সর্বশেষ

১ আগস্ট থেকে কার্যকর মার্কিন শুল্ক, এখনো চুক্তিতে পৌঁছায়নি বাংলাদেশ

প্রকাশিত: ২৯ জুলাই ২০২৫, ২১:২২
‘৩৫ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্ক দিয়ে মার্কিন বাজারে প্রতিযোগিতা টিকিয়ে রাখা সম্ভব নয়। তাই পারস্পরিক স্বার্থে সমাধানের চেষ্টা করছি।’- বাণিজ্য সচিব মাহবুবুর রহমান
১ আগস্ট থেকে কার্যকর মার্কিন শুল্ক, এখনো চুক্তিতে পৌঁছায়নি বাংলাদেশ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত নতুন শুল্ক নীতিমালা আগামী ১ আগস্ট থেকে কার্যকর হচ্ছে। হাতে মাত্র তিন দিন বাকি থাকলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনো কোনো আনুষ্ঠানিক চুক্তি করতে পারেনি বাংলাদেশ।

 

রোববার (২৭ জুলাই) স্থানীয় সময় ‘ফক্স নিউজ সানডে’ অনুষ্ঠানে মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক জানান, বাণিজ্য অংশীদারদের ওপর শুল্ক আরোপের নির্ধারিত সময়সীমা আর বাড়ানো হবে না। তবে, শুল্ক কার্যকর হওয়ার পরও আলোচনার সুযোগ থাকবে বলে তিনি উল্লেখ করেন।

 

এ পর্যন্ত যুক্তরাজ্য, জাপান, ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও ভিয়েতনাম যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও ট্রাম্প প্রশাসন একটি চুক্তি ঘোষণা করেছে। তবে বিশ্বের বেশিরভাগ দেশই এখনো কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। এসব দেশ যে হারে শুল্কে সম্মত হয়েছে, তা এপ্রিলে ঘোষিত ১০ শতাংশ ভিত্তি শুল্কের চেয়ে বেশি হলেও, অঘোষিত হুমকির তুলনায় অনেকটাই কম।

 

বাংলাদেশের পক্ষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ যুক্তরাষ্ট্রে রওনা দিচ্ছে। তারা ইউএসটিআরের কর্মকর্তাদের সঙ্গে তিন দিনব্যাপী বৈঠকে বসবে। আলোচনায় শুল্কহার, বাজারে প্রবেশাধিকার ও আমদানি-রপ্তানির ভারসাম্য নিয়ে দর-কষাকষি হবে।

 

সূত্র জানিয়েছে, শুল্ক কমাতে বাংলাদেশ যুক্তরাষ্ট্রকে কিছু প্রতিশ্রুতি দিয়েছে। এর মধ্যে রয়েছে বোয়িং কোম্পানি থেকে ২৫টি বিমান কেনা, প্রতিবছর ৭ লাখ টন গম আমদানির চুক্তি, তুলা ও সয়াবিন আমদানি তিনগুণ বৃদ্ধির ঘোষণা এবং ভোজ্যতেল আমদানি ৩০ কোটি ডলার থেকে ১০০ কোটি ডলারে উন্নীত করার পরিকল্পনা।

 

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, ‘৩৫ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্ক দিয়ে মার্কিন বাজারে প্রতিযোগিতা টিকিয়ে রাখা সম্ভব নয়। তাই পারস্পরিক স্বার্থে সমাধানের চেষ্টা করছি।’ তিনি জানান, চীনের বাজার থেকে সরিয়ে নেওয়া কিছু উৎপাদন বাংলাদেশে আনার সুযোগও আলোচনায় গুরুত্ব পাবে।

 

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু সতর্ক করে বলেন, ‘ভারত ও ভিয়েতনামের মতো শুল্কছাড় না পেলে মার্কিন বাজারে আমাদের অবস্থান ঝুঁকিতে পড়বে।’

 

সব খবর

আরও পড়ুন

নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউনূস সরকারের ‘গোপন’ শুল্ক চুক্তি

স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে ব্যবসায়ীদের উদ্বেগ নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউনূস সরকারের ‘গোপন’ শুল্ক চুক্তি

বিদেশিদের কাছে ইজারা দেওয়ার প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে ২৪ ঘণ্টার কর্মবিরতি

অচল আমদানি-রপ্তানি কার্যক্রম বিদেশিদের কাছে ইজারা দেওয়ার প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে ২৪ ঘণ্টার কর্মবিরতি

কমতে কমতে তলানিতে বিদেশি বিনিয়োগ

ক্ষতবিক্ষত বেসরকারি খাত কমতে কমতে তলানিতে বিদেশি বিনিয়োগ

বেতন বৃদ্ধির বাস্তবতা: কার স্বস্তি, কার চাপ

বেতন বৃদ্ধির বাস্তবতা: কার স্বস্তি, কার চাপ

দোসর খোঁজার নামে বিপর্যস্ত বেসরকারি খাত

বিনিয়োগে ইতিহাস সর্বোচ্চ মন্দা দোসর খোঁজার নামে বিপর্যস্ত বেসরকারি খাত

ব্যয়সাশ্রয়ী নীতির ঘোষণা দিয়ে উল্টো পথে অন্তর্বর্তী সরকার

ব্যয়সাশ্রয়ী নীতির ঘোষণা দিয়ে উল্টো পথে অন্তর্বর্তী সরকার

গাজীপুর ও সাভারে বন্ধ ৩২৭ কারখানা, কর্মহীন দেড় লক্ষাধিক শ্রমিক

গাজীপুর ও সাভারে বন্ধ ৩২৭ কারখানা, কর্মহীন দেড় লক্ষাধিক শ্রমিক

চমক নয়, ব্যর্থতার হিসাবই বড় হয়ে উঠছে বিডার সামনে

নতুন আশা নেই বিনিয়োগে চমক নয়, ব্যর্থতার হিসাবই বড় হয়ে উঠছে বিডার সামনে