সর্বশেষ

চাঁদাবাজি ও হামলার প্রতিবাদ

সারা দেশে শো-রুম বন্ধ, গাড়ি ছাড় ও বিক্রি বন্ধের হুঁশিয়ারি বারভিডার

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৫, ১৬:২২
সারা দেশে শো-রুম বন্ধ, গাড়ি ছাড় ও বিক্রি বন্ধের হুঁশিয়ারি বারভিডার

রাজধানীর প্রগতি সরণি এলাকায় চাঁদাবাজি ও ককটেল হামলার প্রতিবাদে সারা দেশে আধাবেলা গাড়ির শো-রুম বন্ধ রেখে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন পুরনো গাড়ির আমদানিকারক ও বিক্রেতারা। আগামী ৩১ অক্টোবরের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার না হলে ব্যবসা বন্ধের হুঁশিয়ারি দিয়েছে তাদের সংগঠন বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকেলস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশন (বারভিডা)।

 

রোববার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত শো-রুম বন্ধ রেখে রাজধানীর প্রগতি সরণির কোকাকোলা মোড়ে মানববন্ধন শেষে সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি আবদুল হক বলেন, “গত কয়েক মাস ধরে অজ্ঞাত নম্বর থেকে ফোন করে নিয়মিত চাঁদা দাবি করা হচ্ছে। চাঁদা না দিলে শো-রুমে হামলা ও ককটেল বিস্ফোরণ ঘটানো হচ্ছে। গত চার-পাঁচ মাসে অন্তত ১২টি শো-রুমে হামলার ঘটনা ঘটেছে।”

 

তিনি আরও বলেন, “আমরা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছি। তদন্ত শুরু হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। যদি ৩১ অক্টোবরের মধ্যে পরিস্থিতির উন্নতি না হয়, তাহলে আমরা বন্দর কাস্টমসের মাধ্যমে গাড়ি খালাস, রাজস্ব প্রদান ও বিআরটিএ রেজিস্ট্রেশন কার্যক্রম বন্ধ করে দেব।”

 

বারভিডার পক্ষ থেকে জানানো হয়, সংগঠনটি দেশের রিকন্ডিশন্ড গাড়ি আমদানির মূলধারার প্রতিষ্ঠান, যার মাধ্যমে প্রতিবছর প্রায় ৬ হাজার কোটি টাকার রাজস্ব সরকারের কোষাগারে জমা হয়। বর্তমানে কয়েক লাখ মানুষ এই খাতের সঙ্গে যুক্ত।

 

সংবাদ সম্মেলনে বারভিডার সাবেক সভাপতি হাবিব উল্লাহ ডন, ভাইস প্রেসিডেন্ট মো. সাইফুল ইসলাম, এবং কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সংগঠনের সদস্য জাকারিয়া রহমান জানান, বিদেশি ও অনলাইন নম্বর থেকে কল করে ৫০ হাজার থেকে ২০ লাখ টাকা পর্যন্ত চাঁদা দাবি করা হচ্ছে। তিনি বলেন, “না দিলে সন্ত্রাসীরা ককটেল হামলা চালায়। এতে আমরা ব্যবসায়িক ও মানসিকভাবে চরম আতঙ্কে আছি।”

 

বারভিডার নেতারা জানান, সম্প্রতি তারা ডিএমপি কমিশনার ও র‍্যাব মহাপরিচালকের সঙ্গে দেখা করে বিষয়টি অবহিত করেছেন। আইনশৃঙ্খলা বাহিনীর আশ্বাস সত্ত্বেও পরিস্থিতির উন্নতি না হওয়ায় তারা মানববন্ধন কর্মসূচি পালন করতে বাধ্য হয়েছেন।

 

সংগঠনটির নেতারা বলেন, “আমরা সরকারের সঙ্গে আছি, কোনো অপরাধীর কাছে নই। কেউ চাঁদা আদায় করতে এলে প্রতিহত করা হবে।”

সব খবর

আরও পড়ুন

চট্টগ্রামে প্রকাশ্যে অটোরিকশাচালককে পিটিয়ে হত্যা

চট্টগ্রামে প্রকাশ্যে অটোরিকশাচালককে পিটিয়ে হত্যা

লাশের শহর ঢাকায় এক বছরে ৬৪৩ বেওয়ারিশ মরদেহ

পরিচয়হীন মৃত্যুই কি নতুন স্বাভাবিক? লাশের শহর ঢাকায় এক বছরে ৬৪৩ বেওয়ারিশ মরদেহ

চলন্ত বাসে কলেজছাত্রীকে রাতভর দলবদ্ধ ধর্ষণ

চালক-হেলপারসহ আটক ৩ চলন্ত বাসে কলেজছাত্রীকে রাতভর দলবদ্ধ ধর্ষণ

অন্তর্বর্তী সরকারের সময়ে উদ্বেগজনক হারে বাড়ছে খুন

৫ বছরে সর্বোচ্চ হত্যা মামলা ২০২৫ সালে অন্তর্বর্তী সরকারের সময়ে উদ্বেগজনক হারে বাড়ছে খুন

মানিকগঞ্জ সদর হাসপাতালে নাইট ডিউটির সময় নারীকে ভয় দেখিয়ে ধর্ষণ

২ আনসার সদস্য গ্রেপ্তার মানিকগঞ্জ সদর হাসপাতালে নাইট ডিউটির সময় নারীকে ভয় দেখিয়ে ধর্ষণ

যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড

জনমনে আতঙ্ক যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড

দুই দফায় মারধর, ঘটনায় ৮ জনকে শনাক্ত করেছে পুলিশ

বসুন্ধরায় আইনজীবী হত্যাকাণ্ড দুই দফায় মারধর, ঘটনায় ৮ জনকে শনাক্ত করেছে পুলিশ

বসুন্ধরা আবাসিক এলাকায় শিক্ষানবিশ আইনজীবীকে পিটিয়ে হত্যা

আবারও মব সহিংসতার ঘটনায় নগরজুড়ে উদ্বেগ বসুন্ধরা আবাসিক এলাকায় শিক্ষানবিশ আইনজীবীকে পিটিয়ে হত্যা