সর্বশেষ

দেড় বছরেও ফল প্রকাশ হয়নি

বাউবি মিডিয়া পরিচালক নিয়োগে অনিশ্চয়তা

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৬, ০৪:৩০
বাউবি মিডিয়া পরিচালক নিয়োগে অনিশ্চয়তা

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) মিডিয়া বিভাগের পরিচালক পদে নিয়োগ পরীক্ষার ফলাফল এখনও প্রকাশ করা হয়নি, যদিও লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ২০২৪ সালের ৩১ মে। এক বছর আট মাস পেরিয়ে গেলেও ফলাফল অনিশ্চিত, অথচ একই পদের একজন পরীক্ষার্থীকে ইতোমধ্যে ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মিডিয়া বিভাগের পরিচালক পদে সাতজন আবেদন করেছিলেন। লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হন দুইজন— আসলাম শিকদার এবং বিশ্ববিদ্যালয়ের যুগ্ম-পরিচালক শরীফ মো. শাহাবুদ্দীন। গাজীপুর ক্যাম্পাসে উপাচার্য অফিসের মিটিং হলে অনুষ্ঠিত হয় লিখিত পরীক্ষা।  

 

পরবর্তীতে ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর ২১ আগস্ট শরীফ মো. শাহাবুদ্দীনকে ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এরপর থেকে নিয়োগ প্রক্রিয়া স্থগিত রয়েছে এবং লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়নি।  

 

আসলাম শিকদার, যিনি পরীক্ষায় অংশ নিয়েছিলেন, ২০২৪ সালের ৬ নভেম্বর উপাচার্য বরাবর লিখিত আবেদন করেন দ্রুত ফল প্রকাশের জন্য। এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও তার আবেদন আমলে নেয়নি কর্তৃপক্ষ।  

 

আসলাম বলেন, “আমরা যে পদের জন্য পরীক্ষা দিয়েছি, সেই পদেরই একজন পরীক্ষার্থীকে দায়িত্ব দেওয়া হয়েছে। এতে তিনি মানসিকভাবে আমাদের থেকে অনেক এগিয়ে গেছেন। এ ধরনের কালক্ষেপণ আমাদের মাঝে হতাশা ও প্রশ্ন তৈরি করছে।”  

 

নিয়োগ বিজ্ঞপ্তি প্রথম প্রকাশিত হয় ২০২১ সালের ১২ মার্চ। পরে ২০২২ সালের ২৩ জুন দ্বিতীয়বার বিজ্ঞপ্তি প্রকাশ করে আরও আবেদন আহ্বান করা হয়। অন্যান্য পদে নিয়োগ সম্পন্ন হলেও মিডিয়া পরিচালক পদে এখনও কোনো অগ্রগতি হয়নি।  

 

বাউবির বর্তমান উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, “আমার নিয়োগের আগেই ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়েছে। নিয়োগ পরীক্ষার কাগজপত্র আমার হাতে নেই। আগের উপাচার্য ও রেজিস্ট্রার চলে গেছেন। কাগজপত্র পেলে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে, না পেলে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে।”  

 

এই দীর্ঘসূত্রিতা ও স্বচ্ছতার অভাব নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলছে। পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীরা ফল প্রকাশ ও মৌখিক পরীক্ষার দাবি জানালেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনও নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি।

সব খবর

আরও পড়ুন

সমালোচনার মুখে এমপিও আবেদন রিভিউ করবে সরকার

সমালোচনার মুখে এমপিও আবেদন রিভিউ করবে সরকার

সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য ও ইউজিসিতে নতুন চেয়ারম্যান নিয়োগ

প্রত্যেকেই বিএনপি ও সহযোগী সংগঠনে পদধারী সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য ও ইউজিসিতে নতুন চেয়ারম্যান নিয়োগ

আন্দোলনে অংশ নেওয়া শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের চিঠি আন্দোলনে অংশ নেওয়া শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

নির্বাচনের প্রাক্কালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খানের পদত্যাগের ঘোষণা

নির্বাচনের প্রাক্কালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খানের পদত্যাগের ঘোষণা

ঘুষ–বাণিজ্যের অভিযোগে প্রশ্নবিদ্ধ শিক্ষা মন্ত্রণালয়

বিদায়বেলায় ‘রকেট গতিতে’ এমপিও ঘুষ–বাণিজ্যের অভিযোগে প্রশ্নবিদ্ধ শিক্ষা মন্ত্রণালয়

সব দলের অংশগ্রহণ ছাড়া জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে না

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দলের শিক্ষকদের বিবৃতি সব দলের অংশগ্রহণ ছাড়া জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে না

বই বিতরণে বিশৃঙ্খলা, নীতিতে স্থবিরতা, নেতৃত্বহীনতায় গভীর সংকট

শিক্ষা খাতে অন্তর্বর্তী সরকারের সর্বৈব ব্যর্থতা বই বিতরণে বিশৃঙ্খলা, নীতিতে স্থবিরতা, নেতৃত্বহীনতায় গভীর সংকট

তীব্র শিক্ষক সংকটে এমপিওভুক্ত স্কুল-কলেজ

চাহিদার এক-ষষ্ঠাংশ পেলেন নিয়োগ সুপারিশ তীব্র শিক্ষক সংকটে এমপিওভুক্ত স্কুল-কলেজ