সর্বশেষ

‘দ্য ক্রিকেটার’-এর পর্যালোচনা

বিশ্বের সবচেয়ে তলানির ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএল

ক্রীড়া ডেস্ক বিডি ভয়েস
প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৬, ০৯:৩০
বিশ্বের সবচেয়ে তলানির ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএল

সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে সমালোচনার পাল্লা আরও ভারী হলো। ব্রিটিশ ক্রিকেট ম্যাগাজিন ‘দ্য ক্রিকেটার’ প্রকাশিত এক পর্যালোচনায় বিশ্বের সবচেয়ে তলানির ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ হিসেবে চিহ্নিত হয়েছে বিপিএল।

 

বিশ্বের শীর্ষ ১০টি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ নিয়ে করা এই র‍্যাঙ্কিংয়ে বিপিএল সামগ্রিক বিচারে দশম ও সর্বশেষ অবস্থানে রয়েছে। ‘দ্য ক্রিকেটার’ চারটি মানদণ্ডের ভিত্তিতে লিগগুলোর মূল্যায়ন করেছে—বিনোদনমূল্য, ক্রিকেটের মান, স্থায়িত্ব বা গ্রহণযোগ্যতা এবং সামগ্রিক অবস্থান।

 

এই পর্যালোচনায় দেখা যায়, বিপিএল বিনোদনমূল্য, ক্রিকেটের মান এবং সামগ্রিক অবস্থান—এই তিনটি বিভাগেই দশম স্থানে রয়েছে। কেবল স্থায়িত্ব বা গ্রহণযোগ্যতার দিক থেকে বিপিএলের অবস্থান নবম, যেখানে সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টি রয়েছে তালিকার একেবারে নিচে।

 

 

র‍্যাঙ্কিংয়ে ভারতের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) রয়েছে শীর্ষে। ক্রিকেটের মান ও গ্রহণযোগ্যতার বিচারে আইপিএল প্রথম হলেও বিনোদনের দিক থেকে শীর্ষে রাখা হয়েছে দক্ষিণ আফ্রিকার এসএ টি-টোয়েন্টি লিগকে। আইপিএলের পরেই রয়েছে বিগ ব্যাশ লিগ, দ্য হানড্রেড ও এসএ টি-টোয়েন্টি। বিপিএলের চেয়ে এগিয়ে আছে শ্রীলঙ্কার লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) এবং যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটও।

 

‘দ্য ক্রিকেটার’ তাদের বিশ্লেষণে উল্লেখ করেছে, আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগের কারণেই বিপিএল ও এলপিএল কম রেটিং পেয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, “সবচেয়ে নিচে থাকা দুটি টুর্নামেন্ট ছিল এলপিএল ও বিপিএল, যেগুলোর সঙ্গে দীর্ঘদিন ধরেই আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ জড়িয়ে আছে।”

 

ম্যাগাজিনটি আরও উল্লেখ করেছে, বাংলাদেশের মতো ১৭ কোটির বেশি জনসংখ্যার দেশে বিপিএলের সফল হওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকলেও ফ্র্যাঞ্চাইজি মালিকানার ঘন ঘন পরিবর্তন, দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাব, খেলোয়াড়দের উচ্চ দলবদল এবং বৈশ্বিক ক্রিকেট ক্যালেন্ডারে অস্থিতিশীল সময়সূচীর মতো সমস্যায় ভুগছে লিগটি।

 

সামগ্রিক মূল্যায়নে এলপিএল নবম হলেও বিপিএল রয়েছে তালিকার একেবারে তলানিতে।

সব খবর

আরও পড়ুন

বিসিবি নির্বাচন নিয়ে এনএসসির তদন্তে আইসিসির নিষেধাজ্ঞার শঙ্কা

বিসিবির আনুষ্ঠানিক বিবৃতি বিসিবি নির্বাচন নিয়ে এনএসসির তদন্তে আইসিসির নিষেধাজ্ঞার শঙ্কা

সালমান–আফ্রিদির লড়াই ছাপিয়ে বাংলাদেশের নাটকীয় সিরিজ জয়

র‍্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি সালমান–আফ্রিদির লড়াই ছাপিয়ে বাংলাদেশের নাটকীয় সিরিজ জয়

দেশের মাঠে বছরের প্রথম ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে দিয়ে বাংলাদেশের দুর্দান্ত শুরু

নাহিদ রানার বিধ্বংসী বোলিং দেশের মাঠে বছরের প্রথম ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে দিয়ে বাংলাদেশের দুর্দান্ত শুরু

ঢাকায় ওয়ানডে সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান

বিশ্বকাপের লক্ষ্য সামনে রেখে নতুন শুরু ঢাকায় ওয়ানডে সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান

নিউ জিল্যান্ডকে উড়িয়ে দিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ভারতের

একপেশে ফাইনালে রানের পাহাড়ে বিশ্বজয় নিউ জিল্যান্ডকে উড়িয়ে দিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ভারতের

টি–টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে আজ মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড

শিরোপার লড়াইয়ের আগে টিকিট ও হোটেল ভাড়ায় উন্মাদনা টি–টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে আজ মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড

সেমিতে অ্যালেন ঝড়ে দক্ষিণ আফ্রিকাকে বিধ্বস্ত করে ফাইনালে নিউজিল্যান্ড

আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০২৬ সেমিতে অ্যালেন ঝড়ে দক্ষিণ আফ্রিকাকে বিধ্বস্ত করে ফাইনালে নিউজিল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপে বদলে যাচ্ছে শক্তির সমীকরণ

ছোট দলগুলোর বড় চমক টি-টোয়েন্টি বিশ্বকাপে বদলে যাচ্ছে শক্তির সমীকরণ