সর্বশেষ

সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা আসছে রবিবার

কৃষি ডেস্ক বিডি ভয়েস
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৫, ২২:৪৬
সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা আসছে রবিবার

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আগামী রবিবার (২৩ নভেম্বর) সার কারখানায় ব্যবহৃত গ্যাসের নতুন দাম ঘোষণা করতে যাচ্ছে। এদিন বিকাল সাড়ে ৩টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হবে।

 

গত ৬ অক্টোবর অনুষ্ঠিত গণশুনানিতে পেট্রোবাংলা ও গ্যাস বিতরণ কোম্পানিগুলো প্রতি ইউনিট গ্যাসের দাম ১৬ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা করার প্রস্তাব দেয়। তবে বিইআরসির কারিগরি কমিটি দাম ৩০ টাকা নির্ধারণের সুপারিশ করে। কমিশন সূত্রে জানা গেছে, চূড়ান্তভাবে দাম ইউনিট প্রতি প্রায় ২৯.৫০ টাকা নির্ধারণ করা হতে পারে।  

 

গণশুনানিতে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, গ্যাসের দাম নির্ধারণে সবদিক বিবেচনা করে ভারসাম্য রক্ষা করা হবে। কৃষি খাতকে অবশ্যই গুরুত্ব দিতে হবে, কারণ খাদ্য নিরাপত্তা ও কর্মসংস্থানের সঙ্গে এটি সরাসরি যুক্ত। তিনি আরও বলেন, জিডিপিতে কৃষির অবদান কম হলেও দেশের সামগ্রিক অর্থনীতিতে এর গুরুত্ব অপরিসীম। পাশাপাশি এলএনজি আমদানির ব্যয়ও বিবেচনায় রাখতে হবে।  

 

পেট্রোবাংলা জানিয়েছে, দাম বাড়ানো হলে বাড়তি সাতটি কার্গো এলএনজি আমদানি করে সার কারখানায় গ্যাস সরবরাহ করা হবে। অক্টোবর থেকে মার্চ পর্যন্ত প্রতিদিন ২৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের পরিকল্পনা রয়েছে। এপ্রিল-মে মাসে ১৬৫ মিলিয়ন, জুনে ১৭৫ মিলিয়ন এবং জুলাই-সেপ্টেম্বর মাসে ১৩০ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস সরবরাহ দেওয়া হবে।  

 

গণশুনানিতে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) পরিচালক দেলোয়ার হোসেন অভিযোগ করেন, ২০২২ সালে একইভাবে গ্যাস সরবরাহ বাড়ানোর কথা বলে দাম ৪.৪৫ টাকা থেকে ১৬ টাকা করা হয়েছিল। কিন্তু নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ পাওয়া যায়নি, বরং কমেছে। তিনি বলেন, যদি পূর্ণমাত্রায় গ্যাস সরবরাহ দেওয়া হয়, তাহলে ২০ লাখ টনের বেশি ইউরিয়া সার উৎপাদন সম্ভব। এতে গ্যাসের দাম ৩০ টাকা হলেও আমদানির তুলনায় খরচ কম হবে।  

 

বাংলাদেশে বছরে ৩০ থেকে ৩২ লাখ টন ইউরিয়া সারের চাহিদা রয়েছে। গ্যাস সংকটের কারণে এর মধ্যে ১৬ থেকে ২১ লাখ টন আমদানি করতে হয়। বিসিআইসি জানিয়েছে, গ্যাসের দাম ৩০ টাকা হলে কেজি প্রতি সারের উৎপাদন খরচ দাঁড়াবে প্রায় ৪৬ টাকা। অন্যদিকে আমদানি করলে খরচ হয় প্রায় ৬১ টাকা। বর্তমানে গ্যাসের মিশ্রিত দর ২৮ টাকা হিসেবে ধরা হচ্ছে।  

 

বর্তমানে প্রতি কেজি ইউরিয়া সারের উৎপাদন খরচ পড়ছে প্রায় ৩৮ টাকা। বাজারে এটি বিক্রি হচ্ছে ২৭ টাকা দরে। বিসিআইসি ডিলারদের কাছে বিক্রি করছে ২৫ টাকা দরে। ফলে প্রতি কেজিতে প্রায় ১৩ টাকা ভর্তুকি দিতে হচ্ছে সরকারকে।  

 

আগামী রবিবার গ্যাসের নতুন দাম ঘোষণার পর সারের উৎপাদন খরচ বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে পূর্ণমাত্রায় গ্যাস সরবরাহ নিশ্চিত হলে দেশীয় উৎপাদন বাড়বে এবং আমদানির ওপর নির্ভরতা কমবে। এতে কৃষি খাতের জন্য দীর্ঘমেয়াদে ইতিবাচক প্রভাব পড়তে পারে।

সব খবর

আরও পড়ুন

নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউনূস সরকারের ‘গোপন’ শুল্ক চুক্তি

স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে ব্যবসায়ীদের উদ্বেগ নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউনূস সরকারের ‘গোপন’ শুল্ক চুক্তি

বিদেশিদের কাছে ইজারা দেওয়ার প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে ২৪ ঘণ্টার কর্মবিরতি

অচল আমদানি-রপ্তানি কার্যক্রম বিদেশিদের কাছে ইজারা দেওয়ার প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে ২৪ ঘণ্টার কর্মবিরতি

কমতে কমতে তলানিতে বিদেশি বিনিয়োগ

ক্ষতবিক্ষত বেসরকারি খাত কমতে কমতে তলানিতে বিদেশি বিনিয়োগ

বেতন বৃদ্ধির বাস্তবতা: কার স্বস্তি, কার চাপ

বেতন বৃদ্ধির বাস্তবতা: কার স্বস্তি, কার চাপ

দোসর খোঁজার নামে বিপর্যস্ত বেসরকারি খাত

বিনিয়োগে ইতিহাস সর্বোচ্চ মন্দা দোসর খোঁজার নামে বিপর্যস্ত বেসরকারি খাত

ব্যয়সাশ্রয়ী নীতির ঘোষণা দিয়ে উল্টো পথে অন্তর্বর্তী সরকার

ব্যয়সাশ্রয়ী নীতির ঘোষণা দিয়ে উল্টো পথে অন্তর্বর্তী সরকার

গাজীপুর ও সাভারে বন্ধ ৩২৭ কারখানা, কর্মহীন দেড় লক্ষাধিক শ্রমিক

গাজীপুর ও সাভারে বন্ধ ৩২৭ কারখানা, কর্মহীন দেড় লক্ষাধিক শ্রমিক

চমক নয়, ব্যর্থতার হিসাবই বড় হয়ে উঠছে বিডার সামনে

নতুন আশা নেই বিনিয়োগে চমক নয়, ব্যর্থতার হিসাবই বড় হয়ে উঠছে বিডার সামনে