সর্বশেষ

বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ

ক্রীড়া ডেস্ক বিডি ভয়েস
প্রকাশিত: ১৭ অগাস্ট ২০২৫, ১৭:২২
“এই বহুল প্রতীক্ষিত সিরিজে বাংলাদেশকে আতিথ্য দিতে পেরে আমরা গর্বিত। এটি পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করবে এবং নিরপেক্ষ ভেন্যুতেও বিশ্বমানের ক্রিকেট উপহার দেওয়ার সুযোগ এনে দেবে।”
বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ

এশিয়া কাপ শেষে আবারও মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তান। সংযুক্ত আরব আমিরাতে অক্টোবর মাসে দুটি সিরিজ খেলবে দুই দল—প্রথমে টি-টোয়েন্টি, পরে ওয়ানডে। শনিবার (১৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সূচি ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

 

তারিখ

ম্যাচ

২ অক্টোবর

১ম টি-টোয়েন্টি

৪ অক্টোবর২য় টি-টোয়েন্টি
৬ অক্টোবর৩য় টি-টোয়েন্টি
৯ অক্টোবর১ম ওয়ানডে
১১ অক্টোবর২য় ওয়ানডে
১৪ অক্টোবর৩য় ওয়ানডে

 

টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২ অক্টোবর এবং শেষ হবে ৬ অক্টোবর। এরপর ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে ৯ অক্টোবর থেকে। বাকি দুটি ম্যাচ যথাক্রমে ১১ ও ১৪ অক্টোবর। তবে ভেন্যু ও খেলার সময় এখনো চূড়ান্ত হয়নি।

 

এর আগে একই ভেন্যুতে আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ১৬ সেপ্টেম্বর টাইগারদের প্রতিপক্ষ হবে আফগানরা।

 

সিরিজ প্রসঙ্গে এসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নাসিব খান বলেন, “এই বহুল প্রতীক্ষিত সিরিজে বাংলাদেশকে আতিথ্য দিতে পেরে আমরা গর্বিত। এটি পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করবে এবং নিরপেক্ষ ভেন্যুতেও বিশ্বমানের ক্রিকেট উপহার দেওয়ার সুযোগ এনে দেবে।”

 

উল্লেখ্য, গত বছরের জুলাইয়ে ভারতের গ্রেটার নয়দায় আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। সূচি অনুযায়ী দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি হওয়ার কথা থাকলেও আবহাওয়াজনিত কারণে পুরো সিরিজই বাতিল হয়।

 

নতুন ঘোষিত সূচি অনুযায়ী এবার আরব আমিরাতেই অনুষ্ঠিত হবে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। ফলে এশিয়া কাপে আফগানিস্তানের মুখোমুখি হওয়ার এক মাস পর আবারও দ্বিপাক্ষিক সিরিজে মাঠে নামবে টাইগাররা। ভক্তদের জন্য এটি বাড়তি আনন্দ ও উত্তেজনা বয়ে আনবে।

সব খবর

আরও পড়ুন

বিসিবি নির্বাচন নিয়ে এনএসসির তদন্তে আইসিসির নিষেধাজ্ঞার শঙ্কা

বিসিবির আনুষ্ঠানিক বিবৃতি বিসিবি নির্বাচন নিয়ে এনএসসির তদন্তে আইসিসির নিষেধাজ্ঞার শঙ্কা

সালমান–আফ্রিদির লড়াই ছাপিয়ে বাংলাদেশের নাটকীয় সিরিজ জয়

র‍্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি সালমান–আফ্রিদির লড়াই ছাপিয়ে বাংলাদেশের নাটকীয় সিরিজ জয়

দেশের মাঠে বছরের প্রথম ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে দিয়ে বাংলাদেশের দুর্দান্ত শুরু

নাহিদ রানার বিধ্বংসী বোলিং দেশের মাঠে বছরের প্রথম ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে দিয়ে বাংলাদেশের দুর্দান্ত শুরু

ঢাকায় ওয়ানডে সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান

বিশ্বকাপের লক্ষ্য সামনে রেখে নতুন শুরু ঢাকায় ওয়ানডে সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান

নিউ জিল্যান্ডকে উড়িয়ে দিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ভারতের

একপেশে ফাইনালে রানের পাহাড়ে বিশ্বজয় নিউ জিল্যান্ডকে উড়িয়ে দিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ভারতের

টি–টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে আজ মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড

শিরোপার লড়াইয়ের আগে টিকিট ও হোটেল ভাড়ায় উন্মাদনা টি–টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে আজ মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড

সেমিতে অ্যালেন ঝড়ে দক্ষিণ আফ্রিকাকে বিধ্বস্ত করে ফাইনালে নিউজিল্যান্ড

আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০২৬ সেমিতে অ্যালেন ঝড়ে দক্ষিণ আফ্রিকাকে বিধ্বস্ত করে ফাইনালে নিউজিল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপে বদলে যাচ্ছে শক্তির সমীকরণ

ছোট দলগুলোর বড় চমক টি-টোয়েন্টি বিশ্বকাপে বদলে যাচ্ছে শক্তির সমীকরণ