সর্বশেষ

কুষ্টিয়ায় সাংবাদিক ফিরোজ আহমেদের ওপর হামলা, গুরুতর আহত

প্রকাশিত: ১৩ অগাস্ট ২০২৫, ০১:৪৯
কুষ্টিয়ায় সাংবাদিক ফিরোজ আহমেদের ওপর হামলা, গুরুতর আহত

কুষ্টিয়ার মিরপুরে স্থানীয় দৈনিক ‘আজকের সূত্রপাত’ পত্রিকার সাংবাদিক ফিরোজ আহমেদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে ফজরের নামাজে যাওয়ার পথে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে রড ও ইট দিয়ে আঘাত করে গুরুতর জখম করে।

 

ফিরোজ মিরপুর উপজেলা প্রতিনিধি এবং প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক। পাশাপাশি তিনি একটি স্থানীয় এনজিওর নির্বাহী পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন। হামলায় তার বাঁ পা, ডান হাত ও মাথায় গুরুতর আঘাত লাগে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করার পর অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

 

পরিবার সূত্রে জানা যায়, গত সপ্তাহে ফিরোজের নাতির সঙ্গে প্রতিবেশী মিলনের ছেলের ঝগড়ার ঘটনায় ফিরোজ ওই ছেলেকে থাপ্পড় দেন। বিষয়টি মিরপুর থানা পুলিশের মাধ্যমে মীমাংসা হলেও মিলন ক্ষিপ্ত ছিলেন। আজ ভোরে নামাজে যাওয়ার সময় মিলনসহ কয়েকজন ফিরোজকে ঘিরে ধরে এলোপাতাড়ি মারধর করে।

 

মিরপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আলী জোয়ার্দ্দার জানান, ফিরোজের মাথায় ১৮টি সেলাই পড়েছে এবং তার বাম পায়ের একাধিক জায়গা ভেঙে গেছে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আরএমও হোসেন ইমাম বলেন, “ফিরোজের সারা শরীরে অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।”

 

পুলিশ জানিয়েছে, হামলাকারীদের শনাক্ত করতে একাধিক দল মাঠে কাজ করছে। তবে ঘটনার পরও হামলাকারীরা পলাতক রয়েছে।

 

সাংবাদিক সমাজ ও স্থানীয় নাগরিকরা এই হামলার নিন্দা জানিয়ে দ্রুত বিচার ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন।

সব খবর

আরও পড়ুন

রেকর্ড ছুটির ঈদযাত্রায়ও অস্থিরতা আর ভোগান্তি

যানজট, বাড়তি ভাড়া ও দুর্ঘটনায় আনন্দ ম্লান রেকর্ড ছুটির ঈদযাত্রায়ও অস্থিরতা আর ভোগান্তি

কারখানা ছুটি, ট্রেন লাইনচ্যুত আর নৌপথে দুর্ঘটনায় নাকাল ঘরমুখো মানুষ

যানজট, দুর্ঘটনা আর বৃষ্টিতে দুর্ভোগের ঈদযাত্রা কারখানা ছুটি, ট্রেন লাইনচ্যুত আর নৌপথে দুর্ঘটনায় নাকাল ঘরমুখো মানুষ

জুলাইযোদ্ধা পরিচয়ে রাজশাহীতে সাংবাদিকের যত অপকর্ম

দুদকে অভিযোগ দাখিল জুলাইযোদ্ধা পরিচয়ে রাজশাহীতে সাংবাদিকের যত অপকর্ম

ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

৮৭% বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ভাঙতে চলেছে ২০ বছরের রেকর্ড

ঈদযাত্রায় ভাড়া নৈরাজ্য ৮৭% বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ভাঙতে চলেছে ২০ বছরের রেকর্ড

১২ কোটির যন্ত্র কিনতে ব্যয় ধরা হয়েছে ২০ কোটি টাকা

পরমাণু শক্তি কমিশনের টেন্ডার নিয়ে প্রশ্ন ১২ কোটির যন্ত্র কিনতে ব্যয় ধরা হয়েছে ২০ কোটি টাকা

তেল না পেয়ে দুশ্চিন্তায় কৃষক ও চালকরা

জ্বালানি সংকটে সেচ ব্যাহত তেল না পেয়ে দুশ্চিন্তায় কৃষক ও চালকরা

ঈদযাত্রার শুরুতেই ঘরমুখো মানুষের ঢল, বাস না পেয়ে কেউ ফিরছেন ট্রাকে

চন্দ্রা পয়েন্টে দীর্ঘ যানজট ঈদযাত্রার শুরুতেই ঘরমুখো মানুষের ঢল, বাস না পেয়ে কেউ ফিরছেন ট্রাকে