সর্বশেষ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে জামায়াতের সাবেক এমপির সুপারিশ ঘিরে বিতর্ক

Md Ahad পাবনা
প্রকাশিত: ৩ অগাস্ট ২০২৫, ১৫:৩০
ঘটনার পর বিভিন্ন ছাত্র সংগঠন ও সামাজিক মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া এবং সুপারিশ সংস্কৃতির বিরুদ্ধে সমালোচনা উঠে। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের নেতারা লিখিত পরীক্ষার স্বচ্ছতা ও নিয়োগে রাজনৈতিক প্রভাব নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ কেউ সুপারিশে আসা সব প্রবেশপত্র প্রকাশের দাবিও জানান।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে জামায়াতের সাবেক এমপির সুপারিশ ঘিরে বিতর্ক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খানের ফেসবুক স্টোরিতে এক চাকরিপ্রার্থীর প্রবেশপত্রে জামায়াতের সাবেক সংসদ সদস্য মো. লতিফুর রহমানের সুপারিশপত্র প্রকাশের ঘটনায় তীব্র বিতর্ক তৈরি হয়েছে।

শনিবার (২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে স্টোরিটি আপলোড করা হয়। এতে দেখা যায়, ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগে প্রভাষক পদে আবেদনকারী আজমীরা আরেফিনের প্রবেশপত্রে এমপি লতিফুর রহমানের সুপারিশ রয়েছে। বিষয়টি প্রকাশের পর সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। পরে অধ্যাপক ফরিদ স্টোরিটি মুছে দিয়ে দুঃখ প্রকাশ করেন এবং ব্যাখ্যায় জানান, এটি ভুলবশত আপলোড হয়েছে এবং এমন বহু সুপারিশ তারা নিয়মিত পান, তবে এগুলো নিয়োগ প্রক্রিয়ায় প্রভাব ফেলে না।

সাবেক এমপি লতিফুর রহমান স্বীকার করেন, তিনি ফোনে একজন প্রার্থীর পক্ষে কথা বলেছেন, তবে প্রবেশপত্রে সুপারিশের বিষয়টি জানতেন না।

ঘটনার পর বিভিন্ন ছাত্র সংগঠন ও সামাজিক মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া এবং সুপারিশ সংস্কৃতির বিরুদ্ধে সমালোচনা উঠে। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের নেতারা লিখিত পরীক্ষার স্বচ্ছতা ও নিয়োগে রাজনৈতিক প্রভাব নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ কেউ সুপারিশে আসা সব প্রবেশপত্র প্রকাশের দাবিও জানান।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, দেশে রাজনৈতিক সংস্কৃতি বদলালেও প্রশাসনিক তদবির ও সুপারিশের চর্চা এখনো থামেনি।

শিক্ষা ভাবনা থেকে আরও পড়ুন
সব খবর

আরও পড়ুন

সমালোচনার মুখে এমপিও আবেদন রিভিউ করবে সরকার

সমালোচনার মুখে এমপিও আবেদন রিভিউ করবে সরকার

সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য ও ইউজিসিতে নতুন চেয়ারম্যান নিয়োগ

প্রত্যেকেই বিএনপি ও সহযোগী সংগঠনে পদধারী সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য ও ইউজিসিতে নতুন চেয়ারম্যান নিয়োগ

আন্দোলনে অংশ নেওয়া শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের চিঠি আন্দোলনে অংশ নেওয়া শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

নির্বাচনের প্রাক্কালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খানের পদত্যাগের ঘোষণা

নির্বাচনের প্রাক্কালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খানের পদত্যাগের ঘোষণা

ঘুষ–বাণিজ্যের অভিযোগে প্রশ্নবিদ্ধ শিক্ষা মন্ত্রণালয়

বিদায়বেলায় ‘রকেট গতিতে’ এমপিও ঘুষ–বাণিজ্যের অভিযোগে প্রশ্নবিদ্ধ শিক্ষা মন্ত্রণালয়

সব দলের অংশগ্রহণ ছাড়া জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে না

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দলের শিক্ষকদের বিবৃতি সব দলের অংশগ্রহণ ছাড়া জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে না

বই বিতরণে বিশৃঙ্খলা, নীতিতে স্থবিরতা, নেতৃত্বহীনতায় গভীর সংকট

শিক্ষা খাতে অন্তর্বর্তী সরকারের সর্বৈব ব্যর্থতা বই বিতরণে বিশৃঙ্খলা, নীতিতে স্থবিরতা, নেতৃত্বহীনতায় গভীর সংকট

তীব্র শিক্ষক সংকটে এমপিওভুক্ত স্কুল-কলেজ

চাহিদার এক-ষষ্ঠাংশ পেলেন নিয়োগ সুপারিশ তীব্র শিক্ষক সংকটে এমপিওভুক্ত স্কুল-কলেজ