সর্বশেষ

বিশ্বকাপের গোপন চুক্তি ও গামছা গাঁথা গাছযাত্রা

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০
বিশ্বকাপের গোপন চুক্তি ও গামছা গাঁথা গাছযাত্রা

চলমান টিটুয়েন্টি বিশ্বকাপে একখানা গোপন চুক্তি কার্যকর হইয়াছে। চুক্তির বিষয়বস্তু—বাংলাদেশকে বাদ দিয়া ভারত-পাকিস্তানের মধ্যে মিষ্টি বিতরণ। হায়দরাবাদ হইতে সেমাই, দিল্লী হইতে লাড্ডু, লক্ষ্ণৌ হইতে মশলা পান আসিয়া পড়িতেছে। ভারত বলিতেছে, “আপদ দূর হইয়াছে, খাও, আনন্দ করো।”

 

পাকিস্তান প্রথমে বাংলাদেশের বড়ভাই উপদেষ্টা সাজিয়া বলিয়াছিল, “তোমরা ভারতের মাটিতে খেলিতে যাইয়ো না। তাহারা নাপাক, তাহারা বিধর্মী। তাহাদের ডিজে নাচ দেখিলে আমাদের ওজু ছুটিয়া যাইবে।” বাংলাদেশ শুনিয়া জেহাদী জোশে বলিল, “গেলাম না কুফরির দেশে। না খেলিলে জাত যাইলেও ইমান রক্ষা পাইবে।”

 

সিদ্ধান্ত গৃহীত হইবার পর পাকিস্তান বলিল, “আগের কথা বাদ, এখন আমরা যাইবো, খেলিবো। বিশ্বকাপ বলে কথা, মস্কারি নাকি?” বাংলাদেশ তখন দাঁড়াইয়া, মাথা চুলকাইয়া, গামছা বাঁধিয়া ভাবিতেছে, “এই প্রতারণা, এই জালিয়াতি করিলো বড়ভাই?”

 

বিসিবিতে ক্রন্দন রোল। মিরপুরে মাতম। তরুণ লালবাহিনী খাবি খাইয়া মুখ লুকাইতেছে। ফারুকি গাল হাত দিয়া ভাবিতেছে, “এইবার ওয়াজে বলিব, ‘বিশ্বকাপও একখানা ফিতনা।’” আর আসিফ নজরুল গলায় গামছা বাঁধিয়া গাছ খুঁজিতেছে, “কোথায় ঝুলিয়া যাইবে?”

 

বর্হিবিশ্ব তাবদা খায়া খামোশ। তাহারা বুঝিতে পারিতেছে না, “বাংলাদেশ খেলিতেছে না কেন?” কেউ বলিতেছে, “ইহা কি কৌশল?” কেউ বলিতেছে, “ইহা কি কাব্য?” কেউ বলিতেছে, “ইহা কি কেলেঙ্কারি?”

 

বাংলাদেশ বলিতেছে, “আমরা খেলি না, কারণ খেলিলে ইমান দুর্বল হয়।” ভারত বলিতেছে, “তাহা হইলে ইমানের বদলে লাড্ডু খাও।” পাকিস্তান বলিতেছে, “আমরা খেলিব, কারণ খেলাই ইমান।” এইরূপে ইমান ও ইনিংসের দ্বন্দ্বে বাংলাদেশ হইয়া পড়িয়াছে মহা ফাঁপড়ে।

 

বিশ্বকাপের মাঠে এখন ভারত-পাকিস্তান খেলিতেছে আর বাংলাদেশে চলছে “গামছা গাঁথা গাছযাত্রা”। প্রতিটি ক্রিকেটপ্রেমী গলায় গামছা বাঁধিয়া গাছের ডালে ঝুলিবার স্থান খুঁজিতেছে। কেউ বলিতেছে, “আমার গাছ হইবে রমনা পার্কে।” কেউ বলিতেছে, “আমি ঝুলিবো সোহরাওয়ার্দীতে।” কেউ বলিতেছে, “আমি তো গাছ পাই না, আমি বাঁশে ঝুলিব।”

 

এদিকে বিসিবি বলিতেছে, “আমরা খেলি নাই, কারণ খেলিবার মাঠে ডিজে বাজে।” জনগণ বলিতেছে, “তাহা হইলে ডিজে বাদ দিয়া দোয়া করো।” বিসিবি বলিতেছে, “তাহা হইলে পাকিস্তান খেলিতেছে কেন?” জনগণ বলিতেছে, “তাহা হইলে আমরাও খেলিতাম।”

 

এইরূপে চলিতেছে বিশ্বকাপের গোপন চুক্তি। ভারত-পাকিস্তান খেলিতেছে, মিষ্টি খাইতেছে আর বাংলাদেশে চলছে গামছা গাঁথা গাছযাত্রা। কেউ বলিতেছে, “আমরা খেলি নাই, কারণ খেলিলে জান্নাত হারাই।” কেউ বলিতেছে, “আমরা খেলি নাই, কারণ বড়ভাই বলিয়াছিল।” বড়ভাই এখন খেলিতেছে আর ছোটভাই গাছ খুঁজিতেছে।

 

তাই এখন প্রয়োজন একখানা “ইমান ও ইনিংস সমন্বয় কমিশন”। এই কমিশন ঠিক করিবে কোন মাঠে খেলিলে ইমান থাকে, কোন ডিজে বাদ দিলে ওজু থাকে, কোন বড়ভাই বিশ্বাসযোগ্য আর কোন গাছ ঝুলিবার উপযোগী।

 

লেখকঃ এক ক্লান্ত পেনসিল; ঝুলিতে ঝুলেতে জীবন নাশ

সব খবর