সর্বশেষ

এখনো নিখোঁজ ১৩ জন

মিরপুরের ভয়াবহ আগুনে ১৬ জনের মৃত্যু

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৫, ২৩:০৪
মিরপুরের ভয়াবহ আগুনে ১৬ জনের মৃত্যু

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে পোশাক কারখানা ও রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে। নিখোঁজ রয়েছেন আরও ১৩ জন। ফায়ার সার্ভিস বলছে, আগুন নিয়ন্ত্রণে এলেও যেকোনো সময় ফের জ্বলে উঠতে পারে।

 

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে চারতলা ভবনের ‘আনোয়ার ফ্যাশন’ নামের কারখানা এবং পাশের টিনশেড রাসায়নিক গুদামে আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিস জানিয়েছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

 

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বিকেল সোয়া ৪টায় জানান, পোশাক কারখানা থেকে ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে সন্ধ্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে পৌঁছায়। ঘটনাস্থলে এখনও রাসায়নিক গুদামে আগুন জ্বলছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

 

তিনি বলেন, “তল্লাশি অভিযান চলছে। রাসায়নিক গুদামে প্রবেশ করা সম্ভব নয়। আমরা ড্রোনসহ সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করছি।” প্রাথমিকভাবে জানা গেছে, গুদামে ব্লিচিং পাউডার, প্লাস্টিক ও হাইড্রোজেন পার-অক্সাইড ছিল। অনুমোদনহীন এই গুদামের মালিক ও কর্মচারীদের কাউকে পাওয়া যাচ্ছে না।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, পোশাক কারখানার নিচতলায় থাকা ‘ওয়াশ ইউনিট’ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা রাসায়নিক গুদামে ছড়িয়ে পড়ে এবং বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন চারতলা কারখানাজুড়ে ছড়িয়ে পড়ে। শ্রমিকরা প্রাণ বাঁচাতে বিভিন্নভাবে বের হওয়ার চেষ্টা করেন, কিন্তু অনেকেই আটকা পড়েন।

 

ঘটনাস্থলে স্বজনদের খোঁজে উদ্বিগ্ন মানুষজনকে দেখা গেছে। কেউ কেউ কান্নায় ভেঙে পড়েছেন, কেউ শোকে পাথর হয়ে গেছেন। একটি শিশুর পরিবারের সদস্যরা ভবনে আটকা পড়ায় সে কান্না থামাতে পারছিল না।

 

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ধারণা করছেন, রাসায়নিক গুদামের কোনো অনুমোদন ছিল না। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলা ও নিরাপত্তা ঘাটতির বিষয়টি সামনে আসছে।

সব খবর

আরও পড়ুন

রেকর্ড ছুটির ঈদযাত্রায়ও অস্থিরতা আর ভোগান্তি

যানজট, বাড়তি ভাড়া ও দুর্ঘটনায় আনন্দ ম্লান রেকর্ড ছুটির ঈদযাত্রায়ও অস্থিরতা আর ভোগান্তি

কারখানা ছুটি, ট্রেন লাইনচ্যুত আর নৌপথে দুর্ঘটনায় নাকাল ঘরমুখো মানুষ

যানজট, দুর্ঘটনা আর বৃষ্টিতে দুর্ভোগের ঈদযাত্রা কারখানা ছুটি, ট্রেন লাইনচ্যুত আর নৌপথে দুর্ঘটনায় নাকাল ঘরমুখো মানুষ

জুলাইযোদ্ধা পরিচয়ে রাজশাহীতে সাংবাদিকের যত অপকর্ম

দুদকে অভিযোগ দাখিল জুলাইযোদ্ধা পরিচয়ে রাজশাহীতে সাংবাদিকের যত অপকর্ম

ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

৮৭% বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ভাঙতে চলেছে ২০ বছরের রেকর্ড

ঈদযাত্রায় ভাড়া নৈরাজ্য ৮৭% বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ভাঙতে চলেছে ২০ বছরের রেকর্ড

১২ কোটির যন্ত্র কিনতে ব্যয় ধরা হয়েছে ২০ কোটি টাকা

পরমাণু শক্তি কমিশনের টেন্ডার নিয়ে প্রশ্ন ১২ কোটির যন্ত্র কিনতে ব্যয় ধরা হয়েছে ২০ কোটি টাকা

তেল না পেয়ে দুশ্চিন্তায় কৃষক ও চালকরা

জ্বালানি সংকটে সেচ ব্যাহত তেল না পেয়ে দুশ্চিন্তায় কৃষক ও চালকরা

ঈদযাত্রার শুরুতেই ঘরমুখো মানুষের ঢল, বাস না পেয়ে কেউ ফিরছেন ট্রাকে

চন্দ্রা পয়েন্টে দীর্ঘ যানজট ঈদযাত্রার শুরুতেই ঘরমুখো মানুষের ঢল, বাস না পেয়ে কেউ ফিরছেন ট্রাকে