সর্বশেষ

উপাচার্যের বক্তব্যের প্রতিবাদে ঢাবিতে সভা বয়কট ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট ও বিসিএলের

প্রকাশিত: ১১ অগাস্ট ২০২৫, ১৩:৫১
“ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান দুর্গ এবং মুক্তিযুদ্ধের চেতনা বহনকারী প্রতিষ্ঠান। যুদ্ধাপরাধী ও মুক্তিযুদ্ধবিরোধী সংগঠন ইসলামী ছাত্র শিবিরের সাথে কোনো ধরনের রাজনৈতিক আপস বিশ্ববিদ্যালয়ের মূল্যবোধ ও ইতিহাসকে কলঙ্কিত করে।”
উপাচার্যের বক্তব্যের প্রতিবাদে ঢাবিতে সভা বয়কট ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট ও বিসিএলের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমেদ খানের বক্তব্যের প্রতিবাদে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজিত সভা বয়কট করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট এবং বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল। এই তিনটি সংগঠন অভিযোগ করেছে, উপাচার্য যুদ্ধাপরাধী ও গণহত্যাকারী সংগঠন ইসলামী ছাত্র শিবিরের রাজনৈতিক কর্মকাণ্ডকে বৈধতা দিয়েছেন।

 

রবিবার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর সভায় অংশ নিতে গিয়ে সভার শুরুতেই ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট ও বিসিএলের নেতারা ছাত্র শিবিরের উপস্থিতি নিয়ে আপত্তি জানান এবং প্রশাসনের কাছে স্পষ্ট ব্যাখ্যা চান। জবাবে উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান সকলের উপস্থিতিতে “পরিবর্তিত পরিস্থিতির” কথা উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর বৈধতা প্রদান করেন এবং তাদের সঙ্গে কাজ করার কথা বলেন।

 

এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে সভাস্থল ত্যাগ করেন ছাত্র ইউনিয়নের সভাপতি মাহির শাহরিয়ার রেজা ও সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ, ছাত্র ফ্রন্টের সভাপতি মুক্তা বাড়ৈ ও সাধারণ সম্পাদক রায়হানউদ্দিন এবং বিসিএলের সভাপতি গৌতম শীল ও কার্যকরী সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান।

 

পরে এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান দুর্গ এবং মুক্তিযুদ্ধের চেতনা বহনকারী প্রতিষ্ঠান। যুদ্ধাপরাধী ও মুক্তিযুদ্ধবিরোধী সংগঠন ইসলামী ছাত্র শিবিরের সাথে কোনো ধরনের রাজনৈতিক আপস বিশ্ববিদ্যালয়ের মূল্যবোধ ও ইতিহাসকে কলঙ্কিত করে। তারা উপাচার্যের বক্তব্যকে “ধৃষ্টতাপূর্ণ” আখ্যা দিয়ে এর তীব্র প্রতিবাদ জানান এবং যুদ্ধাপরাধী সংগঠনের কার্যক্রম বিশ্ববিদ্যালয়ে অনুমোদন না দেওয়ার দাবি জানান।

 

ছাত্র সংগঠনগুলোর নেতারা আরও বলেন, গণতান্ত্রিক ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বিশ্ববিদ্যালয় নির্মাণে তারা আপসহীন থাকবে এবং যুদ্ধাপরাধী সংগঠনের পুনর্বাসনের যে কোনো প্রচেষ্টার বিরোধিতা করবে।

সব খবর

আরও পড়ুন

সমালোচনার মুখে এমপিও আবেদন রিভিউ করবে সরকার

সমালোচনার মুখে এমপিও আবেদন রিভিউ করবে সরকার

সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য ও ইউজিসিতে নতুন চেয়ারম্যান নিয়োগ

প্রত্যেকেই বিএনপি ও সহযোগী সংগঠনে পদধারী সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য ও ইউজিসিতে নতুন চেয়ারম্যান নিয়োগ

আন্দোলনে অংশ নেওয়া শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের চিঠি আন্দোলনে অংশ নেওয়া শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

নির্বাচনের প্রাক্কালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খানের পদত্যাগের ঘোষণা

নির্বাচনের প্রাক্কালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খানের পদত্যাগের ঘোষণা

ঘুষ–বাণিজ্যের অভিযোগে প্রশ্নবিদ্ধ শিক্ষা মন্ত্রণালয়

বিদায়বেলায় ‘রকেট গতিতে’ এমপিও ঘুষ–বাণিজ্যের অভিযোগে প্রশ্নবিদ্ধ শিক্ষা মন্ত্রণালয়

সব দলের অংশগ্রহণ ছাড়া জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে না

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দলের শিক্ষকদের বিবৃতি সব দলের অংশগ্রহণ ছাড়া জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে না

বই বিতরণে বিশৃঙ্খলা, নীতিতে স্থবিরতা, নেতৃত্বহীনতায় গভীর সংকট

শিক্ষা খাতে অন্তর্বর্তী সরকারের সর্বৈব ব্যর্থতা বই বিতরণে বিশৃঙ্খলা, নীতিতে স্থবিরতা, নেতৃত্বহীনতায় গভীর সংকট

তীব্র শিক্ষক সংকটে এমপিওভুক্ত স্কুল-কলেজ

চাহিদার এক-ষষ্ঠাংশ পেলেন নিয়োগ সুপারিশ তীব্র শিক্ষক সংকটে এমপিওভুক্ত স্কুল-কলেজ