সর্বশেষ

জরিপে উদ্বেগজনক চিত্র

ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে সাংবাদিকদের নিরাপত্তা ঝুঁকি বাড়ছে

রাজধানী ডেস্ক বিডি ভয়েস
প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৫, ০৭:০০
ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে সাংবাদিকদের নিরাপত্তা ঝুঁকি বাড়ছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সাংবাদিকদের শারীরিক, ডিজিটাল এবং মানসিক নিরাপত্তা ঝুঁকি আগের যেকোনো সময়ের তুলনায় বাড়বে বলে নতুন এক জরিপে উঠে এসেছে। গবেষণা প্রতিষ্ঠান ‘ডিজিটালি রাইট’-এর পরিচালিত এই জরিপে অংশ নেওয়া সাংবাদিকদের বেশির ভাগই জানিয়েছেন, নির্বাচনের মাঠে সংবাদ সংগ্রহের সময় তাদের আক্রমণ, হয়রানি, নজরদারি ও অপতথ্য প্রচারণার মুখে পড়ার সম্ভাবনা রয়েছে।

 

জরিপ অনুযায়ী, অংশগ্রহণকারী সাংবাদিকদের ৮৯ শতাংশ আশঙ্কা করছেন যে তারা শারীরিক আক্রমণ বা মারধরের শিকার হতে পারেন। ৭৬ শতাংশ মনে করেন মৌখিক হয়রানি এবং ৭১ শতাংশ মনে করেন ভয়-ভীতি প্রদর্শন হবে প্রধান ঝুঁকি। নারী সাংবাদিকদের ক্ষেত্রে ঝুঁকির মাত্রা আরও বেশি—৫০ শতাংশ যৌন হয়রানি এবং ৪০ শতাংশ যৌন আক্রমণের শিকার হওয়ার আশঙ্কা করছেন।

 

শনিবার ঢাকার দ্য ডেইলি স্টার সেন্টারে জরিপের ফলাফল প্রকাশ করেন ডিজিটালি রাইটের ব্যবস্থাপনা পরিচালক মিরাজ আহমেদ চৌধুরী। এতে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকরা অংশ নেন। ‘হাই রিস্ক, লো প্রিপেয়ার্ডনেস: জার্নালিস্ট সেফটি ইন ২০২৬ ইলেকশন’ শিরোনামের এই গবেষণায় ১৯ জেলার ২০১ জন সাংবাদিকের ওপর জরিপ এবং ১০টি গভীর সাক্ষাৎকার নেওয়া হয়।

 

ডিজিটাল ঝুঁকি ও অপতথ্য ছড়ানোর আশঙ্কা
 

জরিপে অংশ নেওয়া ৭৫ শতাংশ সাংবাদিক জানিয়েছেন, তাদের বা তাদের গণমাধ্যমকে কেন্দ্র করে অপতথ্য প্রচারের ঝুঁকি রয়েছে। ৬৫ শতাংশ হ্যাকিংকে বড় হুমকি হিসেবে দেখছেন। নারী সাংবাদিকেরা অনলাইন নজরদারি ও হয়রানির ব্যাপারে বেশি উদ্বেগ প্রকাশ করেছেন। উত্তরদাতাদের অর্ধেকেরও বেশি আশঙ্কা করেন, তাদের বিরুদ্ধে মানহানিকর প্রচারণা চালানো হতে পারে।

 

সংবাদমাধ্যমের প্রস্তুতি দুর্বল
 

গবেষণায় দেখা গেছে, বেশির ভাগ গণমাধ্যমের মধ্যেই নিরাপত্তা পরিস্থিতি মোকাবিলার মতো কাঠামো নেই। মাত্র ২৪ শতাংশ সাংবাদিক জানিয়েছেন যে তারা নিরাপত্তা প্রশিক্ষণ বা সুরক্ষা সরঞ্জাম পেয়েছেন। ৭৭ শতাংশ বলেছেন, তাদের প্রতিষ্ঠানে কোনো ডিজিটাল নিরাপত্তা নীতিমালা নেই।

 

জরিপে অংশ নেওয়া সাংবাদিকদের মতে, শারীরিক নিরাপত্তার ক্ষেত্রে বড় ঝুঁকি রাজনৈতিক দল ও তাদের কর্মীদের কাছ থেকে আসে। নারী ও আঞ্চলিক সাংবাদিকেরা আইনশৃঙ্খলা বাহিনী এবং উগ্র ধর্মীয় গোষ্ঠীগুলোকেও বড় হুমকি হিসেবে চিহ্নিত করেছেন।

 

ঝুঁকি কমাতে সুপারিশ
 

গবেষণায় দীর্ঘমেয়াদি শারীরিক-ডিজিটাল নিরাপত্তা প্রশিক্ষণ, সুস্পষ্ট নিরাপত্তা প্রোটোকল, জেন্ডার-সংবেদনশীল সুরক্ষা ব্যবস্থা, দ্রুত জরুরি সহায়তা ও আইনি সহায়তা নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে।

সব খবর

আরও পড়ুন

সাংবাদিকদের বিরুদ্ধে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ মামলা প্রত্যাহারের দাবি

সম্পাদক পরিষদের বিবৃতি সাংবাদিকদের বিরুদ্ধে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ মামলা প্রত্যাহারের দাবি

সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থী-সাংবাদিকদের মারধর নিয়ে তোলপাড়

৪ পুলিশ সদস্য প্রত্যাহার সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থী-সাংবাদিকদের মারধর নিয়ে তোলপাড়

কার্যালয় ফিরিয়ে দেওয়ার দাবিতে জাতীয় প্রেস ক্লাবে ডিইউজের মানববন্ধন

মানববন্ধন ঘিরে ৫ সাংবাদিক প্রেস ক্লাবে নিষিদ্ধ কার্যালয় ফিরিয়ে দেওয়ার দাবিতে জাতীয় প্রেস ক্লাবে ডিইউজের মানববন্ধন

দুই মাসেও জামিন মেলেনি সাংবাদিক আনিস আলমগীরের

মতপ্রকাশের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ দুই মাসেও জামিন মেলেনি সাংবাদিক আনিস আলমগীরের

গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান আইপিআই’র

নির্বাচন ঘিরে অনিশ্চয়তা ও সহিংসতার আশঙ্কা গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান আইপিআই’র

সংবাদকর্মীদের তুলে নেওয়া মুক্ত গণমাধ্যমের জন্য ‘ভীতিমূলক দৃষ্টান্ত’

টিআইবি’র উদ্বেগ ও প্রতিবাদ সংবাদকর্মীদের তুলে নেওয়া মুক্ত গণমাধ্যমের জন্য ‘ভীতিমূলক দৃষ্টান্ত’

জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে ‘তাড়াহুড়ো’ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য হুমকি

মানবাধিকার সংস্থা আর্টিকেল নাইন্টিনের সতর্কবার্তা জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে ‘তাড়াহুড়ো’ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য হুমকি

ইউনূস আমলে সাংবাদিকতার ওপর নজিরবিহীন চাপ, চাকরিচ্যুতি-হামলা-গ্রেপ্তারে সংকটে সাংবাদিকতা

টিআইবি’র প্রতিবেদন ইউনূস আমলে সাংবাদিকতার ওপর নজিরবিহীন চাপ, চাকরিচ্যুতি-হামলা-গ্রেপ্তারে সংকটে সাংবাদিকতা