সর্বশেষ

কূটনৈতিক ব্যর্থতায় আন্তর্জাতিকভাবে কোণঠাসা

বাংলাদেশি নাগরিকদের ওপর মার্কিন ভিসা স্যাংশন

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৬, ২১:৫৩
বাংলাদেশি নাগরিকদের ওপর মার্কিন ভিসা স্যাংশন

যুক্তরাষ্ট্রের বাংলাদেশি নাগরিকদের ওপর আরোপিত স্যাংশন কোনো আকস্মিক ঘটনা নয়। এটি সুপরিকল্পিত, আগ্রাসী এবং ভীতি সৃষ্টিকারী রাজনৈতিক চাপের অংশ। অভিযোগ স্পষ্ট এই স্যাংশনের আড়ালে বাংলাদেশিদের জন্য আমেরিকান ভিসা কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে। সার্বভৌম রাষ্ট্রের কোটি কোটি সাধারণ মানুষকে একসাথে শাস্তি দেওয়ার এই প্রবণতা আন্তর্জাতিক আইন, মানবাধিকার এবং ন্যূনতম নৈতিকতার ওপর সরাসরি আঘাত।

 

বিগত সময়ে যখন র‍্যাবের কয়েকজন কর্মকর্তার ওপর স্যাংশন আরোপ করা হয়েছিল, তখন মুখোশধারী সুশীল সমাজ, মানবাধিকার ব্যবসায়ী ও বিদেশি এনজিওনির্ভর গোষ্ঠী তখন দেশকে আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ করেছিল। টকশো, কলাম ও বিবৃতিতে তাদের চিৎকার দেশজুড়ে প্রতিধ্বনিত হয়েছিল।

 

আজ, ড. ইউনূসের সরকারের আমলে পুরো জাতির ওপর ভয়াবহ ভিসা-স্যাংশনের অভিযোগ থাকলেও তারা নিঃশব্দ, নির্বাক, নিশ্চুপ।

 

এই নীরবতা নিছক কাকতালীয় নয় এটি পরিকল্পিত দাসত্বের বহিঃপ্রকাশ। এই মুখোশধারীরা দেশের প্রতি দায়বদ্ধ নয়, তারা দায়বদ্ধ কেবল বিদেশি প্রভুদের ইচ্ছার কাছে। যারা একসময় “মানবাধিকার” শব্দের মুখোশ পরে রাষ্ট্রকে আন্তর্জাতিকভাবে হেয় করেছিল, তারা আজ মার্কিন অন্যায়ের বিরুদ্ধে এক বাক্যও উচ্চারণ করছে না।

 

জঙ্গি কর্মকাণ্ড, দুর্নীতি ও অনিয়মকে অজুহাত বানিয়ে পুরো জাতিকে কোর্টের কাঠগড়ায় দাঁড় করানো নিছক কূটনীতি নয় এটি নগ্ন রাজনৈতিক ব্ল্যাকমেইল। এর লক্ষ্য একটাই বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিকে নিয়ন্ত্রণ করা এবং বাধ্যতামূলক আনুগত্য নিশ্চিত করা।

 

আরও ভয়ংকর হলো মার্কিন দ্বৈত মানদণ্ড। ভারত যখন মার্কিন বাণিজ্যিক স্বার্থে বাধা সৃষ্টি করছে, তখনও তাদের নাগরিকদের ওপর শাস্তির সাহস নেই। কিন্তু বাংলাদেশ ও পাকিস্তান দুই সার্বভৌম রাষ্ট্রকে আন্তর্জাতিকভাবে সন্দেহ ও কোণঠাসার মধ্যে ফেলা হয়েছে।

 

ড. ইউনূসের আমলে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশিদের জন্য দরজা একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে। ভিসা জটিলতা, কূটনৈতিক দুর্বলতা এবং আন্তর্জাতিক স্বীকৃতির সংকট আজ স্পষ্ট। এই পরিস্থিতিতে দেশের ভেতরের মুখোশধারী সুশীলদের ভূমিকা সবচেয়ে লজ্জাজনক তারা জনগণের নয়, নীতির নয়, শুধু প্রভু বদলানো সুবিধাভোগী। ইতিহাস তাদের এই নীরব বিশ্বাসঘাতকতাকে কখনো ভুলবে না।

সব খবর

আরও পড়ুন

এক চিরস্থায়ী হাহাকারের উপাখ্যান

অপ্রাসঙ্গিকতার প্রাসঙ্গিকতা এক চিরস্থায়ী হাহাকারের উপাখ্যান

সংকটে দেশের জন্য কার্যকর প্রমাণিত শেখ হাসিনার উদ্যোগ

মৈত্রী পাইপলাইন এখন জ্বালানি নিরাপত্তার ভরসা সংকটে দেশের জন্য কার্যকর প্রমাণিত শেখ হাসিনার উদ্যোগ

বিক্রির হিসেব নিয়ে একাডেমির শুভঙ্করের ফাঁকি, দেনা নিয়ে ঘরে ফিরছেন প্রকাশক

কেমন হলো একুশের বইমেলা? বিক্রির হিসেব নিয়ে একাডেমির শুভঙ্করের ফাঁকি, দেনা নিয়ে ঘরে ফিরছেন প্রকাশক

গণতন্ত্রের চড়ুইভাতি ও একবিংশ শতাব্দীর মহাহাস্যকর মহড়া

সঙ-সদ গণতন্ত্রের চড়ুইভাতি ও একবিংশ শতাব্দীর মহাহাস্যকর মহড়া

রবীন্দ্রনাথের চিত্রাঙ্গদা, টেনিসনের ‘দ্য প্রিন্সেস’ এবং আন্তর্জাতিক নারী দিবসে বাংলাদেশের নারীর অবস্থান

রবীন্দ্রনাথের চিত্রাঙ্গদা, টেনিসনের ‘দ্য প্রিন্সেস’ এবং আন্তর্জাতিক নারী দিবসে বাংলাদেশের নারীর অবস্থান

মধ্যপ্রাচ্যের দাবার ছক ও বঙ্গীয় তৌহীদি জনতার বিপাক

মধ্যপ্রাচ্যের দাবার ছক ও বঙ্গীয় তৌহীদি জনতার বিপাক

ঐতিহাসিক ৭ মার্চ স্বাধীনতার সংগ্রামের অমর আহ্বান

ঐতিহাসিক ৭ মার্চ স্বাধীনতার সংগ্রামের অমর আহ্বান

আজকের বাংলাদেশ; বাঙালির আত্মপরিচয়ের প্রশ্ন

আজকের বাংলাদেশ; বাঙালির আত্মপরিচয়ের প্রশ্ন