সর্বশেষ

বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে দিনাজপুরে যুবক আটক

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২৪
বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে দিনাজপুরে যুবক আটক

দিনাজপুরের পার্বতীপুরে বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে মহিবুল ইসলাম (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিতব্য বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের খবর পাওয়ার পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ঘটনার ছায়াতদন্ত শুরু করে। বিষয়টি বুঝতে পেরে অভিযুক্ত যুবক মহিবুল গা-ঢাকা দেয়।

 

প্রাথমিক তথ্য অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে পঞ্চগড়গামী আন্ত নগর একতা এক্সপ্রেস ট্রেনে পার্বতীপুরে বাড়ির উদ্দেশে যাত্রা শুরু করেন মহিবুল। তথ্যপ্রযুক্তির মাধ্যমে তার যাত্রা শনাক্ত হওয়ায় গোয়েন্দা পুলিশ রেল পুলিশের সহযোগিতায় ট্রেনে তাকে শনাক্ত করে। পরে দিনাজপুর জেলা গোয়েন্দা পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যায় পার্বতীপুর স্টেশন এলাকা থেকে তাকে আটক করে।

 

আটক মহিবুল পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের উত্তর আটরাই গ্রামের হাদীউজ্জামানের ছেলে। তার বাবা পেশায় ফল ব্যবসায়ী। মহিবুল তিন ভাই ও দুই বোনের মধ্যে তৃতীয়। তিনি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিলেন।

 

দিনাজপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) রফিকুজ্জামান এই বিষয়টি নিশ্চিত করে জানান, রাতেই আটক মহিবুলকে ঢাকা মহানগর ডিবি পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে। তবে পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করছে এবং প্রশ্নপত্র ফাঁসের সম্ভাব্য অন্যান্য সম্পৃক্তদের শনাক্তের চেষ্টা চালাচ্ছে।

 

অভিযুক্ত মহিবুলের গ্রামে এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলেছে, যারা আইনের উর্ধ্বে আচরণ করে জাতীয় পরীক্ষার নৈতিকতা এবং প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় বিঘ্ন সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সব খবর

আরও পড়ুন

চট্টগ্রামে প্রকাশ্যে অটোরিকশাচালককে পিটিয়ে হত্যা

চট্টগ্রামে প্রকাশ্যে অটোরিকশাচালককে পিটিয়ে হত্যা

লাশের শহর ঢাকায় এক বছরে ৬৪৩ বেওয়ারিশ মরদেহ

পরিচয়হীন মৃত্যুই কি নতুন স্বাভাবিক? লাশের শহর ঢাকায় এক বছরে ৬৪৩ বেওয়ারিশ মরদেহ

চলন্ত বাসে কলেজছাত্রীকে রাতভর দলবদ্ধ ধর্ষণ

চালক-হেলপারসহ আটক ৩ চলন্ত বাসে কলেজছাত্রীকে রাতভর দলবদ্ধ ধর্ষণ

অন্তর্বর্তী সরকারের সময়ে উদ্বেগজনক হারে বাড়ছে খুন

৫ বছরে সর্বোচ্চ হত্যা মামলা ২০২৫ সালে অন্তর্বর্তী সরকারের সময়ে উদ্বেগজনক হারে বাড়ছে খুন

মানিকগঞ্জ সদর হাসপাতালে নাইট ডিউটির সময় নারীকে ভয় দেখিয়ে ধর্ষণ

২ আনসার সদস্য গ্রেপ্তার মানিকগঞ্জ সদর হাসপাতালে নাইট ডিউটির সময় নারীকে ভয় দেখিয়ে ধর্ষণ

যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড

জনমনে আতঙ্ক যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড

দুই দফায় মারধর, ঘটনায় ৮ জনকে শনাক্ত করেছে পুলিশ

বসুন্ধরায় আইনজীবী হত্যাকাণ্ড দুই দফায় মারধর, ঘটনায় ৮ জনকে শনাক্ত করেছে পুলিশ

বসুন্ধরা আবাসিক এলাকায় শিক্ষানবিশ আইনজীবীকে পিটিয়ে হত্যা

আবারও মব সহিংসতার ঘটনায় নগরজুড়ে উদ্বেগ বসুন্ধরা আবাসিক এলাকায় শিক্ষানবিশ আইনজীবীকে পিটিয়ে হত্যা