সর্বশেষ

সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে খুলে ফেলা হলো সরস্বতী পূজার শুভেচ্ছা ব্যানার

প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৬, ০৩:১৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে খুলে ফেলা হলো সরস্বতী পূজার শুভেচ্ছা ব্যানার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পূজা উপলক্ষে টানানো শুভেচ্ছা ব্যানার খুলে ফেলা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে ক্যাম্পাসের দুটি গুরুত্বপূর্ণ স্থানে টানানো ব্যানার দেখা না যাওয়ায় সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। কে বা কারা ব্যানারগুলো খুলে ফেলেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

 

বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের সংগঠন ‘সনাতন বিদ্যার্থী সংসদ’ সূত্রে জানা গেছে, আগামী ২৩ জানুয়ারি সরস্বতী পূজা উপলক্ষে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে শুভেচ্ছা ব্যানার টানানো হয়েছিল। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও ব্যবসায় শিক্ষা অনুষদসংলগ্ন সড়কে স্থাপিত দুটি ব্যানার মঙ্গলবার সকালে আর দেখা যায়নি। বিষয়টি তারা তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল কার্যালয় এবং এস্টেট কার্যালয়কে মৌখিকভাবে অবহিত করেছেন।

সনাতন বিদ্যার্থী সংসদের সভাপতি কনক দাশ বলেন, “সরস্বতী পূজা উপলক্ষে আনন্দের বার্তা ছড়িয়ে দিতে আমরা ব্যানার টানিয়েছিলাম। কিন্তু দুঃখজনকভাবে সেগুলো খুলে ফেলা হয়েছে। এর আগেও এমন ঘটনা ঘটেছে, যা আমাদের গভীরভাবে আহত করেছে।” তিনি এ ঘটনাকে নিন্দনীয় আখ্যা দিয়ে সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হবে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম জানান, ব্যানার খুলে ফেলার ঘটনায় সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা সিসিটিভি ফুটেজ দেখতে আগ্রহ প্রকাশ করেছেন। তবে সিসিটিভি সংক্রান্ত দায়িত্বে থাকা কর্মকর্তা মঙ্গলবার উপস্থিত না থাকায় তাৎক্ষণিকভাবে ফুটেজ দেখা সম্ভব হয়নি। তিনি বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তা বুধবার উপস্থিত হলে সিসিটিভি ফুটেজ দেখার ব্যবস্থা করা হবে।

প্রক্টর আরও জানান, এখনো এ বিষয়ে লিখিত কোনো অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

ঘটনাটি ক্যাম্পাসে ধর্মীয় সহাবস্থান ও সংখ্যালঘু শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। শিক্ষার্থীরা দ্রুত তদন্ত ও দোষীদের চিহ্নিত করার দাবি জানাচ্ছেন।

সব খবর

আরও পড়ুন

সমালোচনার মুখে এমপিও আবেদন রিভিউ করবে সরকার

সমালোচনার মুখে এমপিও আবেদন রিভিউ করবে সরকার

সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য ও ইউজিসিতে নতুন চেয়ারম্যান নিয়োগ

প্রত্যেকেই বিএনপি ও সহযোগী সংগঠনে পদধারী সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য ও ইউজিসিতে নতুন চেয়ারম্যান নিয়োগ

আন্দোলনে অংশ নেওয়া শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের চিঠি আন্দোলনে অংশ নেওয়া শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

নির্বাচনের প্রাক্কালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খানের পদত্যাগের ঘোষণা

নির্বাচনের প্রাক্কালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খানের পদত্যাগের ঘোষণা

ঘুষ–বাণিজ্যের অভিযোগে প্রশ্নবিদ্ধ শিক্ষা মন্ত্রণালয়

বিদায়বেলায় ‘রকেট গতিতে’ এমপিও ঘুষ–বাণিজ্যের অভিযোগে প্রশ্নবিদ্ধ শিক্ষা মন্ত্রণালয়

সব দলের অংশগ্রহণ ছাড়া জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে না

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দলের শিক্ষকদের বিবৃতি সব দলের অংশগ্রহণ ছাড়া জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে না

বই বিতরণে বিশৃঙ্খলা, নীতিতে স্থবিরতা, নেতৃত্বহীনতায় গভীর সংকট

শিক্ষা খাতে অন্তর্বর্তী সরকারের সর্বৈব ব্যর্থতা বই বিতরণে বিশৃঙ্খলা, নীতিতে স্থবিরতা, নেতৃত্বহীনতায় গভীর সংকট

তীব্র শিক্ষক সংকটে এমপিওভুক্ত স্কুল-কলেজ

চাহিদার এক-ষষ্ঠাংশ পেলেন নিয়োগ সুপারিশ তীব্র শিক্ষক সংকটে এমপিওভুক্ত স্কুল-কলেজ