সর্বশেষ

এপ্রিলজুড়ে বাড়তে পারে তীব্র গরম

রাজধানীসহ সারা দেশে তাপপ্রবাহের সতর্কতা আবহাওয়া অধিদপ্তরের

প্রকাশিত: ৩ এপ্রিল ২০২৬, ১৫:৫৪
রাজধানীসহ সারা দেশে তাপপ্রবাহের সতর্কতা আবহাওয়া অধিদপ্তরের

দেশের বিভিন্ন অঞ্চলে ইতোমধ্যে তাপপ্রবাহ শুরু হয়েছে এবং এর প্রভাব ক্রমেই বাড়ছে। অন্তত ২২ জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া এ তাপপ্রবাহে চৈত্রের শেষভাগে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ভ্যাপসা গরম ও উচ্চ আর্দ্রতার কারণে মানুষের অস্বস্তি আরও বেড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

 

সংস্থাটির সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, রাজধানী ঢাকাসহ সারা দেশে এপ্রিল মাসজুড়ে একাধিক দফায় তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে অন্তত একটি তীব্র তাপপ্রবাহে তাপমাত্রা ৪০ থেকে ৪১.৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।

 

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান মো. মমিনুল ইসলাম স্বাক্ষরিত দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, মাসজুড়ে দুই থেকে চারটি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ এবং এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। যদিও সার্বিকভাবে দিন ও রাতের গড় তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকতে পারে, তবে তাপপ্রবাহের সময় তাপমাত্রা হঠাৎ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

 

অন্যদিকে, সমুদ্র পরিস্থিতি নিয়েও সতর্ক করেছে সংস্থাটি। পূর্বাভাসে বলা হয়েছে, এপ্রিল মাসে বঙ্গোপসাগর এলাকায় এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে, যা উপকূলীয় অঞ্চলে প্রভাব ফেলতে পারে।

 

এ ছাড়া মাসজুড়ে কালবৈশাখী ঝড়ের আশঙ্কাও রয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে শিলাবৃষ্টিসহ পাঁচ থেকে সাত দিন হালকা বা মাঝারি ধরনের এবং এক থেকে তিন দিন তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

 

আবহাওয়াবিদরা সতর্ক করে বলেছেন, তীব্র গরমে প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া, পর্যাপ্ত পানি পান করা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি। বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থদের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

সব খবর

আরও পড়ুন

২ শিশুর মৃত্যু, দেড়শ ছাড়াল আক্রান্ত

রংপুর বিভাগে হামের প্রাদুর্ভাব ২ শিশুর মৃত্যু, দেড়শ ছাড়াল আক্রান্ত

শয্যা তিন গুণ বাড়িয়েও চাপ সামলাতে পারছে না শিশু হাসপাতাল

বাড়ছে হামের সংক্রমণ শয্যা তিন গুণ বাড়িয়েও চাপ সামলাতে পারছে না শিশু হাসপাতাল

দায়িত্বহীনতায় বেড়েছে মশার দৌরাত্ম্য, নাগরিকদের ক্ষোভ

মশায় বেদিশা নগরবাসী দায়িত্বহীনতায় বেড়েছে মশার দৌরাত্ম্য, নাগরিকদের ক্ষোভ

দেশের অন্তত ১০ জেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক মাত্রায়

বাড়ছে মৃত্যু, চাপে স্বাস্থ্যব্যবস্থা দেশের অন্তত ১০ জেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক মাত্রায়

ডিপো থেকে সরবরাহ বন্ধ থাকায় ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে গ্রাহক

কুড়িগ্রামে তেলের তীব্র সংকট ডিপো থেকে সরবরাহ বন্ধ থাকায় ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে গ্রাহক

ডিজেল সংকটে পদ্মায় মাছ ধরতে পারছেন না জেলেরা

শরীয়তপুরে বাড়ছে দুর্ভোগ ডিজেল সংকটে পদ্মায় মাছ ধরতে পারছেন না জেলেরা

নাফ নদীর মোহনা থেকে ১৩ জেলেকে ধরে নিল আরাকান আর্মি

টেকনাফে আতঙ্ক নাফ নদীর মোহনা থেকে ১৩ জেলেকে ধরে নিল আরাকান আর্মি

ঈদ শেষে কর্মস্থলে ফেরা মানুষের চরম ভোগান্তি

পাবনায় তীব্র জ্বালানি সংকট ঈদ শেষে কর্মস্থলে ফেরা মানুষের চরম ভোগান্তি