সর্বশেষ

আইসিসির কাছে ব্যাখ্যা চেয়েছে বিসিবি

এবার বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল

ক্রীড়া ডেস্ক বিডি ভয়েস
প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৬, ০৮:৪০
এবার বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এক সিদ্ধান্ত নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিরাপত্তাজনিত কারণে টুর্নামেন্টে অংশ না নেওয়ার ঘোষণার পর বিশ্বকাপ কাভার করতে আবেদন করা বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করেছে আইসিসি।

 

সোমবার এই সিদ্ধান্তের কথা বিসিবিকে জানানো হয়। বিষয়টি নিয়ে আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে ব্যাখ্যা চেয়েছে বিসিবি। মঙ্গলবার সিসিডিএম চ্যালেঞ্জ টি-টোয়েন্টি কাপের উদ্বোধনী দিনে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

 

আমজাদ হোসেন বলেন, “সোমবারই আমাদের জানানো হয়েছে যে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করা হয়েছে। সিদ্ধান্তের কারণ জানতে আমরা আইসিসির কাছে ব্যাখ্যা চেয়েছি। বিষয়টি গোপনীয় হলেও কারণ জানা আমাদের অধিকার।”

 

তিনি এই সিদ্ধান্তকে অনভিপ্রেত ও অযৌক্তিক বলে উল্লেখ করেন। তার মতে, কোনো দলের বিশ্বকাপে অংশগ্রহণের সঙ্গে সাংবাদিকদের কাভারেজ অধিকার যুক্ত করা যৌক্তিক নয়। “অতীতে এমন অনেক নজির আছে, যেখানে বাংলাদেশ অংশ না নিলেও আমাদের সাংবাদিকরা আইসিসি ইভেন্ট কাভার করেছেন। এমনকি ফিফা বিশ্বকাপেও বাংলাদেশি সাংবাদিকরা নিয়মিত কাভারেজ করেন, যদিও বাংলাদেশ কখনো সেখানে খেলেনি,”—বলেন তিনি।

 

বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের দর্শকসংখ্যার গুরুত্বও তুলে ধরেন বিসিবির এই কর্মকর্তা। তিনি বলেন, “বিশ্বে তৃতীয় সর্বোচ্চ ক্রিকেট ভিউয়ার বাংলাদেশ। আমরা মাঠে না থাকলেও কোটি দর্শক বিশ্বকাপ দেখেন। আমাদের সাংবাদিকরা না থাকলে দেশের দর্শকরা কীভাবে নির্ভরযোগ্য তথ্য পাবে?”

 

বিসিবির অবস্থান অনুযায়ী, বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত আর সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল—এই দুটি বিষয় এক করে দেখার কোনো যৌক্তিকতা নেই। আমজাদ হোসেন বলেন, “আমরা পুরো টুর্নামেন্ট বয়কট করিনি। নির্দিষ্ট ভেন্যু নিয়ে নিরাপত্তা শঙ্কা জানিয়ে বিকল্প চেয়েছিলাম। সেটি গ্রহণ না হওয়ায় সরে এসেছি। এর দায় সাংবাদিকদের ওপর চাপানো ঠিক নয়।”

 

এ ঘটনায় আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে গণমাধ্যমের স্বাধীনতা ও ন্যায্যতা নিয়েও প্রশ্ন উঠেছে।

সব খবর

আরও পড়ুন

বিসিবি নির্বাচন নিয়ে এনএসসির তদন্তে আইসিসির নিষেধাজ্ঞার শঙ্কা

বিসিবির আনুষ্ঠানিক বিবৃতি বিসিবি নির্বাচন নিয়ে এনএসসির তদন্তে আইসিসির নিষেধাজ্ঞার শঙ্কা

সালমান–আফ্রিদির লড়াই ছাপিয়ে বাংলাদেশের নাটকীয় সিরিজ জয়

র‍্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি সালমান–আফ্রিদির লড়াই ছাপিয়ে বাংলাদেশের নাটকীয় সিরিজ জয়

দেশের মাঠে বছরের প্রথম ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে দিয়ে বাংলাদেশের দুর্দান্ত শুরু

নাহিদ রানার বিধ্বংসী বোলিং দেশের মাঠে বছরের প্রথম ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে দিয়ে বাংলাদেশের দুর্দান্ত শুরু

ঢাকায় ওয়ানডে সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান

বিশ্বকাপের লক্ষ্য সামনে রেখে নতুন শুরু ঢাকায় ওয়ানডে সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান

নিউ জিল্যান্ডকে উড়িয়ে দিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ভারতের

একপেশে ফাইনালে রানের পাহাড়ে বিশ্বজয় নিউ জিল্যান্ডকে উড়িয়ে দিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ভারতের

টি–টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে আজ মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড

শিরোপার লড়াইয়ের আগে টিকিট ও হোটেল ভাড়ায় উন্মাদনা টি–টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে আজ মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড

সেমিতে অ্যালেন ঝড়ে দক্ষিণ আফ্রিকাকে বিধ্বস্ত করে ফাইনালে নিউজিল্যান্ড

আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০২৬ সেমিতে অ্যালেন ঝড়ে দক্ষিণ আফ্রিকাকে বিধ্বস্ত করে ফাইনালে নিউজিল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপে বদলে যাচ্ছে শক্তির সমীকরণ

ছোট দলগুলোর বড় চমক টি-টোয়েন্টি বিশ্বকাপে বদলে যাচ্ছে শক্তির সমীকরণ