সর্বশেষ

পাকিস্তানের হামলায় নিহত ৩ আফগান ক্রিকেটার

ত্রিদেশীয় সিরিজ থেকে দল প্রত্যাহার করল আফগান বোর্ড

ক্রীড়া ডেস্ক বিডি ভয়েস
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫, ২০:১০
“দেশের মর্যাদা সবচেয়ে আগে। এই কঠিন সময়ে আমি দেশের মানুষের পাশে আছি এবং আফগান ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তকে সম্পূর্ণ সমর্থন জানাই।”
ত্রিদেশীয় সিরিজ থেকে দল প্রত্যাহার করল আফগান বোর্ড

পাকিস্তানের হামলায় আফগানিস্তানের তিন ক্রিকেটার নিহত হওয়ার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে কাবুল। এই ঘটনার প্রতিবাদে আসন্ন নভেম্বরের ত্রিদেশীয় টি–টোয়েন্টি সিরিজ থেকে নিজেদের দল প্রত্যাহারের ঘোষণা দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসি‌বি)। ওই সিরিজে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে খেলার কথা ছিল আফগানিস্তানের।

 

শুক্রবার রাতে আফগানিস্তানের পাকতিকা প্রদেশে পাকিস্তানের পক্ষ থেকে আকাশপথে হামলা চালানো হয় বলে দাবি করেছে স্থানীয় প্রশাসন। এই হামলায় তিন ক্রিকেটারসহ অন্তত আটজন নিহত ও সাতজন আহত হয়েছেন। নিহত ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড—তাঁরা হলেন কবীর, শিবঘাতুল্লাহ এবং হারুন।

 

এসি‌বি এক বিবৃতিতে জানায়,

 

পাকতিকা প্রদেশের উরগুন জেলার তিন ক্রিকেটার কাপুরুষোচিত এক হামলায় শহিদ হয়েছেন। তাঁরা স্থানীয় একটি বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলে ফেরার পথে পাকিস্তানি হামলার শিকার হন। এই ঘটনা আফগান ক্রীড়াঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি।

 

বোর্ডের পক্ষ থেকে আরও বলা হয়,

 

আমরা নিহত ক্রিকেটারদের পরিবার ও পাকতিকার সাধারণ মানুষের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। দেশের সম্মান রক্ষায় এবং শহিদ খেলোয়াড়দের প্রতি শ্রদ্ধা জানিয়ে নভেম্বরের ত্রিদেশীয় সিরিজে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।

 

এই ঘটনার পর আফগানিস্তান জুড়ে শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। দেশের টি–টোয়েন্টি দলের অধিনায়ক রশিদ খান সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তানের নিন্দা জানিয়ে লেখেন, “এই হামলায় অনেক নিরীহ নাগরিক, নারী ও শিশুর পাশাপাশি প্রাণ হারিয়েছেন আমাদের তরুণ ক্রিকেটাররা, যারা একদিন দেশের হয়ে আন্তর্জাতিক অঙ্গনে খেলতে চেয়েছিলেন। এটি এক নির্মম ও অমানবিক কাজ, যা মানবাধিকারের চরম লঙ্ঘন।”

 

বোর্ডের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে রশিদ আরও বলেন, “দেশের মর্যাদা সবচেয়ে আগে। এই কঠিন সময়ে আমি দেশের মানুষের পাশে আছি এবং আফগান ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তকে সম্পূর্ণ সমর্থন জানাই।”

 

উল্লেখ্য, গত এক সপ্তাহ ধরে পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে সংঘর্ষ চলছে। যদিও বুধবার দুই দেশ ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছিল, কিন্তু শুক্রবার রাতেই নতুন করে হামলা শুরু হয় বলে আফগান কর্তৃপক্ষের অভিযোগ।

সব খবর

আরও পড়ুন

বিসিবি নির্বাচন নিয়ে এনএসসির তদন্তে আইসিসির নিষেধাজ্ঞার শঙ্কা

বিসিবির আনুষ্ঠানিক বিবৃতি বিসিবি নির্বাচন নিয়ে এনএসসির তদন্তে আইসিসির নিষেধাজ্ঞার শঙ্কা

সালমান–আফ্রিদির লড়াই ছাপিয়ে বাংলাদেশের নাটকীয় সিরিজ জয়

র‍্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি সালমান–আফ্রিদির লড়াই ছাপিয়ে বাংলাদেশের নাটকীয় সিরিজ জয়

দেশের মাঠে বছরের প্রথম ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে দিয়ে বাংলাদেশের দুর্দান্ত শুরু

নাহিদ রানার বিধ্বংসী বোলিং দেশের মাঠে বছরের প্রথম ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে দিয়ে বাংলাদেশের দুর্দান্ত শুরু

ঢাকায় ওয়ানডে সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান

বিশ্বকাপের লক্ষ্য সামনে রেখে নতুন শুরু ঢাকায় ওয়ানডে সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান

নিউ জিল্যান্ডকে উড়িয়ে দিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ভারতের

একপেশে ফাইনালে রানের পাহাড়ে বিশ্বজয় নিউ জিল্যান্ডকে উড়িয়ে দিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ভারতের

টি–টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে আজ মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড

শিরোপার লড়াইয়ের আগে টিকিট ও হোটেল ভাড়ায় উন্মাদনা টি–টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে আজ মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড

সেমিতে অ্যালেন ঝড়ে দক্ষিণ আফ্রিকাকে বিধ্বস্ত করে ফাইনালে নিউজিল্যান্ড

আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০২৬ সেমিতে অ্যালেন ঝড়ে দক্ষিণ আফ্রিকাকে বিধ্বস্ত করে ফাইনালে নিউজিল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপে বদলে যাচ্ছে শক্তির সমীকরণ

ছোট দলগুলোর বড় চমক টি-টোয়েন্টি বিশ্বকাপে বদলে যাচ্ছে শক্তির সমীকরণ