সর্বশেষ

গোপালগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় সাংবাদিক মেহেদী হাসান গ্রেপ্তার

জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৫, ০৭:০০
গোপালগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় সাংবাদিক মেহেদী হাসান গ্রেপ্তার

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় সাংবাদিক মেহেদী হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ৩টার দিকে গিমাডাঙ্গা পৌর এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর।

 

মেহেদী হাসান দৈনিক কালবেলার টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি এবং অনলাইন নিউজ পোর্টাল ‘নবধারা’র সম্পাদক ও প্রকাশক। এর আগে তিনি বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

ওসি জাহিদুল ইসলাম জানান, গত ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় ডুমুরিয়া ইউনিয়নের পাকুড়তিয়া বাজারে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতৃত্বে একটি মশাল মিছিল বের হয়। এ সময় অংশগ্রহণকারীরা লাঠিসোঁটা ও লোহার রড দিয়ে দোকানপাটে ভাঙচুর চালায় এবং রাস্তার পাশে থাকা পরিত্যক্ত টায়ারে আগুন ধরিয়ে দেন। ঘটনার সঙ্গে সাংবাদিক মেহেদী হাসানের সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে।

 

পুলিশ সূত্রে জানা গেছে, ওই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ইটপাটকেল নিক্ষেপ করে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। পরে টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেন বাদী হয়ে ৫১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১৫০-২০০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

 

এদিকে সাংবাদিক মেহেদী হাসানের গ্রেফতারের ঘটনায় গোপালগঞ্জ জেলা ও টুঙ্গিপাড়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা এ ঘটনার নিন্দা জানিয়ে তার মুক্তির দাবি জানিয়েছেন। সাংবাদিক সমাজের পক্ষ থেকে বলা হয়েছে, “একজন পেশাদার সাংবাদিককে এভাবে গ্রেফতার করা গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তার জন্য হুমকি।”

 

এই ঘটনায় স্থানীয় প্রশাসন ও সাংবাদিক সংগঠনগুলোর মধ্যে আলোচনা শুরু হয়েছে। অনেকে মনে করছেন, বিষয়টি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে পর্যালোচনা করা জরুরি।

সব খবর

আরও পড়ুন

সাংবাদিকদের বিরুদ্ধে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ মামলা প্রত্যাহারের দাবি

সম্পাদক পরিষদের বিবৃতি সাংবাদিকদের বিরুদ্ধে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ মামলা প্রত্যাহারের দাবি

সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থী-সাংবাদিকদের মারধর নিয়ে তোলপাড়

৪ পুলিশ সদস্য প্রত্যাহার সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থী-সাংবাদিকদের মারধর নিয়ে তোলপাড়

কার্যালয় ফিরিয়ে দেওয়ার দাবিতে জাতীয় প্রেস ক্লাবে ডিইউজের মানববন্ধন

মানববন্ধন ঘিরে ৫ সাংবাদিক প্রেস ক্লাবে নিষিদ্ধ কার্যালয় ফিরিয়ে দেওয়ার দাবিতে জাতীয় প্রেস ক্লাবে ডিইউজের মানববন্ধন

দুই মাসেও জামিন মেলেনি সাংবাদিক আনিস আলমগীরের

মতপ্রকাশের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ দুই মাসেও জামিন মেলেনি সাংবাদিক আনিস আলমগীরের

গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান আইপিআই’র

নির্বাচন ঘিরে অনিশ্চয়তা ও সহিংসতার আশঙ্কা গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান আইপিআই’র

সংবাদকর্মীদের তুলে নেওয়া মুক্ত গণমাধ্যমের জন্য ‘ভীতিমূলক দৃষ্টান্ত’

টিআইবি’র উদ্বেগ ও প্রতিবাদ সংবাদকর্মীদের তুলে নেওয়া মুক্ত গণমাধ্যমের জন্য ‘ভীতিমূলক দৃষ্টান্ত’

জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে ‘তাড়াহুড়ো’ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য হুমকি

মানবাধিকার সংস্থা আর্টিকেল নাইন্টিনের সতর্কবার্তা জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে ‘তাড়াহুড়ো’ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য হুমকি

ইউনূস আমলে সাংবাদিকতার ওপর নজিরবিহীন চাপ, চাকরিচ্যুতি-হামলা-গ্রেপ্তারে সংকটে সাংবাদিকতা

টিআইবি’র প্রতিবেদন ইউনূস আমলে সাংবাদিকতার ওপর নজিরবিহীন চাপ, চাকরিচ্যুতি-হামলা-গ্রেপ্তারে সংকটে সাংবাদিকতা