সর্বশেষ

রবীন্দ্রনাথের ছোটগল্পে চঞ্চল-পরীমণির প্রথম জুটি

বিনোদন ডেস্ক বিডি ভয়েস
প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৬, ০৪:৩০
রবীন্দ্রনাথের ছোটগল্পে চঞ্চল-পরীমণির প্রথম জুটি

বাংলাদেশের বড়পর্দায় আসছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’। কানাডানিবাসী পরিচালক লীসা গাজীর পরিচালনায় এই ছবিতে প্রথমবার একসঙ্গে অভিনয় করতে চলেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ও ঢালিউডের তারকা পরীমণি।

 

‘শাস্তি’ গল্পে দুই ভাই দুখিরাম ও ছিদামের জীবনের করুণ পরিণতি তুলে ধরা হয়েছে। রাগের মাথায় দুখিরাম খুন করে তার স্ত্রীকে। দাদাকে বাঁচাতে ছিদাম দায় চাপিয়ে দেয় নিজের স্ত্রী চন্দরার ওপর। শেষ পর্যন্ত দুখিরাম আদালতে দায় স্বীকার করলেও অভিমানী চন্দরা নীরব থাকে। এই গল্পকেই আধুনিক সময়ের প্রেক্ষাপটে রূপান্তরিত করে বড়পর্দায় আনতে চলেছেন পরিচালক।  
 
চঞ্চল চৌধুরী জানিয়েছেন, এই প্রথম তিনি রবীন্দ্রনাথের কোনও গল্পে অভিনয় করছেন এবং পরীমণির সঙ্গে তাঁর এটিই প্রথম কাজ। তিনি বলেন, “সোমবার পরিচালক সবিস্তার ঘোষণা করবেন। শুটিংয়ে কিছুটা সময় লাগবে, তবে প্রস্তুতি শুরু হবে আগে থেকেই।”  

 

পরীমণির ম্যানেজার তুরান মুন্সী জানিয়েছেন, গত তিন মাস ধরে ছবিটি নিয়ে আলোচনা চলছে। চিত্রনাট্য পড়ে পরীমণি রাজি হয়েছেন। সোমবার তিনি ছবির চুক্তিপত্রে সই করবেন। চলতি বছরের শেষ দিকে শুটিং শুরু হওয়ার কথা। অনুমান করা হচ্ছে, চন্দরা’র ভূমিকায় দেখা যাবে পরীমণিকে।  

 

পরিচালক লীসা গাজী শুটিংয়ের আগে অভিনেতাদের নিয়ে মহড়া করবেন। ছবিটি আধুনিক প্রেক্ষাপটে নির্মিত হলেও রবীন্দ্রনাথের মূল গল্পের আবেগ ও ট্র্যাজেডি অক্ষুণ্ণ থাকবে।  

 

চঞ্চল ও পরীমণির এই প্রথম জুটি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তুঙ্গে। দুই বাংলার জনপ্রিয় এই দুই শিল্পীর অভিনয় বড়পর্দায় নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।  
 

এদিকে পরীমণি অভিনীত আরেকটি ছবি ‘প্রীতিলতা’ এ বছর মুক্তি পেতে যাচ্ছে, যেখানে তিনি স্বাধীনতাসংগ্রামী প্রীতিলতা ওয়াদ্দেদারের চরিত্রে অভিনয় করেছেন।

সব খবর

আরও পড়ুন

বাংলা সিনেমার সর্ববৃহৎ আয়োজন ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব ১৪৩২’ শুরু আগামীকাল

টিএসসিতে ছয় দিনে ২৩ সিনেমা বাংলা সিনেমার সর্ববৃহৎ আয়োজন ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব ১৪৩২’ শুরু আগামীকাল

চিত্রনাট্য না লিখেও ‘শ্রেষ্ঠ চিত্রনাট্যকার’ পুরস্কার, প্রত্যাখ্যান করলেন নির্মাতা

ফারুকী-রিজওয়ানার হস্তক্ষেপে বিতর্কিত সিদ্ধান্ত চিত্রনাট্য না লিখেও ‘শ্রেষ্ঠ চিত্রনাট্যকার’ পুরস্কার, প্রত্যাখ্যান করলেন নির্মাতা

শাহরুখ খানসহ বলিউড তারকাদের ভারতের প্রজাতন্ত্র দিবসে বার্তা

“আমাদের দেশ শিখিয়েছে, ঐক্য ও বৈচিত্রের মধ্যেই শক্তির অবস্থান” শাহরুখ খানসহ বলিউড তারকাদের ভারতের প্রজাতন্ত্র দিবসে বার্তা

সোনালি দিনের নায়ক ও নৃত্যগুরু ইলিয়াস জাভেদের প্রয়াণ

উত্তরায় চিরনিদ্রায় শায়িত সোনালি দিনের নায়ক ও নৃত্যগুরু ইলিয়াস জাভেদের প্রয়াণ

ভারতীয় সিনেমায় জনপ্রিয়তায় দক্ষিণী নায়িকাদের দাপট

বলিউড অভিনেত্রীরা পিছিয়ে ভারতীয় সিনেমায় জনপ্রিয়তায় দক্ষিণী নায়িকাদের দাপট

শিল্প ও দর্শকের উজ্জ্বল মিলনমেলা

২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শিল্প ও দর্শকের উজ্জ্বল মিলনমেলা

যেখানে অভিনয় অনুভব হয়ে ওঠে

জয়শ্রী কবির যেখানে অভিনয় অনুভব হয়ে ওঠে

সালদানা এখন সর্বোচ্চ ব্যবসাসফল নায়িকা

বিশ্ব কাঁপাচ্ছে অ্যাভাটার সালদানা এখন সর্বোচ্চ ব্যবসাসফল নায়িকা