সর্বশেষ

রাজশাহীতে একই পরিবারের চারজনের লাশ উদ্ধার, চিরকুটে ‘ঋণ ও অভাবের’ কথা

প্রকাশিত: ১৬ অগাস্ট ২০২৫, ১৭:৪৭
“আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে। এত কষ্ট আর মেনে নিতে পারছি না।”
রাজশাহীতে একই পরিবারের চারজনের লাশ উদ্ধার, চিরকুটে ‘ঋণ ও অভাবের’ কথা

রাজশাহীর পবা উপজেলার বামনশিকড় গ্রামে স্ত্রী ও দুই সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন মিনারুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তি। শুক্রবার সকালে নিজ ঘর থেকে মিনারুল, তার স্ত্রী মনিরা খাতুন (২৮), ছেলে মাহিম (১৪) ও মেয়ে মিথিলা (৪)-এর লাশ উদ্ধার করে মতিহার থানা-পুলিশ।

 

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতের কোনো এক সময় এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে, যেখানে মিনারুল নিজের হাতে স্ত্রী-সন্তানদের হত্যা এবং পরে আত্মহত্যার কথা লিখেছেন। চিরকুটে উঠে এসেছে ঋণের বোঝা ও খাদ্য সংকটে ভোগার যন্ত্রণার কথা।

 

চিরকুটে লেখা ছিল, “আমরা চারজন আজ রাতে মারা যাবো। এই মৃত্যুর জন্য কারও কোনো দোষ নেই।” তিনি লিখেছেন, প্রথমে স্ত্রী, পরে ছেলে ও মেয়েকে হত্যা করে নিজে গলায় ফাঁস দিয়েছেন। আরেকটি পাতায় তিনি উল্লেখ করেন, “আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে। এত কষ্ট আর মেনে নিতে পারছি না।”

 

চিরকুটে মিনারুল তার পরিবারের প্রতি আত্মীয়দের আচরণ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন এবং জানাজায় অংশ না নেওয়ার অনুরোধ জানান। তিনি লিখেছেন, “আমার বাবা যেন কাফনের জন্য টাকা না দেয়, এটা আমার কসম।”

 

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ত্রী ও সন্তানদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মিনারুল আত্মহত্যা করেছেন বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা যাবে।

 

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মালেক জানান, লাশগুলো ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

স্থানীয়রা বলছেন, মিনারুল দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে ছিলেন। তার পরিবারে খাদ্য সংকট ছিল বলেও জানা গেছে। পুলিশ বলছে, চিরকুটে উল্লেখিত তথ্য ও পারিবারিক প্রেক্ষাপট তদন্ত করে দেখা হবে।

 

এই ঘটনা এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে মানসিক স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা জোরদার করা জরুরি।

সব খবর

আরও পড়ুন

রেকর্ড ছুটির ঈদযাত্রায়ও অস্থিরতা আর ভোগান্তি

যানজট, বাড়তি ভাড়া ও দুর্ঘটনায় আনন্দ ম্লান রেকর্ড ছুটির ঈদযাত্রায়ও অস্থিরতা আর ভোগান্তি

কারখানা ছুটি, ট্রেন লাইনচ্যুত আর নৌপথে দুর্ঘটনায় নাকাল ঘরমুখো মানুষ

যানজট, দুর্ঘটনা আর বৃষ্টিতে দুর্ভোগের ঈদযাত্রা কারখানা ছুটি, ট্রেন লাইনচ্যুত আর নৌপথে দুর্ঘটনায় নাকাল ঘরমুখো মানুষ

জুলাইযোদ্ধা পরিচয়ে রাজশাহীতে সাংবাদিকের যত অপকর্ম

দুদকে অভিযোগ দাখিল জুলাইযোদ্ধা পরিচয়ে রাজশাহীতে সাংবাদিকের যত অপকর্ম

ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

৮৭% বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ভাঙতে চলেছে ২০ বছরের রেকর্ড

ঈদযাত্রায় ভাড়া নৈরাজ্য ৮৭% বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ভাঙতে চলেছে ২০ বছরের রেকর্ড

১২ কোটির যন্ত্র কিনতে ব্যয় ধরা হয়েছে ২০ কোটি টাকা

পরমাণু শক্তি কমিশনের টেন্ডার নিয়ে প্রশ্ন ১২ কোটির যন্ত্র কিনতে ব্যয় ধরা হয়েছে ২০ কোটি টাকা

তেল না পেয়ে দুশ্চিন্তায় কৃষক ও চালকরা

জ্বালানি সংকটে সেচ ব্যাহত তেল না পেয়ে দুশ্চিন্তায় কৃষক ও চালকরা

ঈদযাত্রার শুরুতেই ঘরমুখো মানুষের ঢল, বাস না পেয়ে কেউ ফিরছেন ট্রাকে

চন্দ্রা পয়েন্টে দীর্ঘ যানজট ঈদযাত্রার শুরুতেই ঘরমুখো মানুষের ঢল, বাস না পেয়ে কেউ ফিরছেন ট্রাকে