সর্বশেষ

চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টি

আয়ারল্যান্ডের কাছে ৩৯ রানের লজ্জাজনক পরাজয় বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক বিডি ভয়েস
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৫, ০০:০৭
আয়ারল্যান্ডের কাছে ৩৯ রানের লজ্জাজনক পরাজয় বাংলাদেশের

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টি–টোয়েন্টিতে আইরিশদের কাছে বড় ব্যবধানে হেরে সিরিজ শুরু করল বাংলাদেশ। ১৮২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে লিটন দাসের দল। শেষ পর্যন্ত ২০ ওভার শেষে ৯ উইকেটে ১৪২ রান তুলতেই থেমে যায় টাইগারদের ইনিংস। ফলে আয়ারল্যান্ড ৩৯ রানের জয় তুলে নিয়ে তিন ম্যাচ সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেল।

 

টস জিতে আয়ারল্যান্ডকে আগে ব্যাটিংয়ে পাঠান টাইগার অধিনায়ক লিটন দাস। ব্যাট হাতে আইরিশরা শুরু থেকেই স্বচ্ছন্দ ছিল। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৮১ রান তোলে তারা। হ্যারি টেক্টর ৪৫ বলের দারুণ ইনিংসে অপরাজিত ৬৯ রান করেন। টিম টেক্টর ৩২, পল স্টার্লিং ২১ এবং ক্যাম্ফার ২৪ রান যোগ করেন দলের স্কোরে। বাংলাদেশের পক্ষে তানজিম সাকিব নেন ২ উইকেট, রিশাদ এবং শরিফুল নেন ১টি করে।

 

১৮২ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ার প্লে-তেই বিধ্বস্ত হয় বাংলাদেশ। মাত্র ১৮ রানের মধ্যেই সাজঘরে ফেরেন শীর্ষ চার ব্যাটার তানজিদ তামিম (২), লিটন দাস (১), পারভেজ ইমন (১) ও সাইফ হাসান (৬)। দ্রুত উইকেট হারানোর চাপ কাটিয়ে উঠতে পারেননি ব্যাটাররা।

 

পঞ্চম উইকেটে তাওহিদ হৃদয় ও জাকের আলী মিলে ৪৮ রানের জুটি গড়ে দলকে কিছুটা সামলে তোলার চেষ্টা করেন। জাকের ২০ রান করে আউট হলে আবারও ধস নামে ইনিংসে—এক ওভারেই পড়ে তিন উইকেট। তানজিম সাকিব (৫), রিশাদ (০) এবং নাসুম আহমেদ (০) দ্রুত বিদায় নেন।

 

একপ্রান্ত ধরে রেখে দারুণ লড়াই চালিয়ে যান তাওহিদ হৃদয়। ৩৪ বলে ফিফটি তুলে নেন, পরে ৫০ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৮৩ রানে অপরাজিত থাকেন। শেষ দিকে শরিফুলকে নিয়ে নবম উইকেটে ৪৮ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে পরাজয় ব্যবধান কমান তিনি।

 

আইরিশদের হয়ে বামহাতি স্পিনার ম্যাথু হামফ্রিজ বাজিমাত করেন। মাত্র ১৩ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন তিনি। ব্যারি ম্যাকার্থি নেন ৩ উইকেট এবং মার্ক অ্যাডায়ার নেন ২ উইকেট।

 

টি–টোয়েন্টি সিরিজে ব্যাটিং ব্যর্থতার হতাশা নিয়ে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় বাংলাদেশ।

সব খবর

আরও পড়ুন

বিসিবি নির্বাচন নিয়ে এনএসসির তদন্তে আইসিসির নিষেধাজ্ঞার শঙ্কা

বিসিবির আনুষ্ঠানিক বিবৃতি বিসিবি নির্বাচন নিয়ে এনএসসির তদন্তে আইসিসির নিষেধাজ্ঞার শঙ্কা

সালমান–আফ্রিদির লড়াই ছাপিয়ে বাংলাদেশের নাটকীয় সিরিজ জয়

র‍্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি সালমান–আফ্রিদির লড়াই ছাপিয়ে বাংলাদেশের নাটকীয় সিরিজ জয়

দেশের মাঠে বছরের প্রথম ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে দিয়ে বাংলাদেশের দুর্দান্ত শুরু

নাহিদ রানার বিধ্বংসী বোলিং দেশের মাঠে বছরের প্রথম ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে দিয়ে বাংলাদেশের দুর্দান্ত শুরু

ঢাকায় ওয়ানডে সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান

বিশ্বকাপের লক্ষ্য সামনে রেখে নতুন শুরু ঢাকায় ওয়ানডে সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান

নিউ জিল্যান্ডকে উড়িয়ে দিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ভারতের

একপেশে ফাইনালে রানের পাহাড়ে বিশ্বজয় নিউ জিল্যান্ডকে উড়িয়ে দিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ভারতের

টি–টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে আজ মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড

শিরোপার লড়াইয়ের আগে টিকিট ও হোটেল ভাড়ায় উন্মাদনা টি–টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে আজ মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড

সেমিতে অ্যালেন ঝড়ে দক্ষিণ আফ্রিকাকে বিধ্বস্ত করে ফাইনালে নিউজিল্যান্ড

আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০২৬ সেমিতে অ্যালেন ঝড়ে দক্ষিণ আফ্রিকাকে বিধ্বস্ত করে ফাইনালে নিউজিল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপে বদলে যাচ্ছে শক্তির সমীকরণ

ছোট দলগুলোর বড় চমক টি-টোয়েন্টি বিশ্বকাপে বদলে যাচ্ছে শক্তির সমীকরণ