সর্বশেষ

কয়েক দশকে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

দেশের সাত বিদ্যুৎকেন্দ্র ও এক সাবস্টেশন বন্ধ, বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিপর্যয়

প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৫, ১৯:০০
দেশের সাত বিদ্যুৎকেন্দ্র ও এক সাবস্টেশন বন্ধ, বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিপর্যয়

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে সারা দেশে অনুভূত শক্তিশালী ভূমিকম্পে বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থায় বড় ধরনের ধাক্কা লাগে। ভূমিকম্পের পর ১১টা ৫০ মিনিট পর্যন্ত অন্তত সাতটি বড়–ছোট বিদ্যুৎকেন্দ্র এবং ঘোড়াশালের একটি প্রধান গ্রিড সাবস্টেশন বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। তবে সামগ্রিক বিদ্যুৎচাহিদা তুলনামূলক কম থাকায় জাতীয় গ্রিডে তৎক্ষণাৎ কোনো বড় সংকট তৈরি হয়নি।

 

বিপিডিবির কর্মকর্তারা জানান, ভূমিকম্পের পরপরই বিভিন্ন কেন্দ্র থেকে ট্রিপের খবর পাওয়া যায়। বন্ধ হয়ে যাওয়া কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে সামিটের বিবিয়ানা-২’র ৩৪১ মেগাওয়াট কেন্দ্র, বিপিডিবির বিবিয়ানা-৩ (৪০০ মেগাওয়াট), আশুগঞ্জের ২২৫ মেগাওয়াটের বড় ইউনিট এবং ৫৫ মেগাওয়াট ও ৫০ মেগাওয়াটের ছোট দুই ইউনিট। চট্টগ্রামের এসএস পাওয়ারের ৬০০ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিটও উৎপাদন বন্ধ করে দেয়। সিরাজগঞ্জ ২২৫ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ৭৫ মেগাওয়াটের একটি ইউনিট বন্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

 

এ ছাড়া ঘোড়াশাল এআইএস গ্রিড সাবস্টেশনে অগ্নিকাণ্ড ও ইনসুলেটর ভেঙে যাওয়ার কারণে ২৩০ কেভি, ১৩২ কেভি ও ৩৩ কেভি লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ফলে নরসিংদী, গাজীপুর, ব্রাহ্মণবাড়িয়া এবং আশপাশের কিছু এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।

 

বিপিডিবির জনসংযোগ পরিচালক শামীম হাসান জানান, ভূমিকম্পের ফলে দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ সাময়িক বিঘ্নিত হয়েছে। কেন্দ্রগুলো ধীরে ধীরে পুনরায় চালু করার কাজ চলছে। তবে কিছু কেন্দ্র ও সাবস্টেশন পুনরুদ্ধারে সময় লাগতে পারে।

 

কর্তৃপক্ষ বলছে, নতুন করে কোনো কেন্দ্র বন্ধ হওয়ার ঝুঁকি থাকলেও লোডশেডিংয়ের বড় ধরনের আশঙ্কা নেই। পরিস্থিতি স্থিতিশীল করতে জাতীয় গ্রিড অপারেটর পিজিসিবি এবং বিপিডিবির যৌথ টিম জরুরি ভিত্তিতে কাজ করছে।

সব খবর

আরও পড়ুন

রেকর্ড ছুটির ঈদযাত্রায়ও অস্থিরতা আর ভোগান্তি

যানজট, বাড়তি ভাড়া ও দুর্ঘটনায় আনন্দ ম্লান রেকর্ড ছুটির ঈদযাত্রায়ও অস্থিরতা আর ভোগান্তি

কারখানা ছুটি, ট্রেন লাইনচ্যুত আর নৌপথে দুর্ঘটনায় নাকাল ঘরমুখো মানুষ

যানজট, দুর্ঘটনা আর বৃষ্টিতে দুর্ভোগের ঈদযাত্রা কারখানা ছুটি, ট্রেন লাইনচ্যুত আর নৌপথে দুর্ঘটনায় নাকাল ঘরমুখো মানুষ

জুলাইযোদ্ধা পরিচয়ে রাজশাহীতে সাংবাদিকের যত অপকর্ম

দুদকে অভিযোগ দাখিল জুলাইযোদ্ধা পরিচয়ে রাজশাহীতে সাংবাদিকের যত অপকর্ম

ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

৮৭% বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ভাঙতে চলেছে ২০ বছরের রেকর্ড

ঈদযাত্রায় ভাড়া নৈরাজ্য ৮৭% বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ভাঙতে চলেছে ২০ বছরের রেকর্ড

১২ কোটির যন্ত্র কিনতে ব্যয় ধরা হয়েছে ২০ কোটি টাকা

পরমাণু শক্তি কমিশনের টেন্ডার নিয়ে প্রশ্ন ১২ কোটির যন্ত্র কিনতে ব্যয় ধরা হয়েছে ২০ কোটি টাকা

তেল না পেয়ে দুশ্চিন্তায় কৃষক ও চালকরা

জ্বালানি সংকটে সেচ ব্যাহত তেল না পেয়ে দুশ্চিন্তায় কৃষক ও চালকরা

ঈদযাত্রার শুরুতেই ঘরমুখো মানুষের ঢল, বাস না পেয়ে কেউ ফিরছেন ট্রাকে

চন্দ্রা পয়েন্টে দীর্ঘ যানজট ঈদযাত্রার শুরুতেই ঘরমুখো মানুষের ঢল, বাস না পেয়ে কেউ ফিরছেন ট্রাকে