সর্বশেষ

গণছুটি কর্মসূচিতে পল্লী বিদ্যুৎ কর্মীরা, ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিল সরকার

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২৫, ২২:৪৩
গণছুটি কর্মসূচিতে পল্লী বিদ্যুৎ কর্মীরা, ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিল সরকার
বরিশালে ‘গণছুটি’ কর্মসূচি পালনে অফিসের সামনে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা

পল্লী বিদ্যুৎ সমিতির ৩০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারী চার দফা দাবিতে অনির্দিষ্টকালের গণছুটি কর্মসূচি শুরু করেছেন। এর জবাবে সরকার রোববার রাতে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে কর্মস্থলে ফিরে না এলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।

 

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, “নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ অত্যাবশ্যক পরিষেবা। এ সেবায় বাধা দেওয়া বা বিঘ্ন ঘটানো আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।” আন্দোলনকারীদের উদ্দেশে বলা হয়, গণছুটির নামে অনুপস্থিত কর্মীদের ২৪ ঘণ্টার মধ্যে কাজে ফিরতে হবে, নইলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

আন্দোলনকারীরা দাবি করছেন, আরইবি-পিবিএস একীভূতকরণ, চুক্তিভিত্তিক কর্মীদের নিয়মিতকরণ, চাকরিচ্যুতদের পুনর্বহাল, দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা এবং কর্মঘণ্টা নির্ধারণসহ চার দফা দাবি পূরণ না হওয়ায় তারা বাধ্য হয়ে কর্মসূচি নিয়েছেন।

 

পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশনের সহ-দপ্তর সম্পাদক অঞ্জু রানী মালাকার বলেন, “গত বছর গঠিত কমিটির রিপোর্ট এখনও প্রকাশ হয়নি। নতুন দুটি কমিটিও রিপোর্ট দেয়নি। তাই আন্দোলনে ফিরতে হয়েছে।” আন্দোলন চলাকালীন জরুরি সেবা চালু রাখতে উপকেন্দ্রে দু’জন করে কর্মী অবস্থান করবেন বলে জানানো হয়েছে।

 

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, আন্দোলনকারীদের দাবির বিষয়ে সরকার সংবেদনশীল। বদলিকৃত ও বরখাস্ত কর্মীদের পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়েছে। তবে তিনি সতর্ক করে বলেন, “আন্দোলনের কারণে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হলে সরকার কঠিন ব্যবস্থা নিতে বাধ্য হবে।”

 

তিনি আরও অভিযোগ করেন, “দেশবিরোধী শক্তি আন্দোলনে ইন্ধন দিচ্ছে।” যদিও আন্দোলনকারীরা এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, “আমরা আওয়ামী লীগ সরকারের সময় থেকেই আন্দোলন করছি। এখানে কোনো রাজনৈতিক ইন্ধন নেই।”

 

গত বছর পল্লী বিদ্যুৎ আন্দোলনের সময় দেশে ব্ল্যাকআউট পরিস্থিতি তৈরি হয়েছিল। তখন সরকার কঠোর পদক্ষেপ নেয়, মামলা ও গ্রেপ্তার হয়। আন্দোলনকারীরা অভিযোগ করেন, সেই সময় কয়েক হাজার কর্মীকে চাকরিচ্যুত, বদলি ও হয়রানি করা হয়, যা এখনও চলমান।

সব খবর

আরও পড়ুন

রেকর্ড ছুটির ঈদযাত্রায়ও অস্থিরতা আর ভোগান্তি

যানজট, বাড়তি ভাড়া ও দুর্ঘটনায় আনন্দ ম্লান রেকর্ড ছুটির ঈদযাত্রায়ও অস্থিরতা আর ভোগান্তি

কারখানা ছুটি, ট্রেন লাইনচ্যুত আর নৌপথে দুর্ঘটনায় নাকাল ঘরমুখো মানুষ

যানজট, দুর্ঘটনা আর বৃষ্টিতে দুর্ভোগের ঈদযাত্রা কারখানা ছুটি, ট্রেন লাইনচ্যুত আর নৌপথে দুর্ঘটনায় নাকাল ঘরমুখো মানুষ

জুলাইযোদ্ধা পরিচয়ে রাজশাহীতে সাংবাদিকের যত অপকর্ম

দুদকে অভিযোগ দাখিল জুলাইযোদ্ধা পরিচয়ে রাজশাহীতে সাংবাদিকের যত অপকর্ম

ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

৮৭% বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ভাঙতে চলেছে ২০ বছরের রেকর্ড

ঈদযাত্রায় ভাড়া নৈরাজ্য ৮৭% বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ভাঙতে চলেছে ২০ বছরের রেকর্ড

১২ কোটির যন্ত্র কিনতে ব্যয় ধরা হয়েছে ২০ কোটি টাকা

পরমাণু শক্তি কমিশনের টেন্ডার নিয়ে প্রশ্ন ১২ কোটির যন্ত্র কিনতে ব্যয় ধরা হয়েছে ২০ কোটি টাকা

তেল না পেয়ে দুশ্চিন্তায় কৃষক ও চালকরা

জ্বালানি সংকটে সেচ ব্যাহত তেল না পেয়ে দুশ্চিন্তায় কৃষক ও চালকরা

ঈদযাত্রার শুরুতেই ঘরমুখো মানুষের ঢল, বাস না পেয়ে কেউ ফিরছেন ট্রাকে

চন্দ্রা পয়েন্টে দীর্ঘ যানজট ঈদযাত্রার শুরুতেই ঘরমুখো মানুষের ঢল, বাস না পেয়ে কেউ ফিরছেন ট্রাকে