সর্বশেষ

ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ

গাজীপুরে টায়ার জ্বালিয়ে বিএনপির বিক্ষোভ, যান চলাচল বন্ধ

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৫, ১৪:৫৬
গাজীপুরে টায়ার জ্বালিয়ে বিএনপির বিক্ষোভ, যান চলাচল বন্ধ

গাজীপুর-৬ আসন বহালের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছেন বিএনপির নেতাকর্মীরা। বুধবার (১২ নভেম্বর) সকাল ১০টার দিকে টঙ্গী কলেজগেইট এলাকায় দলটির স্থানীয় নেতাকর্মীরা টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ শুরু করেন। এতে ব্যস্ততম এই মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে, তৈরি হয় প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ যানজট। ভোর থেকেই অফিসগামী যাত্রী ও বিভিন্ন জরুরি পরিবহন আটকে পড়ায় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

 

জানা যায়, গাজীপুরে নতুন করে ছয়টি আসন যুক্ত করার প্রস্তাবনা নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। বিষয়টি নিয়ে হাইকোর্টের রায়ের অপেক্ষায় ছিলেন নতুন আসনের সম্ভাব্য প্রার্থীরা। গত দুই দিন আগে হাইকোর্ট রায়ে ছয়টি নতুন আসন বাতিলের সিদ্ধান্ত দেয়। এরপরই আসন বহালের দাবিতে বিএনপি আপিল করে। সেই ঘটনার প্রতিবাদে বুধবার সকালে বিক্ষোভে নামে দলটির নেতাকর্মীরা।

 

বিক্ষোভকারীরা জানান, নতুন আসনের মাধ্যমে গাজীপুরে রাজনৈতিক প্রতিনিধিত্ব বাড়বে বলে আশা করেছিলেন তারা। হাইকোর্টের রায় স্থগিতের দাবি জানিয়ে তারা পুনর্বিন্যাস প্রক্রিয়ার স্বচ্ছতা ও রাজনৈতিক অধিকারের প্রশ্ন তুলেন। বিক্ষোভের কারণে দীর্ঘসময় সড়কে যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়ে যাত্রীরা।

 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ও ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান জানান, টঙ্গী এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেছে বিএনপি। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে।

 

এ রিপোর্ট লেখা পর্যন্ত সড়কে উত্তেজনা থাকলেও আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।

সব খবর

আরও পড়ুন

রেকর্ড ছুটির ঈদযাত্রায়ও অস্থিরতা আর ভোগান্তি

যানজট, বাড়তি ভাড়া ও দুর্ঘটনায় আনন্দ ম্লান রেকর্ড ছুটির ঈদযাত্রায়ও অস্থিরতা আর ভোগান্তি

কারখানা ছুটি, ট্রেন লাইনচ্যুত আর নৌপথে দুর্ঘটনায় নাকাল ঘরমুখো মানুষ

যানজট, দুর্ঘটনা আর বৃষ্টিতে দুর্ভোগের ঈদযাত্রা কারখানা ছুটি, ট্রেন লাইনচ্যুত আর নৌপথে দুর্ঘটনায় নাকাল ঘরমুখো মানুষ

জুলাইযোদ্ধা পরিচয়ে রাজশাহীতে সাংবাদিকের যত অপকর্ম

দুদকে অভিযোগ দাখিল জুলাইযোদ্ধা পরিচয়ে রাজশাহীতে সাংবাদিকের যত অপকর্ম

ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

৮৭% বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ভাঙতে চলেছে ২০ বছরের রেকর্ড

ঈদযাত্রায় ভাড়া নৈরাজ্য ৮৭% বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ভাঙতে চলেছে ২০ বছরের রেকর্ড

১২ কোটির যন্ত্র কিনতে ব্যয় ধরা হয়েছে ২০ কোটি টাকা

পরমাণু শক্তি কমিশনের টেন্ডার নিয়ে প্রশ্ন ১২ কোটির যন্ত্র কিনতে ব্যয় ধরা হয়েছে ২০ কোটি টাকা

তেল না পেয়ে দুশ্চিন্তায় কৃষক ও চালকরা

জ্বালানি সংকটে সেচ ব্যাহত তেল না পেয়ে দুশ্চিন্তায় কৃষক ও চালকরা

ঈদযাত্রার শুরুতেই ঘরমুখো মানুষের ঢল, বাস না পেয়ে কেউ ফিরছেন ট্রাকে

চন্দ্রা পয়েন্টে দীর্ঘ যানজট ঈদযাত্রার শুরুতেই ঘরমুখো মানুষের ঢল, বাস না পেয়ে কেউ ফিরছেন ট্রাকে