সর্বশেষ

ফরিদপুরে পেঁয়াজের কেজিতে বেড়েছে ২৫ টাকা, ভোক্তারা ক্ষুব্ধ

প্রকাশিত: ৮ অগাস্ট ২০২৫, ১৫:১৬
ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক শাহেদুজ্জামান জানান, এ বছর জেলায় ৩৮ হাজার হেক্টর জমিতে পেঁয়াজ চাষ হয়েছে, উৎপাদন হয়েছে প্রায় ৬.৭৭ লাখ মেট্রিক টন। মৌসুমে কৃষকরা মণপ্রতি মাত্র ১,০০০–১,৫০০ টাকা পেয়েছেন, যা তাদের ক্ষুব্ধ করেছে।
ফরিদপুরে পেঁয়াজের কেজিতে বেড়েছে ২৫ টাকা, ভোক্তারা ক্ষুব্ধ

ফরিদপুরে ১০ দিনের ব্যবধানে পেঁয়াজের দাম মণপ্রতি বেড়েছে প্রায় ১ হাজার টাকা, যার ফলে খুচরা বাজারে কেজিতে ২৫ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বর্তমানে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকা কেজি দরে। ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ কমে যাওয়ায় এই মূল্যবৃদ্ধি হয়েছে।

 

ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক শাহেদুজ্জামান জানান, এ বছর জেলায় ৩৮ হাজার হেক্টর জমিতে পেঁয়াজ চাষ হয়েছে, উৎপাদন হয়েছে প্রায় ৬.৭৭ লাখ মেট্রিক টন। মৌসুমে কৃষকরা মণপ্রতি মাত্র ১,০০০–১,৫০০ টাকা পেয়েছেন, যা তাদের ক্ষুব্ধ করেছে। চাষিরা বলছেন, উৎপাদন ব্যয় অনুযায়ী ২,০০০–২,২০০ টাকা দর পেলে তারা লাভবান হতেন।

 

চাষি ও ব্যবসায়ীরা জানান, বর্তমানে অধিকাংশ চাষি পাটের কাজে ব্যস্ত থাকায় বাজারে পেঁয়াজ সরবরাহ কমেছে। ফরিদপুরের কানাইপুর, সালথা, বোয়ালমারী ও নগরকান্দার বাজারে দেশি পেঁয়াজের সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। ব্যবসায়ী তপন কুমার বলেন, বিদেশি পেঁয়াজের আমদানি না থাকায় চাহিদা অনুযায়ী সরবরাহ মিলছে না।

 

ভোক্তারা এই মূল্যবৃদ্ধিতে অসন্তুষ্ট। ফরিদপুর শহরের চকবাজারে গৃহিণী সাইদা আক্তার ও চাকরিজীবী রহমত উল্লাহ বলেন, হঠাৎ এমন দাম বাড়া অযৌক্তিক, প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।

 

অতিরিক্ত জেলা প্রশাসক সোহরাব হোসেন জানান, বাজার তদারকির জন্য নিয়মিত অভিযান চলছে। কেউ অতিরিক্ত মজুত করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সব খবর

আরও পড়ুন

রেকর্ড ছুটির ঈদযাত্রায়ও অস্থিরতা আর ভোগান্তি

যানজট, বাড়তি ভাড়া ও দুর্ঘটনায় আনন্দ ম্লান রেকর্ড ছুটির ঈদযাত্রায়ও অস্থিরতা আর ভোগান্তি

কারখানা ছুটি, ট্রেন লাইনচ্যুত আর নৌপথে দুর্ঘটনায় নাকাল ঘরমুখো মানুষ

যানজট, দুর্ঘটনা আর বৃষ্টিতে দুর্ভোগের ঈদযাত্রা কারখানা ছুটি, ট্রেন লাইনচ্যুত আর নৌপথে দুর্ঘটনায় নাকাল ঘরমুখো মানুষ

জুলাইযোদ্ধা পরিচয়ে রাজশাহীতে সাংবাদিকের যত অপকর্ম

দুদকে অভিযোগ দাখিল জুলাইযোদ্ধা পরিচয়ে রাজশাহীতে সাংবাদিকের যত অপকর্ম

ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

৮৭% বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ভাঙতে চলেছে ২০ বছরের রেকর্ড

ঈদযাত্রায় ভাড়া নৈরাজ্য ৮৭% বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ভাঙতে চলেছে ২০ বছরের রেকর্ড

১২ কোটির যন্ত্র কিনতে ব্যয় ধরা হয়েছে ২০ কোটি টাকা

পরমাণু শক্তি কমিশনের টেন্ডার নিয়ে প্রশ্ন ১২ কোটির যন্ত্র কিনতে ব্যয় ধরা হয়েছে ২০ কোটি টাকা

তেল না পেয়ে দুশ্চিন্তায় কৃষক ও চালকরা

জ্বালানি সংকটে সেচ ব্যাহত তেল না পেয়ে দুশ্চিন্তায় কৃষক ও চালকরা

ঈদযাত্রার শুরুতেই ঘরমুখো মানুষের ঢল, বাস না পেয়ে কেউ ফিরছেন ট্রাকে

চন্দ্রা পয়েন্টে দীর্ঘ যানজট ঈদযাত্রার শুরুতেই ঘরমুখো মানুষের ঢল, বাস না পেয়ে কেউ ফিরছেন ট্রাকে