সর্বশেষ

নারায়ণগঞ্জে স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা উদ্বোধন হচ্ছে এই ঈদে

বিনোদন ডেস্ক বিডি ভয়েস
প্রকাশিত: ১৩ মার্চ ২০২৬, ২৩:০৮
নারায়ণগঞ্জে স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা উদ্বোধন হচ্ছে এই ঈদে

আসন্ন ঈদুল ফিতরে নারায়ণগঞ্জে চালু হচ্ছে দেশের জনপ্রিয় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা। শহরের জালকুঁড়িতে সীমান্ত টাওয়ারে নির্মিত এই মাল্টিপ্লেক্সটি উদ্বোধন করা হবে ঈদের দিন।  

 

নতুন শাখায় রয়েছে তিনটি আধুনিক হল। এর মধ্যে দুটি হলে প্রতিটিতে ১৭৮টি আসন এবং একটি হলে রয়েছে ৭৫টি আসন। নান্দনিক পরিবেশ, অত্যাধুনিক সাউন্ড সিস্টেম এবং বড় পর্দাসহ বিশ্বমানের সুবিধা দিয়ে সাজানো হয়েছে এই সিনেমা হলগুলো।  

 

স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের এজিএম মেসবাহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, এটি নারায়ণগঞ্জবাসীর জন্য ঈদের বিশেষ উপহার। দীর্ঘদিন ধরে এখানকার দর্শকদের একটি আধুনিক মাল্টিপ্লেক্সের চাহিদা ছিল। তিনি বলেন, দর্শকদের জন্য উন্নত পরিবেশ, নিরাপত্তা এবং আধুনিক প্রযুক্তির সিনেমা হল নিশ্চিত করাই তাদের লক্ষ্য।

 

রাজধানীর বাইরে বিভিন্ন শহরে শাখা সম্প্রসারণের পরিকল্পনার অংশ হিসেবেই নারায়ণগঞ্জে নতুন শাখা চালু করা হচ্ছে। চলতি বছরের মধ্যেই দেশের আরও কয়েকটি শহরে নতুন শাখা চালুর প্রস্তুতি চলছে বলেও তিনি উল্লেখ করেন।

সব খবর