সর্বশেষ

সবজির দর এখনো বেশী

বাজারে বাড়ছে ব্রয়লার মুরগি ও মাছের দাম

প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৬, ০২:৪৯
বাজারে বাড়ছে ব্রয়লার মুরগি ও মাছের দাম

ঈদের পর দুই সপ্তাহ পেরিয়ে গেলেও রাজধানীর বাজারে মাংসের দাম কমেনি। গরু, খাসি ও মুরগির মাংস এখনো ঈদের সময়ের বাড়তি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে সবজির বাজারে তেমন পরিবর্তন নেই, বরং কিছু সবজির দাম কমেছে। মাছের দাম সামান্য বেড়েছে, তবে ডিমের বাজার স্থিতিশীল রয়েছে।

 

শনিবার রাজধানীর সেগুনবাগিচা ও যাত্রাবাড়ীর বাজার ঘুরে দেখা গেছে গরুর মাংস প্রতি কেজি ৮০০ টাকায় বিক্রি হচ্ছে, যা রোজার শুরুতে বাড়ানো হয়েছিল এবং এখনো অপরিবর্তিত আছে। খাসির মাংসও ১২০০ থেকে ১৩০০ টাকায় স্থির রয়েছে।

 

ব্রয়লার মুরগির দাম রোজার মাঝামাঝি সময়ে কিছুটা কমলেও আবার বেড়ে ২১০-২২০ টাকায় উঠেছে। দেড় মাস আগে এই মুরগি ১৭৫-১৮০ টাকায় পাওয়া যেত। সোনালি জাতের মুরগির দামও প্রতি কেজিতে ৫০ টাকা বেড়ে ৪৫০ টাকায় পৌঁছেছে।

 

সবজির বাজারদর এখনো বেশী। যদিও বরবটি, করলা ও ঢেঁড়সের মতো কিছু সবজির দাম কমেছে। ঢেঁড়স এখন ৫০ টাকা কেজি, যা আগের সপ্তাহে ছিল ৮০ টাকা। পটল ৭০ টাকায়, গোল বেগুন ৫০ টাকা এবং লম্বা বেগুন ৪০ টাকায় বিক্রি হচ্ছে। শসা ৪০ টাকায় নেমে এসেছে, লেবু প্রতি হালি ৪০ টাকায় পাওয়া যাচ্ছে। আলু ২০ টাকা, করলা ৮০ টাকা এবং কাঁচা মরিচ ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে ঝিঙার দাম বেড়ে ১২০ টাকায় উঠেছে, যা এক সপ্তাহ আগে ছিল ৮০ টাকা।

 

মাছের বাজারে সামান্য দাম বৃদ্ধি দেখা গেছে। পাবদা মাছ ৩৫০ টাকা, পোয়া ও বাটা ২০০ টাকা এবং পাঙাশ ১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। রুই মাছের দাম বেড়ে ২৪০ টাকায় উঠেছে, যা গত সপ্তাহে ছিল ২১০ টাকা। তেলাপিয়া আকারভেদে ১৩০ থেকে ১৮০ টাকায় পাওয়া যাচ্ছে।

 

ডিমের বাজারে কোনো পরিবর্তন হয়নি। প্রতি ডজন ডিম ১১০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে, যা আগের সপ্তাহের মতোই স্থির রয়েছে।

সব খবর

আরও পড়ুন

কোটি টাকার ঋণে খেলাপি হার বেড়ে দাঁড়িয়েছে ৩১ শতাংশে

এক বছরে ১১ শতাংশ বৃদ্ধি কোটি টাকার ঋণে খেলাপি হার বেড়ে দাঁড়িয়েছে ৩১ শতাংশে

৩ মাসে বিদেশি ঋণ বেড়েছে ১৩০ কোটি ডলার

৩ মাসে বিদেশি ঋণ বেড়েছে ১৩০ কোটি ডলার

বিশ্বব্যাংকের ঝুঁকিপূর্ণ দেশগুলোর ‘লাল তালিকায়’ বাংলাদেশ

খাদ্য মূল্যস্ফীতিতে সতর্ক সংকেত বিশ্বব্যাংকের ঝুঁকিপূর্ণ দেশগুলোর ‘লাল তালিকায়’ বাংলাদেশ

আমদানি-রপ্তানিতে ধাক্কা, বাজারে দামের ঊর্ধ্বগতির শঙ্কা

ঈদে স্থলবন্দর বন্ধ আমদানি-রপ্তানিতে ধাক্কা, বাজারে দামের ঊর্ধ্বগতির শঙ্কা

বিশ্ববাজারে কমলেও দেশে বাড়ছে ভোজ্যতেলের দাম

সরবরাহ সংকটের দাবি ঘিরে প্রশ্ন বিশ্ববাজারে কমলেও দেশে বাড়ছে ভোজ্যতেলের দাম

যুক্তরাষ্ট্রের শুল্ক তদন্তের তালিকায় বাংলাদেশ

রপ্তানি বাণিজ্যে বাড়ছে অনিশ্চয়তার শঙ্কা যুক্তরাষ্ট্রের শুল্ক তদন্তের তালিকায় বাংলাদেশ

ইউরোপে পণ্য পাঠাতে সংকটে বাংলাদেশি পোশাক রফতানিকারকরা

যুদ্ধের প্রভাবে বাড়ছে ব্যয় ও অনিশ্চয়তা ইউরোপে পণ্য পাঠাতে সংকটে বাংলাদেশি পোশাক রফতানিকারকরা

মার্কিন বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি সংকট

প্রতিযোগিতা আরও তীব্র হচ্ছে মার্কিন বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি সংকট