সর্বশেষ

১৩ ঘণ্টায় তিন ভূমিকম্পে কাঁপল দেশ, রাজধানীতে নতুন করে আতঙ্ক

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৫, ০৭:০০
১৩ ঘণ্টায় তিন ভূমিকম্পে কাঁপল দেশ, রাজধানীতে নতুন করে আতঙ্ক

রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চলে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকাল ৪টা ১৫ মিনিট ৪৭ সেকেন্ডে হওয়া সর্বশেষ কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩.৬। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর ঘোড়াশাল। মৃদু মাত্রার হলেও রাজধানীতে হালকা কাঁপুনি টের পাওয়া যায়।

 

এর আগে গত ২১ নভেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। নরসিংদীর মাধবদী ছিল ওই ভূমিকম্পের উৎসস্থল। এতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০ জনের মৃত্যু হয় এবং কয়েকশ মানুষ আহত হন।

 

২২ নভেম্বরও একাধিক মৃদু ভূমিকম্প রেকর্ড করা হয়। সেদিন সকাল ১০টা ৩৬ মিনিটে নরসিংদীর পলাশে ৩.৩ মাত্রার কম্পন অনুভূত হয়। একই দিন সন্ধ্যা ৬টা ৬ মিনিটে আরেকটি কম্পনের মাত্রা ছিল ৩.৭, যার উৎপত্তিস্থল রাজধানীর বাড্ডা। পরে আবহাওয়া অধিদপ্তর জানায়, এক সেকেন্ডের ব্যবধানে আরেকটি ভূমিকম্প রেকর্ড হয়, যার মাত্রা ছিল ৪.৩।

 

মাত্র ১৩ ঘণ্টার ব্যবধানে তিনবার ভূমিকম্পে কেঁপে ওঠে দেশ। বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত এই পরপর কম্পনগুলো সাধারণ মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক তৈরি করেছে। হঠাৎ ঘন ঘন ভূমিকম্প দেশের ভূতাত্ত্বিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। অনেকেই ঘর থেকে বের হয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন।

 

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির জানান, সর্বশেষ ভূমিকম্পটি ছিল স্বল্পমাত্রার। ভারতের জাতীয় ভূকম্পবিদ্যা কেন্দ্র (এনসিএস)ও জানায়, এর গভীরতা ছিল ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার।

 

গত ২১ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত মোট চারবার ঢাকাসহ আশপাশ এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে, যার মধ্যে তিনটির উৎপত্তিস্থল নরসিংদী।

সব খবর

আরও পড়ুন

রেকর্ড ছুটির ঈদযাত্রায়ও অস্থিরতা আর ভোগান্তি

যানজট, বাড়তি ভাড়া ও দুর্ঘটনায় আনন্দ ম্লান রেকর্ড ছুটির ঈদযাত্রায়ও অস্থিরতা আর ভোগান্তি

কারখানা ছুটি, ট্রেন লাইনচ্যুত আর নৌপথে দুর্ঘটনায় নাকাল ঘরমুখো মানুষ

যানজট, দুর্ঘটনা আর বৃষ্টিতে দুর্ভোগের ঈদযাত্রা কারখানা ছুটি, ট্রেন লাইনচ্যুত আর নৌপথে দুর্ঘটনায় নাকাল ঘরমুখো মানুষ

জুলাইযোদ্ধা পরিচয়ে রাজশাহীতে সাংবাদিকের যত অপকর্ম

দুদকে অভিযোগ দাখিল জুলাইযোদ্ধা পরিচয়ে রাজশাহীতে সাংবাদিকের যত অপকর্ম

ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

৮৭% বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ভাঙতে চলেছে ২০ বছরের রেকর্ড

ঈদযাত্রায় ভাড়া নৈরাজ্য ৮৭% বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ভাঙতে চলেছে ২০ বছরের রেকর্ড

১২ কোটির যন্ত্র কিনতে ব্যয় ধরা হয়েছে ২০ কোটি টাকা

পরমাণু শক্তি কমিশনের টেন্ডার নিয়ে প্রশ্ন ১২ কোটির যন্ত্র কিনতে ব্যয় ধরা হয়েছে ২০ কোটি টাকা

তেল না পেয়ে দুশ্চিন্তায় কৃষক ও চালকরা

জ্বালানি সংকটে সেচ ব্যাহত তেল না পেয়ে দুশ্চিন্তায় কৃষক ও চালকরা

ঈদযাত্রার শুরুতেই ঘরমুখো মানুষের ঢল, বাস না পেয়ে কেউ ফিরছেন ট্রাকে

চন্দ্রা পয়েন্টে দীর্ঘ যানজট ঈদযাত্রার শুরুতেই ঘরমুখো মানুষের ঢল, বাস না পেয়ে কেউ ফিরছেন ট্রাকে