সর্বশেষ

ঈশ্বরগঞ্জে ছাত্রী ধর্ষণের অভিযোগ, মাদরাসার প্রিন্সিপাল গ্রেফতার

Md Ahad পাবনা
প্রকাশিত: ২ অগাস্ট ২০২৫, ০২:৫১
গত ২১ এপ্রিল ছুটির পর এক মাদরাসাছাত্রীকে ফাঁদে ফেলে মাদরাসার প্রিন্সিপাল কৌশলে গাজীপুরের শ্রীপুর থানাধীন মাওনা এলাকার একটি জায়গায় নিয়ে যান। সেখানে তিনি বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে আটকে রেখে ধর্ষণ করেন। দুই দিন পর তিনি ওই ছাত্রীকে বাড়ির সামনে রেখে চলে যান।
ঈশ্বরগঞ্জে ছাত্রী ধর্ষণের অভিযোগ, মাদরাসার প্রিন্সিপাল গ্রেফতার

ময়মনসিংহ, ২ আগস্ট, ২০২৫: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪। গ্রেফতারকৃত আসামির নাম মাওলানা মো. আবরারুল হক (৩৫)।

 

বৃহস্পতিবার (৩১ জুলাই) গভীর রাতে নরসিংদীর রায়পুরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (১ আগস্ট) ঈশ্বরগঞ্জ থানায় তাকে হস্তান্তর করা হয়েছে। গ্রেফতার ওই মাদরাসার প্রিন্সপাল উপজেলার মগটুলা ইউনিয়নের নওপাড়া গ্রামের মৃত আনছার আলীর ছেলে।

 

র‌্যাব-১৪ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গতকাল বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র‌্যাব-১৪-এর একটি দল নিরসিংদীর রায়পুরায় অভিযান পরিচালনা করে। পরে সেখানে একটি বাড়ি থেকে ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করে।

 

র‍্যাব জানায়, মামলার তদন্তে তারা জানতে পারেন, অভিযুক্ত মাওলানা আবরারুল হক নরসিংদীর রায়পুরায় অবস্থান করছেন। পরে সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন
সব খবর

আরও পড়ুন

রেকর্ড ছুটির ঈদযাত্রায়ও অস্থিরতা আর ভোগান্তি

যানজট, বাড়তি ভাড়া ও দুর্ঘটনায় আনন্দ ম্লান রেকর্ড ছুটির ঈদযাত্রায়ও অস্থিরতা আর ভোগান্তি

কারখানা ছুটি, ট্রেন লাইনচ্যুত আর নৌপথে দুর্ঘটনায় নাকাল ঘরমুখো মানুষ

যানজট, দুর্ঘটনা আর বৃষ্টিতে দুর্ভোগের ঈদযাত্রা কারখানা ছুটি, ট্রেন লাইনচ্যুত আর নৌপথে দুর্ঘটনায় নাকাল ঘরমুখো মানুষ

জুলাইযোদ্ধা পরিচয়ে রাজশাহীতে সাংবাদিকের যত অপকর্ম

দুদকে অভিযোগ দাখিল জুলাইযোদ্ধা পরিচয়ে রাজশাহীতে সাংবাদিকের যত অপকর্ম

ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

৮৭% বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ভাঙতে চলেছে ২০ বছরের রেকর্ড

ঈদযাত্রায় ভাড়া নৈরাজ্য ৮৭% বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ভাঙতে চলেছে ২০ বছরের রেকর্ড

১২ কোটির যন্ত্র কিনতে ব্যয় ধরা হয়েছে ২০ কোটি টাকা

পরমাণু শক্তি কমিশনের টেন্ডার নিয়ে প্রশ্ন ১২ কোটির যন্ত্র কিনতে ব্যয় ধরা হয়েছে ২০ কোটি টাকা

তেল না পেয়ে দুশ্চিন্তায় কৃষক ও চালকরা

জ্বালানি সংকটে সেচ ব্যাহত তেল না পেয়ে দুশ্চিন্তায় কৃষক ও চালকরা

ঈদযাত্রার শুরুতেই ঘরমুখো মানুষের ঢল, বাস না পেয়ে কেউ ফিরছেন ট্রাকে

চন্দ্রা পয়েন্টে দীর্ঘ যানজট ঈদযাত্রার শুরুতেই ঘরমুখো মানুষের ঢল, বাস না পেয়ে কেউ ফিরছেন ট্রাকে