সর্বশেষ

শেখ হাসিনার বিচারের নামে রাজনৈতিক প্রতিহিংসার প্রতিবাদে শাহবাগে এক নারীর অবস্থান কর্মসূচি

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫, ১৯:৫০
শেখ হাসিনার বিচারের নামে রাজনৈতিক প্রতিহিংসার প্রতিবাদে শাহবাগে এক নারীর অবস্থান কর্মসূচি

ড. মুহাম্মদ ইউনূসের সরকার শেখ হাসিনার বিরুদ্ধে “ক্যাঙ্গারু কোর্ট”-এ যে প্রহসনমূলক বিচার পরিচালনা করছে সে রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেন তাহমিনা আক্তার নামের এক নার্স। শনিবার সকাল ৯টা ৪৫ মিনিট থেকে ১০টা ৫ মিনিট পর্যন্ত জাতীয় জাদুঘরের সামনে অবস্থানকালে তিনি হ্যান্ড মাইকে বক্তব্য রাখেন এবং ‘জিতবে এবার নৌকা’ গানটি মাইকে বাজান। অবস্থান কর্মসূচির সময় তার দুই কন্যা শিশু উপস্থিত ছিল।

 

এসময় দেওয়া বক্তব্যে তাহমিনা আক্তার দাবি করেন যে, জুলাই মাসের সহিংসতার ঘটনাবলিতে জননেত্রী শেখ হাসিনা মানবতাবিরোধী কোনো অপরাধে জড়িত ছিলেন না। তার ভাষ্যমতে, “সরকারের নিয়ম অনুযায়ী যে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন ছিল, শেখ হাসিনা তাই করেছেন। কিন্তু বর্তমানে যে রায় ঘোষণা করা হয়েছে, তা অবৈধ; এই কারণেই আমি প্রতিবাদে নেমেছি।” তিনি আরও জানান, যতদিন বেঁচে থাকবেন ততদিন তিনি এই রায়ের প্রতিবাদ জানিয়ে অবস্থান কর্মসূচি পালন করবেন এবং প্রয়োজনে গ্রেফতার হতেও প্রস্তুত।

 

তাহমিনা আক্তার কুমিল্লার বরুড়া উপজেলার দিঘালিয়া গ্রামের বাসিন্দা এবং বর্তমানে আজিমপুরে বসবাস করেন। তিনি সরকারি কর্মচারী হাসপাতালের একজন সিনিয়র স্টাফ নার্স হিসেবে দায়িত্ব পালন করছেন। দুই শিশু কন্যাকে সঙ্গে নিয়ে তিনি শাহবাগে এই অবস্থান কর্মসূচিতে অংশ নেন, যা পরে পুলিশ তাকে হেফাজতে নেওয়ার মাধ্যমে শেষ হয়।

সব খবর

আরও পড়ুন

রেকর্ড ছুটির ঈদযাত্রায়ও অস্থিরতা আর ভোগান্তি

যানজট, বাড়তি ভাড়া ও দুর্ঘটনায় আনন্দ ম্লান রেকর্ড ছুটির ঈদযাত্রায়ও অস্থিরতা আর ভোগান্তি

কারখানা ছুটি, ট্রেন লাইনচ্যুত আর নৌপথে দুর্ঘটনায় নাকাল ঘরমুখো মানুষ

যানজট, দুর্ঘটনা আর বৃষ্টিতে দুর্ভোগের ঈদযাত্রা কারখানা ছুটি, ট্রেন লাইনচ্যুত আর নৌপথে দুর্ঘটনায় নাকাল ঘরমুখো মানুষ

জুলাইযোদ্ধা পরিচয়ে রাজশাহীতে সাংবাদিকের যত অপকর্ম

দুদকে অভিযোগ দাখিল জুলাইযোদ্ধা পরিচয়ে রাজশাহীতে সাংবাদিকের যত অপকর্ম

ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

৮৭% বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ভাঙতে চলেছে ২০ বছরের রেকর্ড

ঈদযাত্রায় ভাড়া নৈরাজ্য ৮৭% বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ভাঙতে চলেছে ২০ বছরের রেকর্ড

১২ কোটির যন্ত্র কিনতে ব্যয় ধরা হয়েছে ২০ কোটি টাকা

পরমাণু শক্তি কমিশনের টেন্ডার নিয়ে প্রশ্ন ১২ কোটির যন্ত্র কিনতে ব্যয় ধরা হয়েছে ২০ কোটি টাকা

তেল না পেয়ে দুশ্চিন্তায় কৃষক ও চালকরা

জ্বালানি সংকটে সেচ ব্যাহত তেল না পেয়ে দুশ্চিন্তায় কৃষক ও চালকরা

ঈদযাত্রার শুরুতেই ঘরমুখো মানুষের ঢল, বাস না পেয়ে কেউ ফিরছেন ট্রাকে

চন্দ্রা পয়েন্টে দীর্ঘ যানজট ঈদযাত্রার শুরুতেই ঘরমুখো মানুষের ঢল, বাস না পেয়ে কেউ ফিরছেন ট্রাকে