সর্বশেষ

মাজার ভাঙার ঘটনায় সরকারের নীরবতার সমালোচনা ফরহাদ মজহারের

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০২:০২
মাজার ভাঙার ঘটনায় সরকারের নীরবতার সমালোচনা ফরহাদ মজহারের

দেশজুড়ে একের পর এক মাজার ভাঙা ও অগ্নিসংযোগের ঘটনায় সরকার কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না—এমন অভিযোগ তুলেছেন জুলাই আন্দোলন ও রাজনৈতিক দল এনসিপি গঠনের পেছনের অন্যতম তাত্ত্বিক ফরহাদ মজহার। তিনি বলেন, “মাজার ভাঙা একটি ফৌজদারি অপরাধ। অথচ সরকার এখনো কাউকে গ্রেপ্তার বা বিচারের আওতায় আনেনি। এটা সরকারের মারাত্মক দুর্বলতা।”

 

শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘ভাব বৈঠকি’ নামের একটি সংগঠনের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সভা ও মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

 

ফরহাদ মজহার আরও বলেন, “একজন মৃত ব্যক্তির লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়া হয়েছে। এটি শুধু মানবাধিকার নয়, আন্তর্জাতিক আইন লঙ্ঘনের চূড়ান্ত উদাহরণ।” তিনি দাবি করেন, এসব ঘটনার মাধ্যমে আন্তর্জাতিক পরিসরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভাবমূর্তিও ক্ষুণ্ন হয়েছে।

 

তিনি বলেন, “গণতন্ত্র তখনই টিকে থাকে, যখন ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত হয়। প্রত্যেকের নিজ নিজ ধর্ম পালনের অধিকার সরকারকে নিশ্চিত করতে হবে। কিন্তু সরকার এখন সে দায়িত্ব পালন করছে না।”

 

প্রতিবাদ সভা থেকে আগামী ৩ অক্টোবর কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জাতীয় সুফি ঐক্য’-র ব্যানারে একটি জাতীয় সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে। আয়োজকরা জানান, শিগগিরই ধর্ম, সংস্কৃতি ও স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনা করে মাজার ভাঙা-সংক্রান্ত ঘটনায় কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হবে।

 

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সুফি সাধকদের মাজারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি।

সব খবর

আরও পড়ুন

রেকর্ড ছুটির ঈদযাত্রায়ও অস্থিরতা আর ভোগান্তি

যানজট, বাড়তি ভাড়া ও দুর্ঘটনায় আনন্দ ম্লান রেকর্ড ছুটির ঈদযাত্রায়ও অস্থিরতা আর ভোগান্তি

কারখানা ছুটি, ট্রেন লাইনচ্যুত আর নৌপথে দুর্ঘটনায় নাকাল ঘরমুখো মানুষ

যানজট, দুর্ঘটনা আর বৃষ্টিতে দুর্ভোগের ঈদযাত্রা কারখানা ছুটি, ট্রেন লাইনচ্যুত আর নৌপথে দুর্ঘটনায় নাকাল ঘরমুখো মানুষ

জুলাইযোদ্ধা পরিচয়ে রাজশাহীতে সাংবাদিকের যত অপকর্ম

দুদকে অভিযোগ দাখিল জুলাইযোদ্ধা পরিচয়ে রাজশাহীতে সাংবাদিকের যত অপকর্ম

ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

৮৭% বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ভাঙতে চলেছে ২০ বছরের রেকর্ড

ঈদযাত্রায় ভাড়া নৈরাজ্য ৮৭% বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ভাঙতে চলেছে ২০ বছরের রেকর্ড

১২ কোটির যন্ত্র কিনতে ব্যয় ধরা হয়েছে ২০ কোটি টাকা

পরমাণু শক্তি কমিশনের টেন্ডার নিয়ে প্রশ্ন ১২ কোটির যন্ত্র কিনতে ব্যয় ধরা হয়েছে ২০ কোটি টাকা

তেল না পেয়ে দুশ্চিন্তায় কৃষক ও চালকরা

জ্বালানি সংকটে সেচ ব্যাহত তেল না পেয়ে দুশ্চিন্তায় কৃষক ও চালকরা

ঈদযাত্রার শুরুতেই ঘরমুখো মানুষের ঢল, বাস না পেয়ে কেউ ফিরছেন ট্রাকে

চন্দ্রা পয়েন্টে দীর্ঘ যানজট ঈদযাত্রার শুরুতেই ঘরমুখো মানুষের ঢল, বাস না পেয়ে কেউ ফিরছেন ট্রাকে