সর্বশেষ

কমলো ৩৫৫, বাড়লো ৭৫

৩৭ সরকারি মেডিকেলে এমবিবিএস আসন পুনর্বিন্যাস

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৫, ২১:১৪
৩৭ সরকারি মেডিকেলে এমবিবিএস আসন পুনর্বিন্যাস

দেশের সরকারি মেডিকেল কলেজগুলোতে এমবিবিএস ভর্তি আসন কমানো হয়েছে। আগের ৫,৩৮০টি আসনের মধ্যে নতুনভাবে ৩৫৫টি আসন কমানো হয়েছে। তিনটি কলেজে ৭৫টি আসন বাড়ানো হলেও সামগ্রিকভাবে ২৮০ শিক্ষার্থীর ভর্তি সুযোগ সীমিত হয়ে মোট আসন ৫,১০০ হয়েছে। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা–১ শাখার সিনিয়র সহকারী সচিব সঞ্জীব দাশ স্বাক্ষরিত চিঠিতে সোমবার (১০ নভেম্বর) নতুন আসনসংখ্যার বিষয়টি জানানো হয়েছে। এই চিঠিটি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।

 

চিঠিতে বলা হয়েছে, গত ৩০ অক্টোবর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ৩৭টি সরকারি মেডিকেল কলেজের এমবিবিএস কোর্সের বিদ্যমান আসন পুনর্বিন্যাস করা হয়েছে। পুনর্বিন্যাসের পর দেশের পুরোনো আটটি প্রধান মেডিকেল কলেজে ২৫টি করে আসন কমানো হয়েছে। এতে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট এমএজি ওসমানী, বরিশাল শেরেবাংলা, স্যার সলিমুল্লাহ (ঢাকা) এবং রংপুর মেডিকেল কলেজের প্রতিটি কলেজে আসন কমে ২২৫ হয়েছে। এছাড়া শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে আসন ২৩০ থেকে কমে ২২৫ করা হয়েছে।

 

এছাড়া হবিগঞ্জ মেডিকেল কলেজ থেকে ৫০টি, নেত্রকোনা, নীলফামারী, নওগাঁ, মাগুরা ও চাঁদপুর মেডিকেল কলেজ থেকে ২৫টি করে আসন কমিয়ে ৫০ নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে তিনটি কলেজে আসন বৃদ্ধি করা হয়েছে। গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ এবং টাঙ্গাইল মেডিকেল কলেজে ২৫ করে বাড়িয়ে আসন দাঁড়িয়েছে ১২৫টি এবং পটুয়াখালী মেডিকেল কলেজে ২৫ বাড়িয়ে আসন হয়েছে ১০০টি।

 

বাকি কলেজগুলোর আসন অপরিবর্তিত রয়েছে। কুমিল্লা, খুলনা, বগুড়ার শহীদ জিয়াউর রহমান, ফরিদপুর ও দিনাজপুর মেডিকেল কলেজে ২০০ করে আসন রয়েছে। পাবনা, নোয়াখালী, কক্সবাজার, যশোর, সাতক্ষীরা, কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম, কুষ্টিয়া, জামালপুর ও মুগদা মেডিকেল কলেজে ১০০ করে আসন এবং গোপালগঞ্জ ও মানিকগঞ্জ মেডিকেল কলেজে ১২৫ করে আসন বহাল রয়েছে। সুনামগঞ্জ মেডিকেল কলেজে ৭৫টি আসন নির্ধারিত রয়েছে।

 

নতুন পুনর্বিন্যাস অনুযায়ী আগামী এমবিবিএস ভর্তি পরীক্ষায় সরকারি কলেজগুলোর মোট আসন ৫,১০০, যা আগের বছরের তুলনায় ২৮০ শিক্ষার্থীর জন্য কমেছে। 

 

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, এই সমন্বয় অবকাঠামো, শিক্ষকসংখ্যা ও শিক্ষার মান বিবেচনায় করা হয়েছে। ফলে ভর্তি সংখ্যা কমলেও শিক্ষার মান বজায় রাখা এবং মেডিকেল শিক্ষার্থীদের জন্য যথাযথ পরিবেশ নিশ্চিত করা হবে।

সব খবর

আরও পড়ুন

সমালোচনার মুখে এমপিও আবেদন রিভিউ করবে সরকার

সমালোচনার মুখে এমপিও আবেদন রিভিউ করবে সরকার

সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য ও ইউজিসিতে নতুন চেয়ারম্যান নিয়োগ

প্রত্যেকেই বিএনপি ও সহযোগী সংগঠনে পদধারী সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য ও ইউজিসিতে নতুন চেয়ারম্যান নিয়োগ

আন্দোলনে অংশ নেওয়া শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের চিঠি আন্দোলনে অংশ নেওয়া শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

নির্বাচনের প্রাক্কালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খানের পদত্যাগের ঘোষণা

নির্বাচনের প্রাক্কালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খানের পদত্যাগের ঘোষণা

ঘুষ–বাণিজ্যের অভিযোগে প্রশ্নবিদ্ধ শিক্ষা মন্ত্রণালয়

বিদায়বেলায় ‘রকেট গতিতে’ এমপিও ঘুষ–বাণিজ্যের অভিযোগে প্রশ্নবিদ্ধ শিক্ষা মন্ত্রণালয়

সব দলের অংশগ্রহণ ছাড়া জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে না

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দলের শিক্ষকদের বিবৃতি সব দলের অংশগ্রহণ ছাড়া জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে না

বই বিতরণে বিশৃঙ্খলা, নীতিতে স্থবিরতা, নেতৃত্বহীনতায় গভীর সংকট

শিক্ষা খাতে অন্তর্বর্তী সরকারের সর্বৈব ব্যর্থতা বই বিতরণে বিশৃঙ্খলা, নীতিতে স্থবিরতা, নেতৃত্বহীনতায় গভীর সংকট

তীব্র শিক্ষক সংকটে এমপিওভুক্ত স্কুল-কলেজ

চাহিদার এক-ষষ্ঠাংশ পেলেন নিয়োগ সুপারিশ তীব্র শিক্ষক সংকটে এমপিওভুক্ত স্কুল-কলেজ