সর্বশেষ

অস্ত্র ছিনিয়ে গুলি, এরপর নৃশংস পিটুনি

মাইকে ঘোষণা দিয়ে শত শত হামলাকারীর হাতে র‍্যাব কর্মকর্তা নিহত

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৬, ০৭:০০
মাইকে ঘোষণা দিয়ে শত শত হামলাকারীর হাতে র‍্যাব কর্মকর্তা নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দুর্গম জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্যদের ওপর পরিকল্পিত ও ভয়াবহ হামলার ঘটনায় নায়েব সুবেদার মো. মোতালেব হোসেন ভূঁইয়া নিহত হয়েছেন। অভিযানে থাকা র‍্যাব কর্মকর্তার সরকারি অস্ত্র ছিনিয়ে নিয়ে পায়ে গুলি করা হয় এবং পরে লাঠি, রড ও কাঠ দিয়ে পিটিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। এই হামলায় অন্তত ৪০০ থেকে ৫০০ জন দুষ্কৃতকারী অংশ নেয় বলে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

 

সোমবার বিকেল সোয়া ৪টার দিকে র‍্যাব-৭ এর ১৬ সদস্যের একটি দল ‘অস্ত্রধারী সন্ত্রাসী’ গ্রেপ্তারের উদ্দেশ্যে জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান চালায়। চারজন সদস্য ভেতরে প্রবেশ করার পর র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাইকে ঘোষণা দিয়ে আশপাশের অবৈধ বসতি থেকে শত শত লোক জড়ো করা হয়। অল্প সময়ের মধ্যেই ৪০০–৫০০ জনের একটি দল র‍্যাব সদস্যদের চারদিক থেকে ঘিরে ফেলে এবং অতর্কিত হামলা শুরু করে।

 

র‍্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হামলাকারীরা প্রথমে নায়েব সুবেদার মোতালেব হোসেন ভূঁইয়ার সরকারি অস্ত্র ছিনিয়ে নেয়, পরে তার পায়ে গুলি করে মাটিতে ফেলে দেয়। এরপর লাঠি, রড ও কাঠ দিয়ে বেধড়ক পিটিয়ে ঘটনাস্থলেই হত্যা করা হয়। হামলায় কনস্টেবল আরিফ, নায়েক ইমামসহ আরও দুই র‍্যাব সদস্য গুরুতর আহত হন। থানা পুলিশের সহায়তায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হলে চিকিৎসক মোতালেব হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত তিন সদস্য বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন।

 

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও গণমাধ্যম শাখার পরিচালক এ আর এম মোজাফফর হোসেন জানান, সাধারণ মানুষের উপস্থিতির আশঙ্কায় র‍্যাব সদস্যরা গুলি চালাননি। তবে সন্ত্রাসীরা পূর্বপরিকল্পিতভাবে প্রাণঘাতী হামলা চালায়।

 

ঘটনার পর জঙ্গল সলিমপুর ও আশপাশের এলাকায় অতিরিক্ত র‍্যাব, পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। সলিমপুর-লিংক রোডসহ গুরুত্বপূর্ণ সড়কে টহল জোরদার করা হয়। সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলমগীর জানান, এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে এবং হামলাকারীদের শনাক্তে অভিযান শুরু হয়েছে।

 

জঙ্গল সলিমপুর এলাকায় গত চার দশক ধরে পাহাড় কেটে গড়ে ওঠা কয়েক হাজার অবৈধ বসতি, প্লট বাণিজ্য ও সশস্ত্র আধিপত্য দীর্ঘদিনের সমস্যা। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ‘আলীনগর বহুমুখী সমিতি’ ও ‘মহানগর ছিন্নমূল বস্তিবাসী সংগ্রাম পরিষদ’ নামের দুটি শক্তিশালী সংগঠন এই অপরাধ সাম্রাজ্য নিয়ন্ত্রণ করে। এসব সংগঠনের প্রায় ৩০ হাজার সদস্য পাহাড় দখল, অবৈধ স্থাপনা ও সন্ত্রাসী তৎপরতায় সক্রিয়।

 

এই হত্যাকাণ্ড আবারও প্রমাণ করল, জঙ্গল সলিমপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম ঝুঁকিপূর্ণ। নিরাপত্তা বাহিনীর ওপর শত শত সন্ত্রাসীর সমন্বিত হামলা শুধু রাষ্ট্রীয় কর্তৃত্বকেই চ্যালেঞ্জ করেনি, বরং সাধারণ মানুষের নিরাপত্তার জন্যও বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

সব খবর

আরও পড়ুন

মিয়ানমার সীমান্তে জোড়া ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ

সকালে সাতক্ষীরায়ও ঝাঁকুনি মিয়ানমার সীমান্তে জোড়া ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ

পে স্কেলের দাবিতে সরকারি কর্মচারীদের দুই ঘণ্টা কর্মবিরতি

সেবা কার্যক্রম বিঘ্নে ভোগান্তি পে স্কেলের দাবিতে সরকারি কর্মচারীদের দুই ঘণ্টা কর্মবিরতি

ভোটের আগেই নিউমুরিং কনটেইনার টার্মিনাল চুক্তি নিয়ে তাড়াহুড়া

শ্রমিকদের কর্মবিরতি ভোটের আগেই নিউমুরিং কনটেইনার টার্মিনাল চুক্তি নিয়ে তাড়াহুড়া

নির্বাচনকালীন সময়ে নাশকতা ও বিশৃঙ্খলার আশঙ্কা

রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র নির্বাচনকালীন সময়ে নাশকতা ও বিশৃঙ্খলার আশঙ্কা

শবে বরাত ও রমজানের আগে বাজারে অস্থিরতা

শবে বরাত ও রমজানের আগে বাজারে অস্থিরতা

শঙ্কা ও উদ্বেগ ভোট প্রদানে সংখ্যালঘু সম্প্রদায়কে নিরুৎসাহিত করতে পারে

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন শঙ্কা ও উদ্বেগ ভোট প্রদানে সংখ্যালঘু সম্প্রদায়কে নিরুৎসাহিত করতে পারে

নরসিংদীতে নিখোঁজের তিন দিন পর সাবেক ছাত্রলীগ নেতার বস্তাবন্দি মরদেহ উদ্ধার

নরসিংদীতে নিখোঁজের তিন দিন পর সাবেক ছাত্রলীগ নেতার বস্তাবন্দি মরদেহ উদ্ধার

শেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষে নিহত ১

শেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষে নিহত ১