সর্বশেষ

ঢাকায় ভয়াবহ ভূমিকম্পে ভবনধস, তিন জনের মৃত্যু ও দুই শতাধিক আহত

রাজধানী ডেস্ক বিডি ভয়েস
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৫, ১৬:৩৬
ঢাকায় ভয়াবহ ভূমিকম্পে ভবনধস, তিন জনের মৃত্যু ও দুই শতাধিক আহত

দেশে কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে রাজধানী ঢাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে অনুভূত ৫.৭ মাত্রার এই ভূকম্পন ২৬ সেকেন্ড স্থায়ী হয়। কাঁপুনিতে আতঙ্কিত মানুষ ভবন ছেড়ে রাস্তায় নেমে আসে, বহু ভবনে ফাটল ও পলেস্তরা খসে পড়ে, কয়েকটি ভবন হেলে যাওয়ার খবরও পাওয়া যায়।

 

পুরান ঢাকার আরমানিটোলার কসাইটুলি এলাকায় একটি ৮ তলা ভবনের পাশের দেয়াল ও কার্নিশ খসে রাস্তায় পড়ে তিন পথচারী নিহত হন। ফায়ার সার্ভিস জানায়, ঘটনাস্থলে থাকা স্থানীয় বাসিন্দারা আহতদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা রাফিউল ইসলাম (২২), হাজী আবদুর রহিম (৪৭) এবং তার শিশু ছেলে মেহরাব হোসেন রিমন (১২)–কে মৃত ঘোষণা করেন। রাফিউল ইসলাম স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

 

ঢাকার বিভিন্ন স্থানে আরও ব্যাপক ক্ষতির খবর আসতে থাকে। বাড্ডা লিংক রোড, রামপুরার বৌ বাজার, হাতিরপুল, সেন্ট্রাল রোড, ধানমন্ডি ২৭, এলিফেন্ট রোড, গুলশান, নিউ মার্কেট– এসব এলাকায় ভবন হেলে পড়া, ফাটল ধরা ও পলেস্তরা ঝরে পড়ার ঘটনা ঘটে। নিউ মার্কেট থানার ভবনের তিনটি তলায় ফাটল দেখা গেছে বলে জানান ওসি মাহফুজুল হক।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান, মুহসীন হল, কবি জসীমউদ্দিন হলসহ একাধিক হলে পলেস্তরা খসে পড়ে। আতঙ্কে ছাত্রদের কয়েকজন ভবন থেকে লাফিয়ে বা সিঁড়ি বেয়ে নামতে গিয়ে আহত হয়েছেন। ছাত্রদল নেতা তানভীর বারী হামিমের পা ভেঙে যায়।

 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অন্তত ৪১ জন চিকিৎসা নিয়েছেন, এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থীও আছেন। অনেক এলাকায় বৈদ্যুতিক সংযোগ, মোবাইল নেটওয়ার্ক ও গ্যাস সরবরাহে সাময়িক বিঘ্ন দেখা দেয়।

 

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ক্ষয়ক্ষতির ঘটনা নজরদারির নির্দেশ দিয়ে জনগণকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

সব খবর

আরও পড়ুন

রেকর্ড ছুটির ঈদযাত্রায়ও অস্থিরতা আর ভোগান্তি

যানজট, বাড়তি ভাড়া ও দুর্ঘটনায় আনন্দ ম্লান রেকর্ড ছুটির ঈদযাত্রায়ও অস্থিরতা আর ভোগান্তি

কারখানা ছুটি, ট্রেন লাইনচ্যুত আর নৌপথে দুর্ঘটনায় নাকাল ঘরমুখো মানুষ

যানজট, দুর্ঘটনা আর বৃষ্টিতে দুর্ভোগের ঈদযাত্রা কারখানা ছুটি, ট্রেন লাইনচ্যুত আর নৌপথে দুর্ঘটনায় নাকাল ঘরমুখো মানুষ

জুলাইযোদ্ধা পরিচয়ে রাজশাহীতে সাংবাদিকের যত অপকর্ম

দুদকে অভিযোগ দাখিল জুলাইযোদ্ধা পরিচয়ে রাজশাহীতে সাংবাদিকের যত অপকর্ম

ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

৮৭% বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ভাঙতে চলেছে ২০ বছরের রেকর্ড

ঈদযাত্রায় ভাড়া নৈরাজ্য ৮৭% বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ভাঙতে চলেছে ২০ বছরের রেকর্ড

১২ কোটির যন্ত্র কিনতে ব্যয় ধরা হয়েছে ২০ কোটি টাকা

পরমাণু শক্তি কমিশনের টেন্ডার নিয়ে প্রশ্ন ১২ কোটির যন্ত্র কিনতে ব্যয় ধরা হয়েছে ২০ কোটি টাকা

তেল না পেয়ে দুশ্চিন্তায় কৃষক ও চালকরা

জ্বালানি সংকটে সেচ ব্যাহত তেল না পেয়ে দুশ্চিন্তায় কৃষক ও চালকরা

ঈদযাত্রার শুরুতেই ঘরমুখো মানুষের ঢল, বাস না পেয়ে কেউ ফিরছেন ট্রাকে

চন্দ্রা পয়েন্টে দীর্ঘ যানজট ঈদযাত্রার শুরুতেই ঘরমুখো মানুষের ঢল, বাস না পেয়ে কেউ ফিরছেন ট্রাকে