সর্বশেষ

নতুন অর্থবছরের প্রথম পাঁচ মাসে বড় দেশগুলো থেকে নেই নতুন ঋণের প্রতিশ্রুতি

প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫, ২৩:২১
নতুন অর্থবছরের প্রথম পাঁচ মাসে বড় দেশগুলো থেকে নেই নতুন ঋণের প্রতিশ্রুতি

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) ভারত, চীন, রাশিয়া ও জাপানের মতো বন্ধুপ্রতিম বড় দেশগুলোর কাছ থেকে নতুন কোনও ঋণ প্রতিশ্রুতি পায়নি বাংলাদেশ। একই সময়ে এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকও (এআইআইবি) কোনও নতুন ঋণের প্রতিশ্রুতি দেয়নি। তবে এসব দেশ ও সংস্থা আগের নেওয়া ঋণের অর্থ ছাড় করেছে।

 

সোমবার (২৯ ডিসেম্বর) অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দাতা সংস্থা ও দেশগুলো মিলিয়ে বাংলাদেশকে ঋণ হিসেবে ছাড় করেছে ১৯৫ কোটি ডলার। বিপরীতে আগের নেওয়া ঋণের আসল ও সুদ পরিশোধে সরকারের ব্যয় হয়েছে ১৮৯ কোটি ডলার। অর্থাৎ, বিদেশি ঋণ থেকে যে অর্থ এসেছে, তার প্রায় সমপরিমাণ অর্থই পরিশোধ করতে হয়েছে।  

 

প্রতিবেদনে উল্লেখ করা হয়, এই পাঁচ মাসে বাংলাদেশ মোট ১২২ কোটি ডলারের ঋণ প্রতিশ্রুতি পেয়েছে। তবে নভেম্বর মাসে কোনও নতুন প্রতিশ্রুতি আসেনি। মোট প্রতিশ্রুতির মধ্যে সবচেয়ে বেশি ৫৮ কোটি ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বিশ্বব্যাংকের কাছ থেকে এসেছে প্রায় ২ কোটি ডলারের প্রতিশ্রুতি। অন্যান্য দাতা সংস্থা ও দেশগুলো আগের চার মাসে মিলিয়ে সাড়ে ৬২ কোটি ডলার দেওয়ার কথা জানিয়েছে। তুলনামূলকভাবে গত অর্থবছরের প্রথম চার মাসে বাংলাদেশ ৫২ কোটি ডলারের ঋণ প্রতিশ্রুতি পেয়েছিল।  

 

ঋণ ছাড়ের ক্ষেত্রে রাশিয়া এগিয়ে রয়েছে। দেশটি এই সময়ে বাংলাদেশকে দিয়েছে ৫৫ কোটি ডলার। এরপর বিশ্বব্যাংক দিয়েছে ৪৩ কোটি ডলার এবং এডিবি দিয়েছে সাড়ে ৩৩ কোটি ডলার। চীন দিয়েছে সাড়ে ১৯ কোটি ডলার, ভারত দিয়েছে ৯ কোটি ডলার এবং জাপান দিয়েছে সাড়ে ৮ কোটি ডলার।  

 

অর্থনীতিবিদরা মনে করছেন, নতুন ঋণ প্রতিশ্রুতির ধীরগতি এবং পরিশোধের চাপ মিলিয়ে বৈদেশিক ঋণ ব্যবস্থাপনায় সতর্কতা আরও বাড়ানো জরুরি হয়ে পড়েছে। তারা বলছেন, ঋণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা ছাড়া অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা কঠিন হবে।

সব খবর

আরও পড়ুন

নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউনূস সরকারের ‘গোপন’ শুল্ক চুক্তি

স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে ব্যবসায়ীদের উদ্বেগ নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউনূস সরকারের ‘গোপন’ শুল্ক চুক্তি

বিদেশিদের কাছে ইজারা দেওয়ার প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে ২৪ ঘণ্টার কর্মবিরতি

অচল আমদানি-রপ্তানি কার্যক্রম বিদেশিদের কাছে ইজারা দেওয়ার প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে ২৪ ঘণ্টার কর্মবিরতি

কমতে কমতে তলানিতে বিদেশি বিনিয়োগ

ক্ষতবিক্ষত বেসরকারি খাত কমতে কমতে তলানিতে বিদেশি বিনিয়োগ

বেতন বৃদ্ধির বাস্তবতা: কার স্বস্তি, কার চাপ

বেতন বৃদ্ধির বাস্তবতা: কার স্বস্তি, কার চাপ

দোসর খোঁজার নামে বিপর্যস্ত বেসরকারি খাত

বিনিয়োগে ইতিহাস সর্বোচ্চ মন্দা দোসর খোঁজার নামে বিপর্যস্ত বেসরকারি খাত

ব্যয়সাশ্রয়ী নীতির ঘোষণা দিয়ে উল্টো পথে অন্তর্বর্তী সরকার

ব্যয়সাশ্রয়ী নীতির ঘোষণা দিয়ে উল্টো পথে অন্তর্বর্তী সরকার

গাজীপুর ও সাভারে বন্ধ ৩২৭ কারখানা, কর্মহীন দেড় লক্ষাধিক শ্রমিক

গাজীপুর ও সাভারে বন্ধ ৩২৭ কারখানা, কর্মহীন দেড় লক্ষাধিক শ্রমিক

চমক নয়, ব্যর্থতার হিসাবই বড় হয়ে উঠছে বিডার সামনে

নতুন আশা নেই বিনিয়োগে চমক নয়, ব্যর্থতার হিসাবই বড় হয়ে উঠছে বিডার সামনে