সর্বশেষ

চট্টগ্রামে প্রকাশ্যে অটোরিকশাচালককে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৬, ০৪:২৪
চট্টগ্রামে প্রকাশ্যে অটোরিকশাচালককে পিটিয়ে হত্যা

চট্টগ্রাম নগরে প্রকাশ্য রাস্তায় লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে এক অটোরিকশাচালককে। ভয়াবহ এই ঘটনার সময় আশপাশে বহু মানুষ উপস্থিত থাকলেও কেউ এগিয়ে আসেননি।

 

বুধবার রাতে বায়েজিদ বোস্তামী থানার আমিন জুট মিল এলাকার মিদ্যাপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম খোরশেদ আলম। তিনি সিএনজিচালিত অটোরিকশা চালাতেন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

 

পুলিশ জানিয়েছে, তিন ব্যক্তি প্রথমে খোরশেদের সঙ্গে কথা-কাটাকাটিতে জড়ান। একপর্যায়ে তাকে ধাক্কা দেওয়া শুরু করেন এবং পরে লাঠি দিয়ে মারধর করেন। আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়লেও হামলাকারীরা থামেননি, নিস্তেজ না হওয়া পর্যন্ত তাকে পেটানো হয়। আশপাশের লোকজন পুরো ঘটনা দেখলেও কেউ বাধা দেননি বা সাহায্যে এগিয়ে আসেননি।  

 

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, হামলাকারীরা চলে যাওয়ার পরও কিছু সময় খোরশেদ রাস্তায় পড়ে ছিলেন। তার মাথা ও মুখে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।  

 

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানিয়েছেন, ভিডিও বিশ্লেষণ করে হামলায় জড়িতদের মধ্যে মো. হোসেন নামের একজনকে শনাক্ত করা হয়েছে। আরও একজনকে আটক করা হয়েছে, তবে তদন্তের স্বার্থে তার নাম প্রকাশ করা হয়নি। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।  

 

ওসি আরও জানান, নিহত খোরশেদ ও অভিযুক্তদের মধ্যে পূর্ব কোনো শত্রুতা বা বিরোধের তথ্য পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে জানা গেছে, মুখের দুর্গন্ধ নিয়ে কথাকাটাকাটির জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে।

সব খবর

আরও পড়ুন

লাশের শহর ঢাকায় এক বছরে ৬৪৩ বেওয়ারিশ মরদেহ

পরিচয়হীন মৃত্যুই কি নতুন স্বাভাবিক? লাশের শহর ঢাকায় এক বছরে ৬৪৩ বেওয়ারিশ মরদেহ

চলন্ত বাসে কলেজছাত্রীকে রাতভর দলবদ্ধ ধর্ষণ

চালক-হেলপারসহ আটক ৩ চলন্ত বাসে কলেজছাত্রীকে রাতভর দলবদ্ধ ধর্ষণ

অন্তর্বর্তী সরকারের সময়ে উদ্বেগজনক হারে বাড়ছে খুন

৫ বছরে সর্বোচ্চ হত্যা মামলা ২০২৫ সালে অন্তর্বর্তী সরকারের সময়ে উদ্বেগজনক হারে বাড়ছে খুন

মানিকগঞ্জ সদর হাসপাতালে নাইট ডিউটির সময় নারীকে ভয় দেখিয়ে ধর্ষণ

২ আনসার সদস্য গ্রেপ্তার মানিকগঞ্জ সদর হাসপাতালে নাইট ডিউটির সময় নারীকে ভয় দেখিয়ে ধর্ষণ

যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড

জনমনে আতঙ্ক যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড

দুই দফায় মারধর, ঘটনায় ৮ জনকে শনাক্ত করেছে পুলিশ

বসুন্ধরায় আইনজীবী হত্যাকাণ্ড দুই দফায় মারধর, ঘটনায় ৮ জনকে শনাক্ত করেছে পুলিশ

বসুন্ধরা আবাসিক এলাকায় শিক্ষানবিশ আইনজীবীকে পিটিয়ে হত্যা

আবারও মব সহিংসতার ঘটনায় নগরজুড়ে উদ্বেগ বসুন্ধরা আবাসিক এলাকায় শিক্ষানবিশ আইনজীবীকে পিটিয়ে হত্যা

১৩ বছর বয়সী কিশোরীর মৃত্যু, মূল অভিযুক্ত আটক

কক্সবাজারে সংঘবদ্ধ ধর্ষণ ১৩ বছর বয়সী কিশোরীর মৃত্যু, মূল অভিযুক্ত আটক