সর্বশেষ

খাগড়াছড়িতে সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফের গোলাগুলি, উদ্ধার অস্ত্র ও গোলাবারুদ

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৯:০৬
খাগড়াছড়িতে সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফের গোলাগুলি, উদ্ধার অস্ত্র ও গোলাবারুদ
সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফের গোলাগুলি

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দুর্গম জগাপাড়া এলাকায় সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফ (মূল) দলের সশস্ত্র সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার সকালে সেনাবাহিনীর একটি টহল দল অভিযানে গেলে এ সংঘর্ষের সূত্রপাত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

 

আইএসপিআর জানিয়েছে, পার্বত্য এলাকায় দীর্ঘমেয়াদি অভিযানের অংশ হিসেবে সেনাবাহিনী ওই অঞ্চলে তল্লাশি চালাচ্ছিল। অভিযানের সময় ইউপিডিএফ (মূল) দলের এক সন্দেহভাজন সক্রিয় সদস্যের বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় পাড়ায় অবস্থানরত ১৫–২০ জনের একটি সশস্ত্র দল সেনাবাহিনীর সঙ্গে গুলি বিনিময়ে জড়িয়ে পড়ে।

 

সংঘর্ষের পর সেনাবাহিনী ঘটনাস্থল থেকে ৮ রাউন্ড গুলিসহ একটি রাশিয়ান পিস্তল, দুটি ম্যাগাজিন, ২০০ রাউন্ড রাইফেলের গুলি, একটি ওয়াকিটকি সেট এবং ইউনিফর্মসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে। তবে এলাকার দুর্গমতার সুযোগ নিয়ে ইউপিডিএফের সশস্ত্র সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।

 

আইএসপিআর জানিয়েছে, সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের কার্যক্রম চলছে। সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে সকল জাতিগোষ্ঠীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর এবং ভবিষ্যতেও সশস্ত্র দলগুলোর বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে।

 

এই ঘটনায় স্থানীয়ভাবে উত্তেজনা ছড়ালেও সেনাবাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে। নিরাপত্তা বাহিনী এলাকাজুড়ে নজরদারি বাড়িয়েছে।

সব খবর

আরও পড়ুন

রেকর্ড ছুটির ঈদযাত্রায়ও অস্থিরতা আর ভোগান্তি

যানজট, বাড়তি ভাড়া ও দুর্ঘটনায় আনন্দ ম্লান রেকর্ড ছুটির ঈদযাত্রায়ও অস্থিরতা আর ভোগান্তি

কারখানা ছুটি, ট্রেন লাইনচ্যুত আর নৌপথে দুর্ঘটনায় নাকাল ঘরমুখো মানুষ

যানজট, দুর্ঘটনা আর বৃষ্টিতে দুর্ভোগের ঈদযাত্রা কারখানা ছুটি, ট্রেন লাইনচ্যুত আর নৌপথে দুর্ঘটনায় নাকাল ঘরমুখো মানুষ

জুলাইযোদ্ধা পরিচয়ে রাজশাহীতে সাংবাদিকের যত অপকর্ম

দুদকে অভিযোগ দাখিল জুলাইযোদ্ধা পরিচয়ে রাজশাহীতে সাংবাদিকের যত অপকর্ম

ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

৮৭% বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ভাঙতে চলেছে ২০ বছরের রেকর্ড

ঈদযাত্রায় ভাড়া নৈরাজ্য ৮৭% বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ভাঙতে চলেছে ২০ বছরের রেকর্ড

১২ কোটির যন্ত্র কিনতে ব্যয় ধরা হয়েছে ২০ কোটি টাকা

পরমাণু শক্তি কমিশনের টেন্ডার নিয়ে প্রশ্ন ১২ কোটির যন্ত্র কিনতে ব্যয় ধরা হয়েছে ২০ কোটি টাকা

তেল না পেয়ে দুশ্চিন্তায় কৃষক ও চালকরা

জ্বালানি সংকটে সেচ ব্যাহত তেল না পেয়ে দুশ্চিন্তায় কৃষক ও চালকরা

ঈদযাত্রার শুরুতেই ঘরমুখো মানুষের ঢল, বাস না পেয়ে কেউ ফিরছেন ট্রাকে

চন্দ্রা পয়েন্টে দীর্ঘ যানজট ঈদযাত্রার শুরুতেই ঘরমুখো মানুষের ঢল, বাস না পেয়ে কেউ ফিরছেন ট্রাকে