সর্বশেষ

খাগড়াছড়িতে সহিংসতা

অনাগত সন্তানকে দেখা হলো না তৈইচিং মারমা’র, পরিবারে শোকের ছায়া

প্রকাশিত: ২ অক্টোবর ২০২৫, ১৩:৪৭
অনাগত সন্তানকে দেখা হলো না তৈইচিং মারমা’র, পরিবারে শোকের ছায়া
তৈইচিং মারমা

খাগড়াছড়ির গুইমারায় রোববারের গোলাগুলিতে নিহত হয়েছেন ২১ বছর বয়সী চাঁদের গাড়ি চালক তৈইচিং মারমা। সন্তান জন্মের মাত্র এক সপ্তাহ আগে প্রাণ হারানো তৈইচিংয়ের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে পরিবার ও এলাকায়। স্ত্রী তুনি মারমা এখন সন্তান জন্মের অপেক্ষায় অথৈই সাগরে ভাসছেন।

 

তৈইচিংয়ের মা দানু মারমা বলেন, “আমার ছেলে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিল না। তার পড়ালেখার জন্যই আমরা এই এলাকায় এসেছিলাম।” বাবা হ্নলাচাই মারমা জানান, “রোববার সকালে তৈইচিং বাসায় ছিল। পরে বাজারে যাওয়ার পথে গোলাগুলিতে সে নিহত হয়।”

 

সন্ধ্যায় ছেলের ফোনে কল দিলে থানার ওসি ফোন ধরেন এবং জানান ফোনটি তার কাছে। তখনই পরিবার বুঝে যায়, তৈইচিং আর নেই। হ্নলাচাই মারমা বলেন, “আমি মামলা করব না। চাই, সরকার যেন আমার ছেলের স্ত্রীর জন্য একটি চাকরির ব্যবস্থা করে।”

 

ময়নাতদন্ত শেষে সোমবার রাতে সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতিতে তৈইচিংয়ের মরদেহ দাহ করা হয়।

 

শনিবার স্কুলশিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে আদিবাসী ও বাঙালিদের মধ্যে সংঘর্ষ হয়। এরপর খাগড়াছড়ি সদর, পৌরসভা ও গুইমারায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। রোববার রামসু বাজারে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষে রাষ্ট্রীয় বাহিনীর গুলিতে তৈইচিংসহ তিনজন নিহত হন, আহত হন সেনাবাহিনীর মেজরসহ অন্তত ২০ জন।

 

সোমবার থেকে রামসু বাজারে সেনা মোতায়েন দেখা গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দোকান পুনর্নির্মাণে ব্যস্ত। গুইমারা উপজেলার সাবেক চেয়ারম্যান উসেপ্রু মারমা বলেন, “এটি মারমাদের সবচেয়ে বড় বাজার, আজ হাটবার হলেও কিছুই নেই।”

 

জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম জানান, “ঘটনার তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ক্ষতিপূরণ দেওয়া হবে, জ্বালাও-পোড়াওয়ের ঘটনায় মামলা হবে।” পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, “নিহতের পরিবার মামলা না করলে পুলিশ বাদী হয়ে মামলা করবে।”

 

মঙ্গলবার দুপুরে প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দিতে গেলে আদিবাসী ক্ষতিগ্রস্তরা তা নিতে অস্বীকৃতি জানান। শেফালী মারমা বলেন, “আমার দোকান, ঘর সব পুড়েছে। ৫০ কোটি টাকা দিলেও যা গেছে তা ফেরত আসবে না।” পরে গুইমারা বাজারে বাঙালি ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

সব খবর

আরও পড়ুন

রেকর্ড ছুটির ঈদযাত্রায়ও অস্থিরতা আর ভোগান্তি

যানজট, বাড়তি ভাড়া ও দুর্ঘটনায় আনন্দ ম্লান রেকর্ড ছুটির ঈদযাত্রায়ও অস্থিরতা আর ভোগান্তি

কারখানা ছুটি, ট্রেন লাইনচ্যুত আর নৌপথে দুর্ঘটনায় নাকাল ঘরমুখো মানুষ

যানজট, দুর্ঘটনা আর বৃষ্টিতে দুর্ভোগের ঈদযাত্রা কারখানা ছুটি, ট্রেন লাইনচ্যুত আর নৌপথে দুর্ঘটনায় নাকাল ঘরমুখো মানুষ

জুলাইযোদ্ধা পরিচয়ে রাজশাহীতে সাংবাদিকের যত অপকর্ম

দুদকে অভিযোগ দাখিল জুলাইযোদ্ধা পরিচয়ে রাজশাহীতে সাংবাদিকের যত অপকর্ম

ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

৮৭% বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ভাঙতে চলেছে ২০ বছরের রেকর্ড

ঈদযাত্রায় ভাড়া নৈরাজ্য ৮৭% বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ভাঙতে চলেছে ২০ বছরের রেকর্ড

১২ কোটির যন্ত্র কিনতে ব্যয় ধরা হয়েছে ২০ কোটি টাকা

পরমাণু শক্তি কমিশনের টেন্ডার নিয়ে প্রশ্ন ১২ কোটির যন্ত্র কিনতে ব্যয় ধরা হয়েছে ২০ কোটি টাকা

তেল না পেয়ে দুশ্চিন্তায় কৃষক ও চালকরা

জ্বালানি সংকটে সেচ ব্যাহত তেল না পেয়ে দুশ্চিন্তায় কৃষক ও চালকরা

ঈদযাত্রার শুরুতেই ঘরমুখো মানুষের ঢল, বাস না পেয়ে কেউ ফিরছেন ট্রাকে

চন্দ্রা পয়েন্টে দীর্ঘ যানজট ঈদযাত্রার শুরুতেই ঘরমুখো মানুষের ঢল, বাস না পেয়ে কেউ ফিরছেন ট্রাকে