সর্বশেষ

সবচেয়ে বেশি বেনাপোলে

১ জানুয়ারি থেকে স্থলবন্দরে বাড়ছে মাশুল

প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫, ১৬:৫৫
১ জানুয়ারি থেকে স্থলবন্দরে বাড়ছে মাশুল

বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ নতুন বছরের শুরুতেই সেবা মাশুল বাড়ানোর ঘোষণা দিয়েছে। আগামী ১ জানুয়ারি থেকে দেশের সব স্থলবন্দরে সেবা মাশুলের হার ৫ শতাংশ বৃদ্ধি পাবে। বন্দরে সেবার বিপরীতে কর, টোল ও মাশুলের পরিমাণ আগের তুলনায় এই হারে বাড়ানো হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতি বছরের মতো এবারও মাশুল বাড়ানো হয়েছে এবং এটি স্থলবন্দরের আয়ের প্রধান উৎস।

 

অন্য স্থলবন্দরের তুলনায় বেনাপোল স্থলবন্দরে মাশুল কিছুটা বেশি। এজন্য বেনাপোলের জন্য আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বেনাপোল স্থলবন্দরে ২৭ ধরনের সেবার বিপরীতে মাশুল আদায় করা হয়। যাত্রীদের জন্য মাশুল ২০২৫ সালে ছিল ৪৯ টাকা ৭৯ পয়সা, যা নতুন বছরে বাড়িয়ে ৫২ টাকা ২৭ পয়সা করা হয়েছে। বাস, ট্রাক ও লরি প্রবেশে মাশুল বেড়ে হয়েছে ১৮৪ টাকা ৭০ পয়সা, যা আগে ছিল ১৭৫ টাকা ৯০ পয়সা। মোটর কার, জিপ, পিকআপ ও থ্রি-হুইলারের জন্য নতুন মাশুল দাঁড়িয়েছে ১১০ টাকা ৮২ পয়সা। মোটরসাইকেল ও বাইসাইকেলের জন্য মাশুল নির্ধারণ করা হয়েছে ৩৬ টাকা ৯৫ পয়সা।  

 

বেনাপোল স্থলবন্দরে ওজন মাপার যন্ত্র ব্যবহারের জন্য ট্রাক ও লরিকে দিতে হবে ৮৮ টাকা ৬৫ পয়সা। কাগজপত্র প্রক্রিয়াকরণে মাশুল নির্ধারণ করা হয়েছে ১৯৫ টাকা ০৭ পয়সা। কোনো যানবাহন ইয়ার্ডে সারা রাত থাকলে দিতে হবে ১১১ টাকা ৪৯ পয়সা। গুদামে পণ্য রাখার মাশুলও সময় অনুযায়ী বেড়েছে। এভাবে সব ধরনের সেবার মাশুলের পরিমাণই বৃদ্ধি পেয়েছে।  

 

বেনাপোল ছাড়া অন্য স্থলবন্দরগুলোতেও একইভাবে মাশুল বাড়ানো হয়েছে। যাত্রীদের জন্য মাশুল ৪৯ টাকা ৭৯ পয়সা থেকে বেড়ে হয়েছে ৫২ টাকা ২৭ পয়সা। বাস, ট্রাক ও লরির জন্য নতুন মাশুল দাঁড়িয়েছে ১৫৯ টাকা ২২ পয়সা, যা আগে ছিল ১৫১ টাকা ৬৪ পয়সা। মোটর কার ও জিপের জন্য মাশুল বেড়ে হয়েছে ৯৫ টাকা ৫২ পয়সা। মোটরসাইকেল, স্কুটার, বেবি ট্যাক্সি ও থ্রি-হুইলারের জন্য নতুন মাশুল নির্ধারণ করা হয়েছে ৪৭ টাকা ৮৩ পয়সা।  

 

বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ বলছে, মাশুল বৃদ্ধি একটি নিয়মিত প্রক্রিয়া। স্থলবন্দরের কার্যক্রম সচল রাখা এবং আয়ের ভারসাম্য রক্ষার জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে নতুন বছরের শুরুতেই মাশুল বৃদ্ধির ফলে আমদানি-রপ্তানি কার্যক্রমে বাড়তি ব্যয় চাপবে এবং যাত্রী ও ব্যবসায়ীদের জন্যও খরচ বাড়বে।

সব খবর

আরও পড়ুন

নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউনূস সরকারের ‘গোপন’ শুল্ক চুক্তি

স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে ব্যবসায়ীদের উদ্বেগ নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউনূস সরকারের ‘গোপন’ শুল্ক চুক্তি

বিদেশিদের কাছে ইজারা দেওয়ার প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে ২৪ ঘণ্টার কর্মবিরতি

অচল আমদানি-রপ্তানি কার্যক্রম বিদেশিদের কাছে ইজারা দেওয়ার প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে ২৪ ঘণ্টার কর্মবিরতি

কমতে কমতে তলানিতে বিদেশি বিনিয়োগ

ক্ষতবিক্ষত বেসরকারি খাত কমতে কমতে তলানিতে বিদেশি বিনিয়োগ

বেতন বৃদ্ধির বাস্তবতা: কার স্বস্তি, কার চাপ

বেতন বৃদ্ধির বাস্তবতা: কার স্বস্তি, কার চাপ

দোসর খোঁজার নামে বিপর্যস্ত বেসরকারি খাত

বিনিয়োগে ইতিহাস সর্বোচ্চ মন্দা দোসর খোঁজার নামে বিপর্যস্ত বেসরকারি খাত

ব্যয়সাশ্রয়ী নীতির ঘোষণা দিয়ে উল্টো পথে অন্তর্বর্তী সরকার

ব্যয়সাশ্রয়ী নীতির ঘোষণা দিয়ে উল্টো পথে অন্তর্বর্তী সরকার

গাজীপুর ও সাভারে বন্ধ ৩২৭ কারখানা, কর্মহীন দেড় লক্ষাধিক শ্রমিক

গাজীপুর ও সাভারে বন্ধ ৩২৭ কারখানা, কর্মহীন দেড় লক্ষাধিক শ্রমিক

চমক নয়, ব্যর্থতার হিসাবই বড় হয়ে উঠছে বিডার সামনে

নতুন আশা নেই বিনিয়োগে চমক নয়, ব্যর্থতার হিসাবই বড় হয়ে উঠছে বিডার সামনে