সর্বশেষ

পেট্রল ঢেলে আগুন

স্ত্রী-সন্তানসহ দগ্ধ দুইজনের মৃত্যু

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৫, ০৪:৩৬
স্ত্রী-সন্তানসহ দগ্ধ দুইজনের মৃত্যু

নরসিংদীতে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্ত্রী-সন্তানসহ ছয়জনের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় দগ্ধ হয়ে দুজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে ও দুপুরে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রিনা বেগম (৩৮) ও তাঁর ছেলে ফরহাদ (১৫)।

 

বিষয়টি নিশ্চিত করেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রিনার শরীরের ৫৮ শতাংশ ও ফরহাদের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল। তাঁদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

 

এ ঘটনায় দগ্ধ রিনার ছোট ছেলে তাওহিদ (৭) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার শরীরের ১৬ শতাংশ দগ্ধ। প্রাথমিক চিকিৎসা নিয়ে ছাড়া পেয়েছেন রিনার বড় ছেলে জিহাদ (২৪), বোন সালমা বেগম (৩৪) ও ভাগনে আরাফাত (১৫)।

 

ঘটনার অভিযোগে রিনার স্বামী ফরিদ মিয়াকে (৪৪) একমাত্র আসামি করে গত শুক্রবার মামলা করেন রিনার মা হোসনা বেগম। পরদিন রায়পুরা উপজেলার বারৈচা এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ফরিদ মিয়া ও রিনা বেগমের দাম্পত্য কলহ চলছিল। এর জেরে তিন সন্তানকে নিয়ে কয়েক মাস আগে বাবার বাড়িতে চলে যান রিনা। গত বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ফরিদ ওই বাড়িতে গিয়ে ঘুমন্ত স্ত্রী-সন্তানসহ ছয়জনের শরীরে পেট্রল ঢেলে আগুন লাগান এবং দরজায় তালা ঝুলিয়ে পালিয়ে যান।

 

চিৎকারে প্রতিবেশীরা টিনের দরজা ভেঙে দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সবাইকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে পাঁচজনকে গুরুতর অবস্থায় ঢাকায় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়।

 

অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, এ ঘটনায় নিহতের সংখ্যা দুইজন। প্রাথমিকভাবে মামলা হয়েছিল হত্যাচেষ্টা ও অগ্নিসংযোগের ধারায়। বর্তমানে দুইজনের মৃত্যু হওয়ায় মামলাটি হত্যাকাণ্ড হিসেবে তদন্ত করা হবে।

সব খবর

আরও পড়ুন

চট্টগ্রামে প্রকাশ্যে অটোরিকশাচালককে পিটিয়ে হত্যা

চট্টগ্রামে প্রকাশ্যে অটোরিকশাচালককে পিটিয়ে হত্যা

লাশের শহর ঢাকায় এক বছরে ৬৪৩ বেওয়ারিশ মরদেহ

পরিচয়হীন মৃত্যুই কি নতুন স্বাভাবিক? লাশের শহর ঢাকায় এক বছরে ৬৪৩ বেওয়ারিশ মরদেহ

চলন্ত বাসে কলেজছাত্রীকে রাতভর দলবদ্ধ ধর্ষণ

চালক-হেলপারসহ আটক ৩ চলন্ত বাসে কলেজছাত্রীকে রাতভর দলবদ্ধ ধর্ষণ

অন্তর্বর্তী সরকারের সময়ে উদ্বেগজনক হারে বাড়ছে খুন

৫ বছরে সর্বোচ্চ হত্যা মামলা ২০২৫ সালে অন্তর্বর্তী সরকারের সময়ে উদ্বেগজনক হারে বাড়ছে খুন

মানিকগঞ্জ সদর হাসপাতালে নাইট ডিউটির সময় নারীকে ভয় দেখিয়ে ধর্ষণ

২ আনসার সদস্য গ্রেপ্তার মানিকগঞ্জ সদর হাসপাতালে নাইট ডিউটির সময় নারীকে ভয় দেখিয়ে ধর্ষণ

যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড

জনমনে আতঙ্ক যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড

দুই দফায় মারধর, ঘটনায় ৮ জনকে শনাক্ত করেছে পুলিশ

বসুন্ধরায় আইনজীবী হত্যাকাণ্ড দুই দফায় মারধর, ঘটনায় ৮ জনকে শনাক্ত করেছে পুলিশ

বসুন্ধরা আবাসিক এলাকায় শিক্ষানবিশ আইনজীবীকে পিটিয়ে হত্যা

আবারও মব সহিংসতার ঘটনায় নগরজুড়ে উদ্বেগ বসুন্ধরা আবাসিক এলাকায় শিক্ষানবিশ আইনজীবীকে পিটিয়ে হত্যা