সর্বশেষ

সরকারি চাল বিক্রি

সিরাজগঞ্জে সাংবাদিককে লাঞ্ছিতের অভিযোগ

জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৫, ২৩:৫১
সিরাজগঞ্জে সাংবাদিককে লাঞ্ছিতের অভিযোগ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় সরকারি চাল ক্রয়-বিক্রয় বন্ধ করতে গিয়ে এক সাংবাদিক শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মাগুরা বিনোদ ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সিরাজুল ইসলাম শিশির দীপ্ত টেলিভিশন, খবরের কাগজ ও দ্য এশিয়ান এইজের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, ইউনিয়ন পরিষদের সামনে ভিডব্লিউবির বরাদ্দ করা ৩০ কেজি চাল উপকারভোগীদের কাছ থেকে কম দামে কিনছিলেন স্থানীয় ব্যবসায়ী সাহেদ। এ সময় সাংবাদিক সিরাজুল ইসলাম সরকারি চাল ক্রয় করতে নিষেধ করেন এবং ভিডিও ধারণ শুরু করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন সাহেদ। একপর্যায়ে সাহেদের ছেলে আরিফ, আশিকসহ আরও কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিকের ওপর হামলা চালায়। পরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয়রা তাকে উদ্ধার করে ক্লিনিকে চিকিৎসা দেন।  

 

ঘটনার পর সাংবাদিক সিরাজুল ইসলাম শিশির বলেন, “সামান্য সরকারি চাল ক্রয়-বিক্রয় বন্ধ করতে গিয়ে একজন সাংবাদিক যদি হামলার শিকার হন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এসব চাল সিন্ডিকেট ও সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে জরুরি ব্যবস্থা নেওয়া প্রয়োজন।” তিনি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।  

 

মাগুরা বিনোদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান ম্যাগনেট বলেন, সাংবাদিকের সঙ্গে যে আচরণ করা হয়েছে তা অত্যন্ত ন্যক্কারজনক। তিনি এ ঘটনায় তীব্র নিন্দা জানান এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।  

 

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। দ্রুত তদন্ত করে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সব খবর

আরও পড়ুন

জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে ‘তাড়াহুড়ো’ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য হুমকি

মানবাধিকার সংস্থা আর্টিকেল নাইন্টিনের সতর্কবার্তা জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে ‘তাড়াহুড়ো’ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য হুমকি

ইউনূস আমলে সাংবাদিকতার ওপর নজিরবিহীন চাপ, চাকরিচ্যুতি-হামলা-গ্রেপ্তারে সংকটে সাংবাদিকতা

টিআইবি’র প্রতিবেদন ইউনূস আমলে সাংবাদিকতার ওপর নজিরবিহীন চাপ, চাকরিচ্যুতি-হামলা-গ্রেপ্তারে সংকটে সাংবাদিকতা

বাংলাদেশে সাংবাদিকতা সর্বগ্রাসী আতঙ্কে নিমজ্জিত

আল জাজিরাকে মাহফুজ আনাম বাংলাদেশে সাংবাদিকতা সর্বগ্রাসী আতঙ্কে নিমজ্জিত

গণমাধ্যম কমিশন ও সম্প্রচার কমিশন অধ্যাদেশ অন্তর্বর্তী সরকারের ‘বিদায়ী পরিহাস’

টিআইবি’র বিবৃতি গণমাধ্যম কমিশন ও সম্প্রচার কমিশন অধ্যাদেশ অন্তর্বর্তী সরকারের ‘বিদায়ী পরিহাস’

আরো একটি কালো আইন আনছে অন্তর্বর্তী সরকার

সম্প্রচার অধ্যাদেশ ২০২৬ আরো একটি কালো আইন আনছে অন্তর্বর্তী সরকার

প্রেস সচিবের আহ্বান বিফল হওয়াই প্রমাণ করে সরকার হামলা হতে দিয়েছে: নুরুল কবীর

প্রেস সচিবের আহ্বান বিফল হওয়াই প্রমাণ করে সরকার হামলা হতে দিয়েছে: নুরুল কবীর

ঢাকায় ফ্রিডম অফ এক্সপ্রেশন টাস্কফোর্সের সভা অনুষ্ঠিত

মতপ্রকাশের স্বাধীনতা জোরদারের আহ্বান ঢাকায় ফ্রিডম অফ এক্সপ্রেশন টাস্কফোর্সের সভা অনুষ্ঠিত

গণমাধ্যম সম্মিলনে ঐক্যের ডাক, সাংবাদিক সুরক্ষার জোরালো দাবি

গণমাধ্যম সম্মিলনে ঐক্যের ডাক, সাংবাদিক সুরক্ষার জোরালো দাবি