সর্বশেষ

রুটি-বিস্কুটে বাড়তি ভ্যাটঃ শিল্প উদ্যোক্তাদের প্রতিবাদ

প্রকাশিত: ২৪ অগাস্ট ২০২৫, ১৬:১০
“একদিকে সুপারশপে ভ্যাট প্রত্যাহার, অন্যদিকে গরিবের খাবারে কর কেন? এটা শুধু বৈষম্যমূলক নয়, জাতিকে অপমান করার শামিল।”
রুটি-বিস্কুটে বাড়তি ভ্যাটঃ শিল্প উদ্যোক্তাদের প্রতিবাদ

রুটি ও বিস্কুটের মতো নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যে বাড়তি ভ্যাটকে ‘বৈষম্যমূলক’ ও ‘অনৈতিক’ আখ্যা দিয়ে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ অটো বিস্কুট অ্যান্ড ব্রেড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি শফিকুর রহমান ভূঁইয়া বলেন, “আর কত ছোট হবে প্যাকেট? একসময় দেখা যাবে প্যাকেট আছে, কিন্তু ভেতরে বিস্কুট নেই।”

 

তিনি অভিযোগ করেন, বিশ্ব ব্যাংক, অর্থনীতিবিদ ও গণমাধ্যমের সমালোচনা উপেক্ষা করে সরকার সাধারণ মানুষের নিত্যদিনের খাবারে বাড়তি ভ্যাট বহাল রেখেছে, যা ‘নিন্দনীয়’। চলতি বছরের শুরুতে অন্তবর্তী সরকার রুটি-বিস্কুটে ভ্যাট ৫ শতাংশ থেকে বাড়িয়ে সাড়ে ৭ শতাংশ করে। এনবিআরের সঙ্গে কয়েক দফা আলোচনার পর ভ্যাট কমানোর আশ্বাসে আন্দোলন স্থগিত করেছিল সংগঠনটি। কিন্তু বাজেটে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন সভাপতি।

 

শফিকুর রহমান বলেন, “বাজেটে সাড়ে ৭ শতাংশ ভ্যাট অপরিবর্তিত রাখা হয়েছে। এটি আগের সরকারের চেয়েও পশ্চাদপদ করনীতি।” তিনি আরও বলেন, “সরকার কোনো বিবেচনা ছাড়াই রুটি-বিস্কুট কোম্পানিকে গরিবকে শোষণের হাতিয়ার বানিয়েছে। এটা দৃষ্টিকটু ও লজ্জাজনক।”

 

তিনি প্রশ্ন তোলেন, “একদিকে সুপারশপে ভ্যাট প্রত্যাহার, অন্যদিকে গরিবের খাবারে কর কেন? এটা শুধু বৈষম্যমূলক নয়, জাতিকে অপমান করার শামিল।” তিনি জানান, ভ্যাট বাড়লেও তারা এখনো পণ্যের দাম বাড়াননি বা প্যাকেট ছোট করেননি। তবে ভবিষ্যতে হয় দাম বাড়াতে হবে, নয়তো প্যাকেট আরও ছোট করতে হবে—যার আর জায়গা নেই।

সব খবর

আরও পড়ুন

বিশ্ববাজারে কমলেও দেশে বাড়ছে ভোজ্যতেলের দাম

সরবরাহ সংকটের দাবি ঘিরে প্রশ্ন বিশ্ববাজারে কমলেও দেশে বাড়ছে ভোজ্যতেলের দাম

যুক্তরাষ্ট্রের শুল্ক তদন্তের তালিকায় বাংলাদেশ

রপ্তানি বাণিজ্যে বাড়ছে অনিশ্চয়তার শঙ্কা যুক্তরাষ্ট্রের শুল্ক তদন্তের তালিকায় বাংলাদেশ

ইউরোপে পণ্য পাঠাতে সংকটে বাংলাদেশি পোশাক রফতানিকারকরা

যুদ্ধের প্রভাবে বাড়ছে ব্যয় ও অনিশ্চয়তা ইউরোপে পণ্য পাঠাতে সংকটে বাংলাদেশি পোশাক রফতানিকারকরা

মার্কিন বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি সংকট

প্রতিযোগিতা আরও তীব্র হচ্ছে মার্কিন বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি সংকট

ন্যাশনাল ব্যাংক সহ চার ব্যাংকে পর্যবেক্ষক বসালো বাংলাদেশ ব্যাংক

অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ন্যাশনাল ব্যাংক সহ চার ব্যাংকে পর্যবেক্ষক বসালো বাংলাদেশ ব্যাংক

খাদ্যপণ্যের দাম বাড়ায় ১০ মাসে সর্বোচ্চ মূল্যস্ফীতি ফেব্রুয়ারিতে

মূল্যস্ফীতি আবারও নয় শতাংশ ছাড়াল খাদ্যপণ্যের দাম বাড়ায় ১০ মাসে সর্বোচ্চ মূল্যস্ফীতি ফেব্রুয়ারিতে

সদ্য বিদায়ী গভর্নরের সাধন বিশ্লেষণ

সদ্য বিদায়ী গভর্নরের সাধন বিশ্লেষণ

ব্রয়লার মুরগির দাম কেজি ২০০ টাকা ছাড়াল

এক সপ্তাহে বেড়েছে ৫০-৬০ টাকা ব্রয়লার মুরগির দাম কেজি ২০০ টাকা ছাড়াল