সর্বশেষ

শেয়ারবাজারে আরও পতন, সূচক সাড়ে ৪ মাসের মধ্যে সর্বনিম্ন

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৫, ০৭:০০
শেয়ারবাজারে আরও পতন, সূচক সাড়ে ৪ মাসের মধ্যে সর্বনিম্ন

দেশের শেয়ারবাজারে ধারাবাহিক দরপতন অব্যাহত রয়েছে। সপ্তাহান্তে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ও সূচক সাড়ে চার মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে গেছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, নিয়ন্ত্রক সংস্থার খামখেয়ালি সিদ্ধান্ত এবং অস্বচ্ছ নীতির কারণে বাজারে এ সংকট তৈরি হয়েছে।

 

সপ্তাহের শেষ কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৯.১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪,৮৬০.৭৫ পয়েন্টে, যা গত ২ জুলাইয়ের পর সর্বনিম্ন। অন্যদিকে ডিএসইএস সূচক ১১.৮৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,১১০.৭০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৮.৪৯ পয়েন্ট কমে ১,৯১০.৩০ পয়েন্টে অবস্থান করছে।  

 

ডিএসইতে এদিন মোট ৩৮৬টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়। এর মধ্যে ৭০টির দর বেড়েছে, ২৭৫টির দর কমেছে এবং ৪১টির দর অপরিবর্তিত রয়েছে।  
 

মোট লেনদেন হয়েছে ৩৫৬ কোটি ৩৩ লাখ টাকার, যা গত সাড়ে চার মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২৪ জুন লেনদেন হয়েছিল ৩৭২ কোটি ৭০ লাখ টাকা। গতকাল লেনদেন হয়েছিল ৪০২ কোটি ২০ লাখ টাকার, অর্থাৎ একদিনে লেনদেন কমেছে প্রায় ৪৬ কোটি টাকা।  

 

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ১৪ কোটি ৫১ লাখ টাকার, যা আগের দিনের ২২ কোটি টাকার তুলনায় অনেক কম। সিএসইতে লেনদেন হওয়া ১৭৩টি প্রতিষ্ঠানের মধ্যে ৩৭টির দর বেড়েছে, ১২৭টির কমেছে এবং ৯টির দর অপরিবর্তিত রয়েছে।  
 

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৪০.১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩,৭৪৩.৩৭ পয়েন্টে। আগের দিন সূচক কমেছিল ৮৬.০৬ পয়েন্ট।  

 

বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, নিয়ন্ত্রক সংস্থার অদক্ষতা ও বিতর্কিত সিদ্ধান্তের কারণে সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তারা বলছেন, বাজার স্থিতিশীলতার পরিবর্তে একটি বিশেষ শ্রেণীকে সুবিধা দিতে গিয়ে শেয়ারবাজারে আস্থাহীনতা তৈরি হয়েছে।  
 

তাদের মতে, অন্তর্বর্তীকালীন সরকারের উচিত নিয়ন্ত্রক সংস্থাকে পুনর্গঠন করা এবং দায়িত্বরত কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনা।

সব খবর

আরও পড়ুন

বিশ্ববাজারে কমলেও দেশে বাড়ছে ভোজ্যতেলের দাম

সরবরাহ সংকটের দাবি ঘিরে প্রশ্ন বিশ্ববাজারে কমলেও দেশে বাড়ছে ভোজ্যতেলের দাম

যুক্তরাষ্ট্রের শুল্ক তদন্তের তালিকায় বাংলাদেশ

রপ্তানি বাণিজ্যে বাড়ছে অনিশ্চয়তার শঙ্কা যুক্তরাষ্ট্রের শুল্ক তদন্তের তালিকায় বাংলাদেশ

ইউরোপে পণ্য পাঠাতে সংকটে বাংলাদেশি পোশাক রফতানিকারকরা

যুদ্ধের প্রভাবে বাড়ছে ব্যয় ও অনিশ্চয়তা ইউরোপে পণ্য পাঠাতে সংকটে বাংলাদেশি পোশাক রফতানিকারকরা

মার্কিন বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি সংকট

প্রতিযোগিতা আরও তীব্র হচ্ছে মার্কিন বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি সংকট

ন্যাশনাল ব্যাংক সহ চার ব্যাংকে পর্যবেক্ষক বসালো বাংলাদেশ ব্যাংক

অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ন্যাশনাল ব্যাংক সহ চার ব্যাংকে পর্যবেক্ষক বসালো বাংলাদেশ ব্যাংক

খাদ্যপণ্যের দাম বাড়ায় ১০ মাসে সর্বোচ্চ মূল্যস্ফীতি ফেব্রুয়ারিতে

মূল্যস্ফীতি আবারও নয় শতাংশ ছাড়াল খাদ্যপণ্যের দাম বাড়ায় ১০ মাসে সর্বোচ্চ মূল্যস্ফীতি ফেব্রুয়ারিতে

সদ্য বিদায়ী গভর্নরের সাধন বিশ্লেষণ

সদ্য বিদায়ী গভর্নরের সাধন বিশ্লেষণ

ব্রয়লার মুরগির দাম কেজি ২০০ টাকা ছাড়াল

এক সপ্তাহে বেড়েছে ৫০-৬০ টাকা ব্রয়লার মুরগির দাম কেজি ২০০ টাকা ছাড়াল