সর্বশেষ

মৌচাকে বেসরকারি মেডিকেলের পার্কিং থেকে দুই মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১১ অগাস্ট ২০২৫, ১৬:৫৭
মৌচাকে বেসরকারি মেডিকেলের পার্কিং থেকে দুই মরদেহ উদ্ধার

রাজধানীর মৌচাক মোড়ে অবস্থিত ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে পার্কিং এলাকা থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ আগস্ট) দুপুরে হাসপাতালের বেজমেন্টে রাখা একটি প্রাইভেটকারের ভেতর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, ড্রাইভারের সিটের পাশে একজন এবং গাড়ির পেছনের সিটে আরেকজনের মরদেহ ছিল। দুইজনের মুখ ও মাথা থেতলানো থাকলেও শরীরের অন্যান্য অংশ অক্ষত ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ির ভেতরে তাদের গুরুতর জখম করে হত্যা করা হয়েছে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক। তিনি বলেন, নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে সিআইডি।

রমনার ডিসি মাসুদ আলম জানান, বেজমেন্টে রাখা প্রাইভেটকারের ভেতরে ড্রাইভারের সিটে একজন এবং পাশের সিটে আরেকজনকে পাওয়া যায়। গাড়িটির মালিক জোবায়ের আহমেদ সৌরভের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়েছে।

 

তিনি আরও জানান, নিহতদের স্বজন হাসপাতালটিতে ভর্তি আছেন। বেজমেন্ট এলাকায় বাতাস চলাচল কম এবং তীব্র গরম থাকায় মরদেহ পচে গেছে। খবর পেয়ে সকাল ১১টা ৫০ মিনিটে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।

 

পুলিশ জানায়, গাড়িটি গতকাল রোববার ভোর সাড়ে ৫টার দিকে হাসপাতালে এসে পৌঁছায়। গাড়ির মডেল টয়োটা ফিল্ডার এক্স। ঘটনার কারণ ও নিহতদের পরিচয় উদঘাটনে তদন্ত চলছে।

সব খবর

আরও পড়ুন

রেকর্ড ছুটির ঈদযাত্রায়ও অস্থিরতা আর ভোগান্তি

যানজট, বাড়তি ভাড়া ও দুর্ঘটনায় আনন্দ ম্লান রেকর্ড ছুটির ঈদযাত্রায়ও অস্থিরতা আর ভোগান্তি

কারখানা ছুটি, ট্রেন লাইনচ্যুত আর নৌপথে দুর্ঘটনায় নাকাল ঘরমুখো মানুষ

যানজট, দুর্ঘটনা আর বৃষ্টিতে দুর্ভোগের ঈদযাত্রা কারখানা ছুটি, ট্রেন লাইনচ্যুত আর নৌপথে দুর্ঘটনায় নাকাল ঘরমুখো মানুষ

জুলাইযোদ্ধা পরিচয়ে রাজশাহীতে সাংবাদিকের যত অপকর্ম

দুদকে অভিযোগ দাখিল জুলাইযোদ্ধা পরিচয়ে রাজশাহীতে সাংবাদিকের যত অপকর্ম

ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

৮৭% বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ভাঙতে চলেছে ২০ বছরের রেকর্ড

ঈদযাত্রায় ভাড়া নৈরাজ্য ৮৭% বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ভাঙতে চলেছে ২০ বছরের রেকর্ড

১২ কোটির যন্ত্র কিনতে ব্যয় ধরা হয়েছে ২০ কোটি টাকা

পরমাণু শক্তি কমিশনের টেন্ডার নিয়ে প্রশ্ন ১২ কোটির যন্ত্র কিনতে ব্যয় ধরা হয়েছে ২০ কোটি টাকা

তেল না পেয়ে দুশ্চিন্তায় কৃষক ও চালকরা

জ্বালানি সংকটে সেচ ব্যাহত তেল না পেয়ে দুশ্চিন্তায় কৃষক ও চালকরা

ঈদযাত্রার শুরুতেই ঘরমুখো মানুষের ঢল, বাস না পেয়ে কেউ ফিরছেন ট্রাকে

চন্দ্রা পয়েন্টে দীর্ঘ যানজট ঈদযাত্রার শুরুতেই ঘরমুখো মানুষের ঢল, বাস না পেয়ে কেউ ফিরছেন ট্রাকে