সর্বশেষ

মাত্র ৩ মাসে দেশে কোটিপতি বেড়েছে ৬ হাজার

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫২
মাত্র ৩ মাসে দেশে কোটিপতি বেড়েছে ৬ হাজার

বাংলাদেশের ব্যাংক খাতে কোটি টাকার বেশি জমা থাকা হিসাবে নতুন রেকর্ড গড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের জুন শেষে কোটিপতি হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৭ হাজার ৩৩৬টিতে। মার্চ শেষে এই সংখ্যা ছিল ১ লাখ ২১ হাজার ৩৬২টি। অর্থাৎ মাত্র তিন মাসে নতুন করে যুক্ত হয়েছে ৫ হাজার ৯৭৪টি কোটিপতি হিসাব।

 

তবে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, কোটিপতি হিসাব মানেই সবসময় কোনো ব্যক্তি কোটিপতি—এমন নয়। অনেক সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, সংস্থা এবং ব্যবসা প্রতিষ্ঠানও কোটি টাকার বেশি অর্থ ব্যাংকে জমা রাখে। একই ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে একাধিক কোটিপতি হিসাবও থাকতে পারে।

 

প্রতিবেদন অনুযায়ী, মার্চ শেষে ব্যাংক খাতে মোট আমানত ছিল ১৯ লাখ ২৩ হাজার ৫০৪ কোটি টাকা, যা জুন শেষে বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৯৬ হাজার ৫৮৩ কোটি টাকায়। এ সময়ে নতুন করে খোলা হয়েছে প্রায় ৩৩ লাখ ব্যাংক হিসাব।

 

বিশেষভাবে লক্ষ্যণীয়, কোটিপতি হিসাবগুলোতে জমা টাকার পরিমাণও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মার্চ শেষে এসব হিসাবে মোট জমা ছিল ৭ লাখ ৮৩ হাজার ৬৫৩ কোটি টাকা, যা জুন শেষে দাঁড়িয়েছে ৮ লাখ ৮০ হাজার ৭৭২ কোটি টাকায়। অর্থাৎ তিন মাসে কোটিপতি হিসাবগুলোতে জমা বেড়েছে প্রায় ৯৭ হাজার ১১৯ কোটি টাকা।

 

উল্লেখ্য, স্বাধীনতার পর ১৯৭২ সালে দেশে মাত্র ৫টি কোটিপতি হিসাব ছিল। সময়ের সঙ্গে সঙ্গে এই সংখ্যা দ্রুত বেড়েছে। অর্থনীতিবিদদের মতে, কোটিপতি হিসাব বৃদ্ধির বিষয়টি একদিকে ব্যবসা-বাণিজ্যে প্রবৃদ্ধি ও জনগণের সঞ্চয়ক্ষমতার প্রতিফলন হলেও অন্যদিকে অর্থনৈতিক বৈষম্য এবং দুর্নীতিরও ইঙ্গিত বহন করে।

সব খবর

আরও পড়ুন

নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউনূস সরকারের ‘গোপন’ শুল্ক চুক্তি

স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে ব্যবসায়ীদের উদ্বেগ নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউনূস সরকারের ‘গোপন’ শুল্ক চুক্তি

বিদেশিদের কাছে ইজারা দেওয়ার প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে ২৪ ঘণ্টার কর্মবিরতি

অচল আমদানি-রপ্তানি কার্যক্রম বিদেশিদের কাছে ইজারা দেওয়ার প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে ২৪ ঘণ্টার কর্মবিরতি

কমতে কমতে তলানিতে বিদেশি বিনিয়োগ

ক্ষতবিক্ষত বেসরকারি খাত কমতে কমতে তলানিতে বিদেশি বিনিয়োগ

বেতন বৃদ্ধির বাস্তবতা: কার স্বস্তি, কার চাপ

বেতন বৃদ্ধির বাস্তবতা: কার স্বস্তি, কার চাপ

দোসর খোঁজার নামে বিপর্যস্ত বেসরকারি খাত

বিনিয়োগে ইতিহাস সর্বোচ্চ মন্দা দোসর খোঁজার নামে বিপর্যস্ত বেসরকারি খাত

ব্যয়সাশ্রয়ী নীতির ঘোষণা দিয়ে উল্টো পথে অন্তর্বর্তী সরকার

ব্যয়সাশ্রয়ী নীতির ঘোষণা দিয়ে উল্টো পথে অন্তর্বর্তী সরকার

গাজীপুর ও সাভারে বন্ধ ৩২৭ কারখানা, কর্মহীন দেড় লক্ষাধিক শ্রমিক

গাজীপুর ও সাভারে বন্ধ ৩২৭ কারখানা, কর্মহীন দেড় লক্ষাধিক শ্রমিক

চমক নয়, ব্যর্থতার হিসাবই বড় হয়ে উঠছে বিডার সামনে

নতুন আশা নেই বিনিয়োগে চমক নয়, ব্যর্থতার হিসাবই বড় হয়ে উঠছে বিডার সামনে