সর্বশেষ

মবের বাধায় বাতিল হলো ঢাকার দুই সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৪
মবের বাধায় বাতিল হলো ঢাকার দুই সাংস্কৃতিক অনুষ্ঠান
‘ফ্যাসিবাদবিরোধী সাংস্কৃতিক মৈত্রী’ ব্যানারে আসা এই ব্যক্তিদের বিরোধিতার মুখে স্রোত আবৃত্তি সংসদের ‘রবীন্দ্র স্মরণ দ্রোহে, জাগরণে রবীন্দ্রনাথ’ শীর্ষক কবিতা আবৃত্তির অনুষ্ঠান বাতিল করা হয়। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে। ছবি: প্রথম আলো

রাজধানী ঢাকায় মবের হুমকির মুখে পণ্ড হয়ে গেছে দুটি সাংস্কৃতিক অনুষ্ঠান। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলামটরের বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে এ আয়োজন হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা বাতিল করা হয়।

 

দেশের অন্যতম শীর্ষ আবৃত্তি সংগঠন ‘স্রোত আবৃত্তি সংসদ’ আয়োজন করেছিল রবীন্দ্রনাথ ঠাকুর স্মরণে ‘দ্রোহে জাগরণে রবীন্দ্রনাথ’ শীর্ষক আবৃত্তি অনুষ্ঠান। এটি হওয়ার কথা ছিল সন্ধ্যা ৭টায় বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেন্দিয়ার জাহেদ হাসান মিলনায়তনে। অপরদিকে আবৃত্তি সংগঠন ‘শব্দসুধা’ তাদের আত্মপ্রকাশ অনুষ্ঠান করার ঘোষণা দিয়েছিল একই ভবনের পঞ্চম তলায় সন্ধ্যা ৬টায়।

 

তবে ‘ফ্যাসিবাদবিরোধী সাংস্কৃতিক মৈত্রী’ নামের ব্যানারে কয়েকজন ব্যক্তি এ আয়োজনের বিরুদ্ধে অবস্থান নেয়। তারা অভিযোগ করে বলেন, “শিল্প-সাহিত্য-সংস্কৃতির ছদ্মবরণে নিষিদ্ধ আওয়ামী ফ্যাসিবাদকে পুনর্বাসন করা হচ্ছে।” বিকাল ৪টার দিকে তারা বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রবেশমুখে অবস্থান কর্মসূচি দেয় এবং অনুষ্ঠান না করার দাবি জানায়।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৬টার দিকে প্রায় ১০–১২ জন বিশ্বসাহিত্য কেন্দ্রে ঢুকে কর্তৃপক্ষকে প্রশ্ন তোলে, কেন ‘ফ্যাসিবাদের দোসরদের’ হলে সাংস্কৃতিক অনুষ্ঠান করার অনুমতি দেওয়া হলো। এ সময় তারা তীব্র আপত্তি জানায় এবং নোটিশ বোর্ড থেকে স্রোত আবৃত্তি সংসদের অনুষ্ঠানটির নাম মুছে ফেলা হয়। এর আগে থেকেই সামাজিক মাধ্যমে এই আয়োজনের বিরোধিতা করা হচ্ছিল।

 

আয়োজকদের কাউকে সেসময় হলে দেখা যায়নি। তবে কিছুক্ষণ পর স্রোত আবৃত্তি সংসদ তাদের ফেসবুক পেইজে অনুষ্ঠান স্থগিতের ঘোষণা দেয়। পোস্টে তারা লেখে, 

 

“আমরা শান্তিতে বিশ্বাস করি এবং সংস্কৃতিকর্মী হিসেবে যেকোনো সংঘাতের বিরুদ্ধে অবস্থান করি। তাই আজকের রবীন্দ্রনাথ ঠাকুর স্মরণে আয়োজিত অনুষ্ঠান স্থগিত করা হলো।”

 

একই কারণে শব্দসুধা’র আত্মপ্রকাশ অনুষ্ঠানও আর অনুষ্ঠিত হয়নি।

 

এ ঘটনায় সাংস্কৃতিক মহলে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। অনেকে বলছেন, মবের হুমকিতে সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল হওয়া গণতান্ত্রিক মূল্যবোধ ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ। এছাড়া এ ঘটনাকে দেশজুড়ে উগ্রবাদী শক্তির ক্রমবর্ধমান আস্ফালনের আরেকটি উদাহরণ বলে মনে করছেন তারা।

সব খবর

আরও পড়ুন

রেকর্ড ছুটির ঈদযাত্রায়ও অস্থিরতা আর ভোগান্তি

যানজট, বাড়তি ভাড়া ও দুর্ঘটনায় আনন্দ ম্লান রেকর্ড ছুটির ঈদযাত্রায়ও অস্থিরতা আর ভোগান্তি

কারখানা ছুটি, ট্রেন লাইনচ্যুত আর নৌপথে দুর্ঘটনায় নাকাল ঘরমুখো মানুষ

যানজট, দুর্ঘটনা আর বৃষ্টিতে দুর্ভোগের ঈদযাত্রা কারখানা ছুটি, ট্রেন লাইনচ্যুত আর নৌপথে দুর্ঘটনায় নাকাল ঘরমুখো মানুষ

জুলাইযোদ্ধা পরিচয়ে রাজশাহীতে সাংবাদিকের যত অপকর্ম

দুদকে অভিযোগ দাখিল জুলাইযোদ্ধা পরিচয়ে রাজশাহীতে সাংবাদিকের যত অপকর্ম

ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

৮৭% বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ভাঙতে চলেছে ২০ বছরের রেকর্ড

ঈদযাত্রায় ভাড়া নৈরাজ্য ৮৭% বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ভাঙতে চলেছে ২০ বছরের রেকর্ড

১২ কোটির যন্ত্র কিনতে ব্যয় ধরা হয়েছে ২০ কোটি টাকা

পরমাণু শক্তি কমিশনের টেন্ডার নিয়ে প্রশ্ন ১২ কোটির যন্ত্র কিনতে ব্যয় ধরা হয়েছে ২০ কোটি টাকা

তেল না পেয়ে দুশ্চিন্তায় কৃষক ও চালকরা

জ্বালানি সংকটে সেচ ব্যাহত তেল না পেয়ে দুশ্চিন্তায় কৃষক ও চালকরা

ঈদযাত্রার শুরুতেই ঘরমুখো মানুষের ঢল, বাস না পেয়ে কেউ ফিরছেন ট্রাকে

চন্দ্রা পয়েন্টে দীর্ঘ যানজট ঈদযাত্রার শুরুতেই ঘরমুখো মানুষের ঢল, বাস না পেয়ে কেউ ফিরছেন ট্রাকে