সর্বশেষ

এইচএসসি ফলাফল প্রকাশ

সারা দেশে ফেল ৫ লাখেরও বেশি শিক্ষার্থী, পাসের হার ৫৮.৮৩%

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৫, ১৪:৪৭
সারা দেশে ফেল ৫ লাখেরও বেশি শিক্ষার্থী, পাসের হার ৫৮.৮৩%

২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে সারা দেশে গড় পাসের হার দাঁড়িয়েছে ৫৮ দশমিক ৮৩ শতাংশ, যা গত বছরের তুলনায় ১৮ দশমিক ৯৫ শতাংশ কম। ফলাফল অনুযায়ী, এবার ফেল করেছে ৫ লাখ ৮ হাজার ৭০১ জন শিক্ষার্থী।

 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় একযোগে দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এ ফলাফল প্রকাশ করা হয়। মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও ২৭ হাজার পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এর মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন পুরুষ এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন নারী শিক্ষার্থী ছিল।

 

প্রকাশিত ফল বিশ্লেষণে দেখা যায়, মোট পাস করেছে ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন। এ বছর জিপিএ-৫ পেয়েছে ৬৯ হাজার ৯৭ জন, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম (গত বছর ছিল ১ লাখ ৩১ হাজার ৩৭৬ জন)।

 

বোর্ডওয়ারি ফলাফলে দেখা যায়, ঢাকা বোর্ডে পাসের হার সর্বোচ্চ ৬৪.৬২ শতাংশ, আর কুমিল্লা বোর্ডে সর্বনিম্ন ৪৮.৮৬ শতাংশ। রাজশাহীতে পাসের হার ৫৯.৪০, চট্টগ্রামে ৫২.৫৭, যশোরে ৫০.২০, সিলেটে ৫১.৮৬, ময়মনসিংহে ৫১.৫৪, বরিশালে ৬২.৫৭ এবং দিনাজপুরে ৫৭.৪৯ শতাংশ। মাদরাসা বোর্ডে পাসের হার ৭৫.৬১ শতাংশ ও কারিগরি বোর্ডে ৬২.৫৭ শতাংশ।

 

ফলাফল জানা যাবে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে এবং এসএমএসের মাধ্যমে। শিক্ষার্থীরা “HSC বোর্ডনাম রোলনম্বর সাল” লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি বার্তায় ফলাফল জানতে পারবে।

সব খবর

আরও পড়ুন

তীব্র শিক্ষক সংকটে এমপিওভুক্ত স্কুল-কলেজ

চাহিদার এক-ষষ্ঠাংশ পেলেন নিয়োগ সুপারিশ তীব্র শিক্ষক সংকটে এমপিওভুক্ত স্কুল-কলেজ

নতুন শিক্ষাবর্ষের এক মাসেও পাঠ্যবই সংকট কাটেনি

সিন্ডিকেটে আটকে ৩০ লাখ বই নতুন শিক্ষাবর্ষের এক মাসেও পাঠ্যবই সংকট কাটেনি

শিক্ষাসামগ্রীর দাম বেড়ে অভিভাবকদের ওপর চাপ

নিম্নবিত্তের শিশুদের ঝরে পড়ার আশঙ্কা শিক্ষাসামগ্রীর দাম বেড়ে অভিভাবকদের ওপর চাপ

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ভরাডুবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ভরাডুবি

বাউবি মিডিয়া পরিচালক নিয়োগে অনিশ্চয়তা

দেড় বছরেও ফল প্রকাশ হয়নি বাউবি মিডিয়া পরিচালক নিয়োগে অনিশ্চয়তা

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে মবের চাপে শিক্ষক বহিষ্কারের পর এবার ক্লাস কার্যক্রম স্থগিত

‘ধর্ম অবমাননার’ অভিযোগ ঘিরে বিতর্ক ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে মবের চাপে শিক্ষক বহিষ্কারের পর এবার ক্লাস কার্যক্রম স্থগিত

‘দারিদ্র্যের কারণে পাহাড়ি শিশুরা পড়াশোনায় পিছিয়ে’

‘দারিদ্র্যের কারণে পাহাড়ি শিশুরা পড়াশোনায় পিছিয়ে’

শাকসু নির্বাচনে নারী প্রার্থী এত কম কেন?

ভোটে আছে নারীরা, নেতৃত্বে নেই শাকসু নির্বাচনে নারী প্রার্থী এত কম কেন?