সর্বশেষ

চরমপন্থা ও নৈরাজ্যের উস্কানি

শাহবাগে উগ্রপন্থী জঙ্গি নেতাদের উপস্থিতি নিয়ে উদ্বেগ

রাজধানী ডেস্ক বিডি ভয়েস
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৫, ২০:৪০
শাহবাগে উগ্রপন্থী জঙ্গি নেতাদের উপস্থিতি নিয়ে উদ্বেগ

রাজধানীর শাহবাগ চত্বরে আজ অনুষ্ঠিত এক সমাবেশে কয়েকজন বিতর্কিত ধর্মীয় বক্তা ও উগ্রপন্থী মতাদর্শে বিশ্বাসী ব্যক্তির উপস্থিতি ঘিরে উদ্বেগ সৃষ্টি হয়েছে। প্রত্যক্ষদর্শী ও বিভিন্ন সূত্রের দাবি, সমাবেশে দেওয়া কিছু বক্তব্য ছিল উসকানিমূলক এবং চরমপন্থী চিন্তার বহিঃপ্রকাশ।

 

সূত্র জানায়, সমাবেশে বক্তব্য দেন জসিম উদ্দিন রহমানি ও আতাউর রহমান বিক্রমপুরি। অভিযোগ রয়েছে, জসিম উদ্দিন রহমানি অতীতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার উল্লাহ বাংলা টিম–এর সঙ্গে আদর্শিকভাবে সম্পৃক্ত ছিলেন। অপরদিকে, আতাউর রহমান বিক্রমপুরি নিজেকে ‘তৌহিদি জনতা’র নেতা হিসেবে পরিচয় দিলেও তার বিরুদ্ধে উগ্রপন্থী গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।

 

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সমাবেশে ধর্মীয় আবেগকে পুঁজি করে রাষ্ট্র, সরকার ও বিদ্যমান শাসনব্যবস্থার বিরুদ্ধে কঠোর ও উত্তেজনামূলক বক্তব্য দেওয়া হয়। একই সঙ্গে সেখানে আরও কয়েকটি উগ্রপন্থী গ্রুপের সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে, যারা ধারাবাহিকভাবে উত্তেজনা ছড়ানো বক্তব্য প্রদান করেন।

 

বিশ্লেষকদের মতে, শাহবাগের মতো ঐতিহাসিক ও রাজনৈতিকভাবে স্পর্শকাতর স্থানে এ ধরনের সমাবেশ এবং উগ্রপন্থী বক্তব্য জননিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ। তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ ও প্রয়োজনীয় তদন্তের দাবি জানিয়েছেন।

সব খবর

আরও পড়ুন

রেকর্ড ছুটির ঈদযাত্রায়ও অস্থিরতা আর ভোগান্তি

যানজট, বাড়তি ভাড়া ও দুর্ঘটনায় আনন্দ ম্লান রেকর্ড ছুটির ঈদযাত্রায়ও অস্থিরতা আর ভোগান্তি

কারখানা ছুটি, ট্রেন লাইনচ্যুত আর নৌপথে দুর্ঘটনায় নাকাল ঘরমুখো মানুষ

যানজট, দুর্ঘটনা আর বৃষ্টিতে দুর্ভোগের ঈদযাত্রা কারখানা ছুটি, ট্রেন লাইনচ্যুত আর নৌপথে দুর্ঘটনায় নাকাল ঘরমুখো মানুষ

জুলাইযোদ্ধা পরিচয়ে রাজশাহীতে সাংবাদিকের যত অপকর্ম

দুদকে অভিযোগ দাখিল জুলাইযোদ্ধা পরিচয়ে রাজশাহীতে সাংবাদিকের যত অপকর্ম

ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

৮৭% বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ভাঙতে চলেছে ২০ বছরের রেকর্ড

ঈদযাত্রায় ভাড়া নৈরাজ্য ৮৭% বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ভাঙতে চলেছে ২০ বছরের রেকর্ড

১২ কোটির যন্ত্র কিনতে ব্যয় ধরা হয়েছে ২০ কোটি টাকা

পরমাণু শক্তি কমিশনের টেন্ডার নিয়ে প্রশ্ন ১২ কোটির যন্ত্র কিনতে ব্যয় ধরা হয়েছে ২০ কোটি টাকা

তেল না পেয়ে দুশ্চিন্তায় কৃষক ও চালকরা

জ্বালানি সংকটে সেচ ব্যাহত তেল না পেয়ে দুশ্চিন্তায় কৃষক ও চালকরা

ঈদযাত্রার শুরুতেই ঘরমুখো মানুষের ঢল, বাস না পেয়ে কেউ ফিরছেন ট্রাকে

চন্দ্রা পয়েন্টে দীর্ঘ যানজট ঈদযাত্রার শুরুতেই ঘরমুখো মানুষের ঢল, বাস না পেয়ে কেউ ফিরছেন ট্রাকে