সর্বশেষ

রংপুর বিভাগে হামের প্রাদুর্ভাব

২ শিশুর মৃত্যু, দেড়শ ছাড়াল আক্রান্ত

প্রকাশিত: ৪ এপ্রিল ২০২৬, ০২:১৭
২ শিশুর মৃত্যু, দেড়শ ছাড়াল আক্রান্ত

রংপুর বিভাগে হামের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। ইতোমধ্যে আক্রান্ত শিশুর সংখ্যা দেড়শ ছাড়িয়েছে। এ পরিস্থিতিতে নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

 

বৃহস্পতিবার (২ এপ্রিল) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ছয় শিশু ভর্তি হয়েছে। বর্তমানে আইসোলেশন ওয়ার্ডে ১০ শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া শতাধিক শিশু নিউমোনিয়া, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছে।

 

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, আট জেলায় হামে আক্রান্ত শিশুর সংখ্যা দ্রুত বাড়ছে। পরিস্থিতি মোকাবিলায় ৫ এপ্রিল থেকে শিশুদের টিকাদান কর্মসূচি শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

হাম অত্যন্ত সংক্রামক হওয়ায় আক্রান্ত শিশুদের জন্য শিশু ওয়ার্ডের পাশে মাত্র ছয়টি বেডে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। জায়গা সংকটের কারণে অনেক শিশুকে গাদাগাদি করে রাখা হচ্ছে। এমনকি একজন শিশুকে মেঝেতে আর তিনজনকে বাইরে রেখে চিকিৎসা দিতে হচ্ছে।

 

সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের ৯ ও ১০ নম্বর শিশু ওয়ার্ডে শতাধিক শিশু চিকিৎসাধীন। বেড সংকটের কারণে একটি বেডে দুই থেকে তিনজন শিশুকে রাখা হচ্ছে। নীলফামারীর জলঢাকা থেকে আসা আজমেরী বেগম জানান, একটি বেডে দুই শিশুকে রাখতে হচ্ছে, মায়েদের দাঁড়িয়ে বা মেঝেতে বসে থাকতে হচ্ছে। একই অভিজ্ঞতার কথা জানিয়েছেন কুড়িগ্রামের নাগেশ্বরীর মাসুমা বেগমসহ অনেকে। তারা নতুন আইসোলেশন ওয়ার্ড স্থাপনের দাবি জানিয়েছেন।

 

চিকিৎসকদের মতে, শরীরে র‍্যাশ না আসা পর্যন্ত হাম নিশ্চিতভাবে শনাক্ত করা কঠিন। তবে আক্রান্ত শিশুদের মধ্যে উচ্চ জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট দেখা যাচ্ছে। আইসোলেশন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. খালিদ বলেন, গত দুই বছর ধরে নিয়মিত হাম টিকাদান না হওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে। আক্রান্তদের বেশিরভাগই পাঁচ মাস থেকে এক বছরের মধ্যে বয়সী শিশু।

 

রংপুরের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান তাজ জানান, এ পর্যন্ত ১৫ জন শিশুর রক্ত পরীক্ষা করে সাতজনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে। তিনি বলেন, শিশুদের জ্বর, সর্দি, শ্বাসকষ্ট ও র‍্যাশ দেখা দিলে দ্রুত হাসপাতালে ভর্তি করা জরুরি।

 

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান জানান, আক্রান্ত শিশুদের চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ সরবরাহ নিশ্চিত করা হয়েছে।

সব খবর

আরও পড়ুন

রাজধানীসহ সারা দেশে তাপপ্রবাহের সতর্কতা আবহাওয়া অধিদপ্তরের

এপ্রিলজুড়ে বাড়তে পারে তীব্র গরম রাজধানীসহ সারা দেশে তাপপ্রবাহের সতর্কতা আবহাওয়া অধিদপ্তরের

শয্যা তিন গুণ বাড়িয়েও চাপ সামলাতে পারছে না শিশু হাসপাতাল

বাড়ছে হামের সংক্রমণ শয্যা তিন গুণ বাড়িয়েও চাপ সামলাতে পারছে না শিশু হাসপাতাল

দায়িত্বহীনতায় বেড়েছে মশার দৌরাত্ম্য, নাগরিকদের ক্ষোভ

মশায় বেদিশা নগরবাসী দায়িত্বহীনতায় বেড়েছে মশার দৌরাত্ম্য, নাগরিকদের ক্ষোভ

দেশের অন্তত ১০ জেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক মাত্রায়

বাড়ছে মৃত্যু, চাপে স্বাস্থ্যব্যবস্থা দেশের অন্তত ১০ জেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক মাত্রায়

ডিপো থেকে সরবরাহ বন্ধ থাকায় ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে গ্রাহক

কুড়িগ্রামে তেলের তীব্র সংকট ডিপো থেকে সরবরাহ বন্ধ থাকায় ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে গ্রাহক

ডিজেল সংকটে পদ্মায় মাছ ধরতে পারছেন না জেলেরা

শরীয়তপুরে বাড়ছে দুর্ভোগ ডিজেল সংকটে পদ্মায় মাছ ধরতে পারছেন না জেলেরা

নাফ নদীর মোহনা থেকে ১৩ জেলেকে ধরে নিল আরাকান আর্মি

টেকনাফে আতঙ্ক নাফ নদীর মোহনা থেকে ১৩ জেলেকে ধরে নিল আরাকান আর্মি

ঈদ শেষে কর্মস্থলে ফেরা মানুষের চরম ভোগান্তি

পাবনায় তীব্র জ্বালানি সংকট ঈদ শেষে কর্মস্থলে ফেরা মানুষের চরম ভোগান্তি